আলতাদিঘী জাতীয় উদ্যান - Altadighi National Park

আলতাদিঘী জাতীয় উদ্যান - Altadighi National Park Surrounded by Natural Beauty Like Historical Altadighi, Attractive Sal Forest, Rare Species of Animal

পুলিশ সুপার মহোদয়ের লেখা। পড়তে পারেন সবাই।
25/04/2026

পুলিশ সুপার মহোদয়ের লেখা। পড়তে পারেন সবাই।

"নওগাঁ জেলার ঐতিহাসিক প্রত্নতত্ত্ব আলতাদিঘী"

আলতা দিঘি নওগাঁর ধামইরহাট উপজেলার একটি কিংবদন্তী। সুবিস্তৃত দিঘির উত্তর পাড়ে তারকাঁটায় ঘেরা ভারতের সীমান্ত। আলতাদিঘি জাতীয় উদ্যান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত। এই জাতীয় উদ্যানটি আলতাদিঘি নামের একটি দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুবিশাল বনভূমি। এই বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে প্রায় ৪৩ একর আয়তনের বিশাল দিঘি। যার নাম আলতাদিঘি।

জনশ্রুতি আছে বরেন্দ্র অঞ্চলে এক সময় প্রবল খরার কারণে মাঠ-ঘাট সব পুড়ছিল চরম পানীয় জল সংকটে। প্রজাদের দাবীর কারণে স্থানীয় জগদল বিহারের (১০৭৭-১১২০ খ্রিঃ) রাজা রামপাল ও সদর পালের রাজ্য শাসনের সময় রাজমাতার ইচ্ছা অনুযায়ী বিশাল দিঘি খননের প্রস্তাব দেন। আলতাদিঘি নাম কিভাবে হলো তা নিয়ে সঠিক ইতিহাস না থাকলে লোকমুখে জানা যায় রাজমাতার শর্ত ছিল, তিনি পায়ে হেঁটে যতদূর অবধি যেতে পারবেন সেই পর্যন্ত দিঘিটি খনন করতে হবে। রাজমাতার শর্ত পূরণের বিষয়ে মন্ত্রী ও সভাসদের সঙ্গে রাজা পরামর্শ করে আলতা নিয়ে আসেন। অতঃপর, একদিন ঘটা করে সবাই রাজমাতাকে অনুসরণ করেন এবং রাজমাতা হাঁটতে শুরু করেন।

কিন্তু রাজমাতার হাঁটা আর শেষ হয় না, তিনি হাঁটতেই থাকেন। তারপর, পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রী দিঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ে আলতা ছিটিয়ে দিয়ে তাকে থামিয়ে দেন। বলেন- মা তোমার পা ফেটে রক্ত বেরিয়েছে। তুমি আর হাঁটতে পারবে না। যেই স্থানে গিয়ে রাজমাতা হাঁটা বন্ধ করেছিলেন, শুরুর স্থান থেকে সেই অবধি পর্যন্ত রাজা বিশ্বনাথ দিঘি খনন করেছিলেন। সেই থেকেই এই দিঘিটি আলতা দিঘি নামে হিসেবে পরিচিতি লাভ করে।

আলতাদিঘী জাতীয় উদ্যানে মেছোবাঘ, গন্ধগোকুল, শিয়াল, অজগর ও বানর পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি, পোকামাকড়সহ নানা প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। বিশেষত শালগাছকে আলিঙ্গণ করে গড়ে ওঠা উঁই পোকার ঢিবিগুলো সবচেয়ে আকর্ষণীয়।

গতকাল সকালে জেলা প্রশাসক মহোদয় এবং আমি পুলিশ সুপার জাতীয় উদ্যান আলতা দিঘী এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটন সম্ভাবনা সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করি । শীতের মৌসুমে এখানে অসংখ্য পর্যটক আগমন করেন। পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এই এলাকায়। নওগাঁ জেলার ধামইরহাট থানা আলতা দীঘি এলাকার পর্যটকদের নিরাপত্তা বিধানে তৎপর রয়েছে । একই সাথে সীমান্তে বিজিবি যথেষ্ট তৎপর রয়েছে । সময় এবং সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন নওগাঁ জেলার ঐতিহাসিক প্রত্নতত্ত্ব আলতাদিঘী।

মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ।

Address

Altadighi National Park
Dhamoirhat
6580

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when আলতাদিঘী জাতীয় উদ্যান - Altadighi National Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category