Dalia ডালিয়া

Dalia ডালিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dalia ডালিয়া, Landmark & historical place, Dalia, Rangpur, Dimla.
(4)

"ডালিয়া– প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের ঠিকানা! নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত ডালিয়া, যেখানে তিস্তা নদীর মনোমুগ্ধকর পরিবেশ ও ঐতিহাসিক তিস্তা ব্যারেজ পর্যটকদের মুগ্ধ করে। আমাদের সাথে থাকুন এবং ডালিয়ার অপার সৌন্দর্য উপভোগ করুন!" ডালিয়া, একটি অনেক সুন্দর স্থান, স্থানটি নীলফামারী জেলার, ডিমলা থানার, ৭নং খালিশা চাপানী ইউনিয়নের কেন্দ্র বিন্দুতে অবস্থিত।
আমাদের সবার প্রিয় স্থান ডালিয়ার নাম করনের

ইতিহাস।

ডালিয়া সর্বাঙ্গ প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত। সবুজের আচ্ছাদন এখানে আকর্ষন করে পথচারীদের।

বাংলায় ১৩৪০ সালের রেকর্ডে পাওয়া ডালিয়া নামটির তাৎপর্য যেমন ঐতিহাসিক, তেমনি বির্তকিত। কারো মতে, এ অঞ্চলে ডাল চাষ হত বলে এর নাম হয়েছে ডালিয়া। আবার কারো মতে, এখানকার লোক ডালিতে মাটি কাটায় এর নামকরণ হয়েছে ডালিয়া।

তবে প্রবীন বিজ্ঞ মহলের মতে, অতীতে আমু রাজা নামে এক রাজা এখানে ডালিয়া কুল চাষ করায় সেই থেকেই এ স্থানটি ডালিয়া নামে পরিচিত।

প্রেডিক্ট ইউর স্কোর
03/07/2026

প্রেডিক্ট ইউর স্কোর

One last dance, See you again 🇵🇹🇭🇷
02/07/2026

One last dance,
See you again 🇵🇹🇭🇷

আমাদের আজকের প্রেডিকশন বিজয়ী Imran Goni.  ইনশাআল্লাহ তাকে সম্মানিত করা হবে। এই প্রথম কারো প্রেডিকশন সঠিক হলো।👍👍
29/06/2026

আমাদের আজকের প্রেডিকশন বিজয়ী Imran Goni. ইনশাআল্লাহ তাকে সম্মানিত করা হবে। এই প্রথম কারো প্রেডিকশন সঠিক হলো।👍👍

29/06/2026

ব্রাজিল সাপোর্টার রা কি মনে হচ্ছে পতাকা থাকবে নাকি নামাবে?

🔥 প্রেডিকশন পোস্ট / এনগেজমেন্ট প্রশ্ন 🔥🇧🇷 ব্রাজিল 🆚 জাপান🇯🇵আজ রাউন্ড অফ ৩২ সবচেয়ে বড় লড়াই!আমার প্রেডিকশন: 🇧🇷 ব্রাজিল ...
29/06/2026

🔥 প্রেডিকশন পোস্ট / এনগেজমেন্ট প্রশ্ন 🔥

🇧🇷 ব্রাজিল 🆚 জাপান🇯🇵

আজ রাউন্ড অফ ৩২ সবচেয়ে বড় লড়াই!

আমার প্রেডিকশন: 🇧🇷 ব্রাজিল ৩-১ জাপান🇯🇵

এবার তোমাদের পালা—

❓ আজকের ম্যাচে কে জিতবে?
❤️ = ব্রাজিল🇧🇷
💛 = জাপান 🇯🇵
😮 = ড্র

আর স্কোরলাইন কমেন্টে লিখে যাও! 👇🔥

Old Friends 👍
28/06/2026

Old Friends 👍

গোল শুন্য ড্রো
28/06/2026

গোল শুন্য ড্রো

🔥 প্রেডিকশন পোস্ট / এনগেজমেন্ট প্রশ্ন 🔥🇨🇴 কলম্বিয়া 🆚 পর্তুগাল 🇵🇹আজ গ্রুপের সবচেয়ে বড় লড়াই!একদিকে রোনালদোর অভিজ্ঞতা, ...
27/06/2026

🔥 প্রেডিকশন পোস্ট / এনগেজমেন্ট প্রশ্ন 🔥

🇨🇴 কলম্বিয়া 🆚 পর্তুগাল 🇵🇹

আজ গ্রুপের সবচেয়ে বড় লড়াই!
একদিকে রোনালদোর অভিজ্ঞতা, অন্যদিকে লুইস দিয়াজদের দুর্দান্ত গতি ও আগ্রাসন। ⚔️🔥

আমার প্রেডিকশন: পর্তুগাল ২-১ কলম্বিয়া 🇵🇹👀

এবার তোমাদের পালা—

❓ আজকের ম্যাচে কে জিতবে?
❤️ = পর্তুগাল
💛 = কলম্বিয়া
😮 = ড্র

আর স্কোরলাইন কমেন্টে লিখে যাও! 👇🔥

রোনালদো কি আবারও নায়ক হবেন, নাকি কলম্বিয়া লিখবে নতুন ইতিহাস? 🐐🇵🇹🆚🇨🇴
সঠিক প্রেডিকশন করতে পারলে সম্মানি হিসাবে মোবাইল রিচার্জ করা হবে।

তিস্তার তীর রক্ষা প্রকল্পে ২১০ কোটি টাকার হরিলুট, বালুর বদলে ভরা হচ্ছে কাদামাটি!নিজস্ব প্রতিবেদক:বৃহত্তর রংপুরের পাঁচ জে...
27/06/2026

তিস্তার তীর রক্ষা প্রকল্পে ২১০ কোটি টাকার হরিলুট, বালুর বদলে ভরা হচ্ছে কাদামাটি!

নিজস্ব প্রতিবেদক:

বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় তিস্তা নদীর তীর রক্ষায় নেওয়া মেগা প্রকল্পে চলছে নজিরবিহীন অনিয়ম ও অর্থ লুটপাটের মহোৎসব। দরপত্রের শর্ত ও বৈজ্ঞানিক নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে জিও ব্যাগে বালুর পরিবর্তে নদীর কাদামাটি ভরাট করা হচ্ছে। নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্প থেকে প্রায় ২১০ কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। চলতি জুন মাসেই বরাদ্দের মেয়াদ শেষ হতে চলায় তড়িঘড়ি করে কাজ শেষ দেখিয়ে ঠিকাদাররা অধিকাংশ অর্থ তুলে নিয়েছেন বলেও জানা গেছে।

সরেজমিনে তিস্তা ব্রিজ সংলগ্ন বালাপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীর রক্ষার কাজে চলছে চরম ফাঁকি। দরপত্র অনুযায়ী, ৬ বস্তা বালুর সঙ্গে ১ বস্তা সিমেন্ট মেশানোর নিয়ম থাকলেও ঠিকাদার লাভলু মিয়া ১২ বস্তা বালুর সঙ্গে মাত্র দেড় বস্তা সিমেন্ট মেশাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমাকে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পের মূল ঠিকাদার অতি লাভের আশায় কাজের দায়িত্ব অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছেন। সেই সাব-ঠিকাদার আবার তা আরেকজনের কাছে হস্তান্তর করেছেন। এমন হাতবদলের কারণে কাজের মান একেবারে তলানিতে এসে ঠেকেছে। এমনকি বস্তা গণনা না করেই নদীর তীরে ডাম্পিং করা হচ্ছে।

ঘটনাস্থলে দায়িত্বরত রংপুর পানি উন্নয়ন বোর্ডের কার্যসহায়ক খোকন দাস কাজের কোনো সঠিক বিবরণ দিতে পারেননি। তবে তিনি দাবি করেন, প্রতিদিন বালু আনা হয়। যদিও বাস্তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, "বালু আনা হয় খুব কম, বেশি তো কাদামাটি। ঊর্ধ্বতনেরা বলেছে কাদামাটি দিয়েই ব্যাগ ভরতে।"

তিস্তার ভাঙন ও বন্যার সাথে লড়াই করে বেঁচে থাকা স্থানীয় বাসিন্দাদের মাঝে এখন চরম ক্ষোভ। বালাপাড়ার বাসিন্দা আক্কাশ মিয়া (৫৫) বলেন, "আমরা নিজ চোখে দেখছি কাদামাটি ভর্তি করছে। তিস্তার স্রোতে এগুলো যখন-তখন ভেসে যাবে। এই টাকা লুটের বিচার কে করবে?"

একই আশঙ্কার কথা জানান গৃহিণী রওশনারা বেগম (৪০)। তিনি বলেন, "বর্ষায় আমাদের ঘরবাড়ি ভেসে যায়। সরকারি টাকায় যদি এত বড় লুটপাট হয়, তাহলে আমাদের বাঁচাবে কে?" চরপাড়ার যুবক জাকির হোসেনের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মাঠে নেমে কাজ দেখেন না, তারা শুধু ঊর্ধ্বতনদের খুশি করতে স্মার্টফোনে ছবি তুলে চলে যান।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জিও ব্যাগে কাদামাটি ব্যবহারের কথা স্বীকার করলেও কাজের নিম্নমানের অভিযোগটি কৌশলে এড়িয়ে গেছেন। তিনি বলেন, "কিছু কাজ শেষ হয়েছে, সেখানে হয়তো পরিষ্কার চলছে। তবে ফাইনাল টেস্ট রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়া পর্যন্ত ঠিকাদার চূড়ান্ত বিল পাবে না।"

এদিকে পানি উন্নয়ন বোর্ডের সদর দফতর থেকে জানানো হয়েছে, তারা অভিযোগ পেয়েছেন এবং দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে বাস্তবতা যাচাই করতে কিছুটা সময় লাগবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান রিপন বলেন, "জিও ব্যাগে কাদামাটি ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বালু-সিমেন্টের সঠিক অনুপাত না থাকলে তীর স্থায়িত্ব পাবে না। তিস্তার প্রবল স্রোতে মাত্র এক বর্ষা মৌসুমেই প্রকল্পের অধিকাংশ কাজ বিলীন হয়ে যেতে পারে।"

একই বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের উপ-পরিচালক মাসুদার রহমান সতর্ক করে বলেন, এই নিম্নমানের কাজের কারণে আগামী বছরগুলোতে ওই অঞ্চলে বড় ধরনের দুর্যোগ দেখা দিতে পারে, যা লক্ষাধিক মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া এই প্রকল্পের তীব্র সমালোচনা করেছেন বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সম্প্রতি রংপুর সফরে এসে তিনি বলেন, "নতুন করে তিস্তার বুকে বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণের সময় আমি আপত্তি জানিয়েছিলাম। আমরা আশা করি, ভবিষ্যতে এই ধরনের আর কোনো বিচ্ছিন্ন প্রকল্প নেওয়া হবে না।"

বিশেষজ্ঞ ও স্থানীয়দের দাবি, খণ্ড খণ্ড ও বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে তিস্তার ভাঙন রোধ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা। একই সাথে বর্তমান প্রকল্পে হওয়া এই বিশাল দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নেবে কি না, এখন সেটাই দেখার বিষয়।

সেনেগাল ৫-০ ইরাক
26/06/2026

সেনেগাল ৫-০ ইরাক

Address

Dalia, Rangpur
Dimla
5350

Alerts

Be the first to know and let us send you an email when Dalia ডালিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share