আন্তজার্তিক বিষয়ক সম্পাদক জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি।

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • আন্তজার্তিক বিষয়ক সম্পাদক জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি।

আন্তজার্তিক বিষয়ক সম্পাদক জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি। মোঃ শাহারুল আলম জুয়েল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী —ব...
01/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী —

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।

১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা। মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় 'বাকশাল' প্রতিষ্ঠা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথচলা শুরু হয়। বিএনপির গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি তাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও নেতৃত্ব দিয়ে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।

গণতন্ত্র কিংবা সুশাসন প্রতিষ্ঠাই নয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়ও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে, করছে। দেশে যতবারই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, ততবারই গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মী, শুভার্থী ও সমর্থকগণ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যাঁরা প্রাণোৎসর্গ করেছেন, আহত হয়েছেন, আমি সকল পর্যায়ের সেই নেতাকর্মীর অবদানকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।

দেশে যতবারই জনগণ নির্ভয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। বিভিন্ন মেয়াদে সরকার পরিচালনার সময় দেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ বিএনপি সরকারের আমলে নেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র সমুন্নত রাখা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির উদ্যম ও উদ্যোগের ফলে দলটি দেশবাসীর কাছে এখন সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে বিএনপির প্রতিটি নেতাকর্মী, সমর্থক ও শুভার্থী দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম- একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি আবারও গণতন্ত্রকামী, স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই।

অভিনন্দন 🇧🇩🌾 বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।।দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয়ত...
20/08/2026

অভিনন্দন 🇧🇩🌾
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট পেয়েছেন ২৫৫টি।।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর অম্লান স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
15/08/2026

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর অম্লান স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপি’র বিদ্যমান কম...
26/07/2026

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপি’র বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আগামীকাল সারা দিন ধানের শীষে ভোট দিন।
11/02/2026

আগামীকাল সারা দিন ধানের শীষে ভোট দিন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী প...
03/02/2026

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।Tarique Rahman -তারেক রহমান ২৫ জানুয়ারি ২...
25/01/2026

আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।
Tarique Rahman
-তারেক রহমান
২৫ জানুয়ারি ২০২৬

বন্দরনগরী চট্টগ্রামে জনতার উত্তাল স্রোতে দাঁড়িয়ে দেশ গড়ার পরিকল্পনা জানালেন জনাব তারেক রহমান।❝ভোট দিবো কিসে— ধানের শীষে।...
25/01/2026

বন্দরনগরী চট্টগ্রামে জনতার উত্তাল স্রোতে দাঁড়িয়ে দেশ গড়ার পরিকল্পনা জানালেন জনাব তারেক রহমান।

❝ভোট দিবো কিসে— ধানের শীষে।❞
পলোগ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম | ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার

#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি

ফুলবাড়ী উপজেলা বিএনপির প্রাণপুরুষ অধ্যক্ষ খুরশিদ আলম মতি। দীর্ঘ ৪৫ বছর তিনি ফুলবাড়ীতে বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে ...
08/11/2025

ফুলবাড়ী উপজেলা বিএনপির প্রাণপুরুষ অধ্যক্ষ খুরশিদ আলম মতি। দীর্ঘ ৪৫ বছর তিনি ফুলবাড়ীতে বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন, তিনি উপজেলা যুবদলের সভাপতি দায়িত্ব পালন করেছেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতি দুইবার ফুলবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পাঁচবার উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিল এ ২২ টি ইউনিটের প্রত্যক্ষ ভোটে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তৎকালীন ভূমি মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের আপন ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলকে ২৭০০০ ভোটের ব্যবধানে পরাজিত করে অধ্যক্ষ খুরশিদ আলম মতি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পাঁচ বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ফুলবাড়ী পৌর নির্বাচনকে কেন্দ্র করে সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। এর কিছুদিন পরেই কেন্দ্রীয় বিএনপি'র পক্ষ থেকে তার সদস্যপদ ফেরত প্রদান করা হয় এবং তাকে রাজনীতি করার অনুমতি দেওয়া হয়। বর্তমানে তিনি জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য। তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, কোন ধরনের অন্যায় এবং অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত হননি যা দ্বারা দল ও স্থানীয় রাজনীতির কোন ক্ষতি হয়। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখভাগে থেকে যেমন তিনি লড়াই সংগ্রাম করেছেন ঠিক তেমনিভাবে ফ্যাসিস বিরোধী ১৭ বছরের আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী ও ঢাকার প্রোগ্রামগুলোতে তিনি অর্থ যোগান দিয়েছেন। জুলাই বিপ্লবের পরে অনেকের বিরুদ্ধে নানা গুঞ্জন শোনা গেলেও আজ পর্যন্ত অধ্যক্ষ খুরশিদ আলম মতি অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে বিএনপিতে দায়িত্ব পালন করে সর্বসাধারণের কাছে আস্থার প্রতিকে পরিণত হয়েছেন। আগামী দিনের নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন এই নির্বাচনের পথ পাড়ি দিতে হলে সঠিক নেতৃত্বের প্রয়োজন। এমন পরিস্থিতিতে অধ্যক্ষ খুরশিদ আলম মতির ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পাওয়া খুবই জরুরী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব সহ সকল নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদ ফিরিয়ে দিয়ে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করুন।

আহবানে মোঃ জুলফিকার আলী সাংগঠনিক সম্পাদক ফুলবাড়ি উপজেলা বিএনপি ফুলবাড়ী দিনাজপুর।

কপিরাইট : Zulfiquar Ali

Address

6No Doulatpur
Dinajpur
5260

Telephone

+8801700958236

Website

Alerts

Be the first to know and let us send you an email when আন্তজার্তিক বিষয়ক সম্পাদক জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আন্তজার্তিক বিষয়ক সম্পাদক জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি।:

Shortcuts

Share