চিরি নদীর বাতিঘর

চিরি নদীর বাতিঘর 📚 একটি গণগ্রন্থাগার 📚

উপজেলা চত্ত্বর, চিরিরবন্দর,দিনাজপুর
বই পড়ুন, নিজেকে এগিয়ে রাখুন
০১৭২৩১০০১৮২

চিরিনদীর বাতিঘর লাইব্রেরিতে নতুন নতুন বইয়ের সমাহার 📚বই পড়ার জন্য এর চেয়ে মনোরম পরিবেশ আর কোথাও পাবেন না! শান্ত ও সুন্দর ...
17/08/2026

চিরিনদীর বাতিঘর লাইব্রেরিতে নতুন নতুন বইয়ের সমাহার 📚

বই পড়ার জন্য এর চেয়ে মনোরম পরিবেশ আর কোথাও পাবেন না! শান্ত ও সুন্দর এই পরিবেশে বসে নতুন সব আপডেট বই পড়ার জন্য আজই চলে আসুন চিরিরবন্দর উপজেলা ডাকবাংলো সংলগ্ন চিরীনদী বাতিঘর লাইব্রেরিতে।

​আমাদের কাছে পাবেন বিশ্বখ্যাত লেখক এবং পাঠকদের প্রিয় সব বই, যেমন:

​মাই লাইফ: এপিজে আব্দুল কালাম (অনুবাদ: মহিউদ্দিন ইসলাম মিন্টু) - একটি অনুপ্রেরণামূলক আত্মজীবনী।

​একাত্তরের চিঠি - মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে লেখা চিঠির সংকলন।

​নবীদের কাহিনী ২: মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব - ধর্মীয় ও ঐতিহাসিক জ্ঞান।

​সিক্রেট অফ ইউটিউব: পল্লব শাহরিয়ার - ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষতা বাড়ানোর গাইড।

​জীবন থেকে নেওয়া: আব্দুল গাফফার চৌধুরী - সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর গল্প।

​পছন্দের বইটি পড়ার জন্য আজই চলে আসুন আমাদের লাইব্রেরিতে। এখানে বসে পড়ার জন্য রয়েছে বিশেষ মনোরম ব্যবস্থা! চিরি নদীর বাতিঘর সদস্য হলে বই বাসায় নিয়ে যাওয়ার ও সুযোগ রয়েছে [ফেরত যোগ্য]

​আমাদের ঠিকানা: চিরিরবন্দর উপজেলা ডাকবাংলো সংলগ্ন চিরীনদী বাতিঘর

যোগাযোগ: ০১৭২৩১০০১৮২

চিরি নদীর বাতিঘর

​ #লাইব্রেরি #বই #পড়ুন #মনোরমপরিবেশ #নতুনবই #চিরীনদীবাতিঘর #বইপড়া #অনুপ্রেরণা

চিরিরবন্দরের গর্ব ❤️
11/08/2026

চিরিরবন্দরের গর্ব ❤️

২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আ...
11/08/2026

২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।

ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আবেদনের ঠিকানা: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/

জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় -এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম -২০২৬ এ ...
08/08/2026

জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় -এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম -২০২৬ এ চিরিরবন্দরের "চিরি নদীর বাতিঘর" গ্রন্থাগারের পক্ষ থেকে অংশগ্রহণকারী পাঠিকা বেবী রানির হাতে তার সনদপত্র ও বই উপহার তুলে দেওয়া হয়। সাথে ছিলো বেবীর রানির গর্বিত বাবা।

এ সময় মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল -এর প্রিন্সিপাল জনাব মিজানুর রহমান; চিরি নদীর বাতিঘরের উপদেষ্টা এবং ফ্যাশন ফ্যাক্টরি বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান রুকুনুজ্জামান রোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ চিরিরবন্দর (স্যাক) - এর সভাপতি মোস্তাকিম আল হাসনাত এবং ক্রীড়া সম্পাদক শাহরিয়ার শাহিদ।

আমরা পুরস্কারসমুহ পাঠিকাদের স্কুলে গিয়ে সবার উপস্থিতিতে প্রদান করি। যাতে অন্য শিক্ষার্থীরা উৎসাহ পায়।

পাঠকদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ বাতিঘরের কমিটির জন্য আনন্দদায়ক। সেই সাথে অন্যান্যদের জন্য অনুপ্রেরণামূলক অর্জন আগামী দিনে আরও বেশি শিক্ষার্থীকে জ্ঞানচর্চায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।

গ্রন্থপ্রেমী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলা আনন্দময় ও সফল হোক। আমরা তাঁদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

স্টুডেন্ট অ্যাসোসিয়েশন  অফ চিরিরবন্দর (স্যাক) -এর কার্যকারী সদস্য আখতারুজ্জামান শাহ ও রাকিবুর রহমান রাকিব ডুয়েট এ চান্...
05/08/2026

স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ চিরিরবন্দর (স্যাক) -এর কার্যকারী সদস্য আখতারুজ্জামান শাহ ও রাকিবুর রহমান রাকিব ডুয়েট এ চান্স পাওয়ায় চিরি নদীর বাতিঘর -এর পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন 💐💐

জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় -এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় গ্রন্থপাঠ কার্যক্রম -২০২৬ এ চিরিরবন্...
04/08/2026

জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় -এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় গ্রন্থপাঠ কার্যক্রম -২০২৬ এ চিরিরবন্দরের "চিরি নদীর বাতিঘর" গ্রন্থাগারের পক্ষ থেকে অংশগ্রহণকারী পাঠিকা মোছাঃ আয়েশা ছিদ্দিকা অনুপস্থিতিতে তার সনদপত্র ও উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।

আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেনেন্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ ( অব.), অধ্যক্ষ ও ডীন অব একাডেমি, ভাইস প্রিন্সিপাল বিনয় কুমার দাস ও কোঅর্ডিনেটর মিজ রুমানা -এর হাতে এই পুরস্কার ও উপহারগুলো তুলে দেন চিরি নদীর বাতিঘরের উপদেষ্টা এবং ফ্যাশন ফ্যাক্টরি বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান রুকুনুজ্জামান রোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ চিরিরবন্দর (স্যাক) - এর সভাপতি মোস্তাকিম আল হাসনাত এবং ক্রীড়া সম্পাদক শাহরিয়ার শাহিদ।

এমন অনুপ্রেরণামূলক অর্জন আগামী দিনে আরও বেশি শিক্ষার্থীকে জ্ঞানচর্চায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।

গ্রন্থপ্রেমী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলা আনন্দময় ও সফল হোক। আমরা তাঁদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

#চিরি_নদীর_বাতিঘর #স্যাক #চিরিরবন্দর #দিনাজপুর

21/07/2026

চিরি নদীর বাতিঘর পাঠাগার
উপজেলা চত্বর, চিরিরবন্দর, দিনাজপুর

ভিডিও- Al Shaharear Shahid 💙

চিরি নদীর বাতিঘর পাঠাগারের সদস্যদের অংশগ্রহণের আহবান জানাচ্ছি।শুভকামনা 💐
02/07/2026

চিরি নদীর বাতিঘর পাঠাগারের সদস্যদের অংশগ্রহণের আহবান জানাচ্ছি।

শুভকামনা 💐

বেসরকারি গ্রন্থাগারসমূহের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কণ কার্যক্রমে অংশগ্রহণের আমন্ত্রণ।

জাতীয় গ্রন্থকেন্দ্র বেসরকারি গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করেছে। উক্ত কর্মসূচিতে সারাদেশের বেসরকারি প্রন্থাগারসমূহের পাঠক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করতে পারবেন এবং অংশীজন হিসেবে কর্মসূচিতে আপনার গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।

কার্যক্রম-সংশ্লিষ্ট নিম্নবর্ণিত বিষয়সমূহ আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা/কার্যক্রম (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণের নিমিত্ত উপস্থাপন করা হলো: (১) সারাদেশের বেসরকারি গ্রন্থাগারসমূহ নির্দিষ্ট গুগোল (Google) ফরম পূরণের মাধ্যমে কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত Google ফরম লিংক (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeys7-qP-EdYN2GlfUnQI9j9DQ4t7-Js8aJYGOujT2on1wXJw/viewform?pli=1)।

*রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ৬ জুলাই ২০২৬;*

(২) ৬ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫.০০টার মধ্যে প্রাপ্ত আবেদনই গ্রহণযোগ্য বলে গণ্য হবে। আবেদনকৃত বেসরকারি গ্রন্থাগারসমূহকে জাতীয় গ্রন্থকেন্দ্রের 'BD non Govt Libraries' নামে খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত করা হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই কর্মসূচির পরবর্তী কার্যক্রম বিষয়ে সকল তথ্য জানিয়ে দেওয়া হবে;

(৩) 'ক' ও 'খ' এই দু'টি ক্যাটাগরি/বিভাগে পাঠক-শিক্ষার্থীবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে চিত্র/দেয়ালিকা আঁকবেন এবং গ্রন্থাগারের মাধ্যমে জাতীয় গ্রন্থকেন্দ্রে প্রেরণ করবেন। উল্লেখ্য, ১ম-৫ম শ্রেণির পাঠক-শিক্ষার্থীবৃন্দ কর্মসূচির 'ক' ক্যাটাগরি/বিভাগে এবং ৬ষ্ঠ- ১০ম শ্রেণির পাঠক-শিক্ষার্থীবৃন্দ কর্মসূচির 'খ' ক্যাটাগরি/বিভাগে এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন;

(৪) চিত্রাঙ্কনের ক্ষেত্রে 'ক' বিভাগের জন্য নির্ধারিত পেপার সাইজ ১৫/২০ ইঞ্চি এবং 'খ' বিভাগের জন্য নির্ধারিত পেপার সাইজ ২০/৩০ ইঞ্চি। রং এর ধরণ জল রং/তেল রং/ক্রেয়ন যে কোনোটা হতে পারে।

(৫) আগামী ১৯ জুলাই ২০২৬ বিকেল ৫.০০টার মধ্যে অঙ্কিত চিত্র/দেয়ালিকা কুরিয়ারে জাতীয় গ্রন্থকেন্দ্রে পৌঁছাতে হবে এবং কুরিয়ারে প্রেরণ-সংক্রান্ত রশিদের ছবি হোয়াটসঅ্যাপগ্রুপে আপলোড নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, প্রতিটি চিত্র/দেয়ালিকায় (অপর পৃষ্ঠায়) আবশ্যিকভাবে গ্রন্থাগারের নাম, প্রন্থাগারে পাঠক-শিক্ষার্থীর সদস্য নম্বর, পাঠক-শিক্ষার্থীর নাম এবং মোবাইল নম্বর স্পষ্ট অক্ষরে লেখা থাকতে হবে, তথ্যের ঘাটতি থাকলে প্রেরিত চিত্র/দেয়ালিকা বাতিল বলে বিবেচিত হবে;

(৬) জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক ২-৩ সদস্য-বিশিষ্ট একটি মূল্যায়ন কমিটির মাধ্যমে প্রাপ্ত সকল চিত্র/দেয়ালিকা মূল্যায়ন করা হবে। মূল্যায়নের মাধ্যমে দুই বিভাগে ('ক' ও 'খ') সেরা বিবেচনায় নির্বাচিত প্রথম ১৫ জন করে মোট ৩০ জন সেরা পাঠক-শিক্ষার্থীর নাম হোয়াটসঅ্যাপ গ্রুপ, জাতীয় গ্রন্থকেন্দ্রের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিত পাঠক-শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে ১০ আগস্ট ২০২৬ তারিখ (সম্ভাব্য) জাতীয় গ্রন্থকেন্দ্রে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে;

(৭) দুই বিভাগ থেকে নির্বাচিত সেরা ৫ জন করে মোট ১০ জন পাঠক-শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে ২,০০০/-টাকা সমমূল্যের বই, ১,০০০/- টাকার প্রাইজবন্ড ও সনদ প্রদান করা হবে। এছাড়াও নির্বাচিত অপর ১০ জন করে মোট ২০ জন পাঠক-শিক্ষার্থীর প্রত্যেককে ১,০০০/- টাকা সমমূল্যের বই, ৫০০/- টাকার প্রাইজবন্ড ও ১টি সনদ উপহার হিসেবে প্রদান করা হবে;

(৮) এ-সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের ফিল্ড অফিসার জনাব আফছানা আক্তার (০১৭১১-০৯১৬০৮; [email protected])- এর সঙ্গে অফিস সময়ের মধ্যে যোগাযোগের অনুরোধ করা হলো।

'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উদযাপন উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত “স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ক র...
02/07/2026

'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উদযাপন উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত “স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ক রচনা/নিবন্ধ লিখন কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র বেসরকারি গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি রচনা/নিবন্ধ লিখন কর্মসূচির আয়োজন করেছে। উক্ত কর্মসূচিতে সারাদেশের বেসরকারি গ্রন্থাগারসমূহের পাঠক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করতে পারবেন। অংশীজন হিসেবে কর্মসূচিতে আপনার গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।

কার্যক্রম-সংশ্লিষ্ট বিষয়সমূহ নিম্নরূপ—

১। সারাদেশের বেসরকারি গ্রন্থাগারসমূহ নির্ধারিত Google Form পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৬ জুলাই ২০২৬।

২। ৬ জুলাই ২০২৬ বিকেল ৫:০০টার মধ্যে আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আবেদনকারী গ্রন্থাগারসমূহকে 'BD Non Govt Libraries' নামে খোলা WhatsApp গ্রুপে যুক্ত করা হবে এবং পরবর্তী সকল নির্দেশনা ওই গ্রুপের মাধ্যমে জানানো হবে।

৩। একাদশ থেকে স্নাতক পর্যায়ের পাঠক-শিক্ষার্থীরা "স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান" শিরোনামে রচনা/নিবন্ধ লিখবে এবং গ্রন্থাগারের মাধ্যমে জাতীয় গ্রন্থকেন্দ্রে প্রেরণ করবে। রচনা/নিবন্ধের পরিসর হবে ১,৫০০–২,০০০ শব্দ।

৪। আগামী ১৯ জুলাই ২০২৬ বিকেল ৫:০০টার মধ্যে লিখিত রচনা কুরিয়ারে জাতীয় গ্রন্থকেন্দ্রে পৌঁছাতে হবে। রচনা A4 সাইজের সাদা কাগজে এক পৃষ্ঠায় নিজ হাতে লিখতে হবে এবং নির্ধারিত মার্জিন রাখতে হবে। কুরিয়ার রশিদের ছবি WhatsApp গ্রুপে পাঠিয়ে নিশ্চিত করতে হবে।

প্রতিটি রচনায় অবশ্যই উল্লেখ থাকবে—

গ্রন্থাগারের নাম

সদস্য নম্বর

পাঠক-শিক্ষার্থীর নাম

মোবাইল নম্বর

এসব তথ্য না থাকলে রচনা বাতিল বলে গণ্য হবে।

৫। সকল রচনা পাওয়ার পর জাতীয় গ্রন্থকেন্দ্রের ৫–৭ সদস্যবিশিষ্ট মূল্যায়ন কমিটি মূল্যায়ন করবে। নির্বাচিত প্রথম ২০ জন পাঠক-শিক্ষার্থীর নাম WhatsApp গ্রুপ, জাতীয় গ্রন্থকেন্দ্রের অফিসিয়াল page এবং Website-এ প্রকাশ করা হবে। সম্ভাব্য ১০ আগস্ট ২০২৬ তারিখে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

৬। নির্বাচিত সেরা ৫ জন পাঠক-শিক্ষার্থীকে প্রদান করা হবে—

২,০০০ টাকা সমমূল্যের বই

১,০০০ টাকার প্রাইজবন্ড

সনদ

এছাড়া অপর ১৫ জনকে প্রদান করা হবে—

১,০০০ টাকা সমমূল্যের বই

৫০০ টাকার প্রাইজবন্ড

১টি সনদ

৭। এ-সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:

আফছানা আক্তার
ফোকাল অফিসার, জাতীয় গ্রন্থকেন্দ্র
মোবাইল: ০১৭১১-০৯১৬০৮
E-mail: [email protected]

চিরি নদীর বাতিঘর পাঠাগারের সদস্যদের অংশগ্রহণের আহবান জানানো হলো।

Address

Chirirbandar Upazila
Dinajpur
5240

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801521252303

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিরি নদীর বাতিঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to চিরি নদীর বাতিঘর:

Shortcuts

Share

Category