26/05/2026
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভৌগোলিক এরিয়ায় বৈরী আবহাওয়া, ঝড় ও বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বিতরণ লাইনের উপরে গাছ পড়ে পোল ও লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারের জন্য পবিসের কারিগরি টিম ও ঠিকাদারের লোকবল নিরলসভাবে কাজ করছে। সম্মানিত গ্রাহকগণকে ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, পড়ে থাকা বৈদ্যুতিক তার বা পোল নিজে না সরিয়ে দ্রুত নিকটস্থ বিদ্যুৎ অফিসকে জানান। প্রয়োজনে কল করুন ১৬৮৯৯ নাম্বারে।
অনুরোধক্রমে
কর্তৃপক্ষ
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২