BWMRI-Bangladesh Wheat and Maize Research Institute

BWMRI-Bangladesh Wheat and Maize Research Institute BWMRI is a dedicated government research organization in Bangladesh for wheat and maize improvement.

আজ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI), নশিপুর, দিনাজপুরের সেমিনার রুমে "Physical and Mental Stress Managemen...
27/08/2026

আজ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI), নশিপুর, দিনাজপুরের সেমিনার রুমে "Physical and Mental Stress Management at Workplace & ACR Writing and Submission" শীর্ষক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের বিস্তারিত:

মুখ্য আলোচক: ড. মোঃ মোকতার হোসেন (যুগ্মসচিব, গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়)

সভাপতি: ড. মোঃ মাহফুজ বাজ্জাজ (মহাপরিচালক, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট)

তারিখ ও স্থান: ২৭শে আগস্ট ২০২৬, বিডাব্লিউএমআরআই সেমিনার রুম, নশিপুর, দিনাজপুর

কর্মক্ষেত্রে মানসিক ও শারীরিক চাপ ব্যবস্থাপনা এবং এসিআর (ACR) সঠিক নিয়মে প্রস্তুত ও জমা দেওয়ার প্রয়োজনীয় দিকগুলো নিয়ে আজকের সেশনে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও জনাব ড. মোঃ মোকতার হোসেন (যুগ্মসচিব, গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়) ইনস্টিটিউটের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর) মহোদয়সহ গবেষণা মাঠ ও ল্যাব পরিদর্শন করেন এবং চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)-এ নবনিযুক্ত কর্মচারীদের ৩ দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ  আয়োজিত।
10/08/2026

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)-এ নবনিযুক্ত কর্মচারীদের ৩ দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ আয়োজিত।

জুলাই বিপ্লবের বীর শহিদদের অমর আত্মত্যাগ ও বীরত্বগাথাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে 'জুলাই স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণ ...
05/08/2026

জুলাই বিপ্লবের বীর শহিদদের অমর আত্মত্যাগ ও বীরত্বগাথাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে 'জুলাই স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) পরিবার।

ইনস্টিটিউটের মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)-এ নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ৫ দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ অনুষ্ঠ...
27/07/2026

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)-এ নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ৫ দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

08/07/2026

Explore the page for 2026-07-07, 1, and page number 6.

🌿 বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI), দিনাজপুর-এ বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন 🌿মাননীয় প্রধানমন্ত্রীর দেশ...
23/06/2026

🌿 বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI), দিনাজপুর-এ বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন 🌿

মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরে আজ এক বৃক্ষ রোপণ কার্যক্রমের আয়োজন করা হয়।

উক্ত পরিবেশবান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ।

📅 তারিখ: ২১ জুন ২০২৬

📍 স্থান: বিডাব্লিউএমআরআই , নশিপুর, দিনাজপুর।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর ১১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্থান: বিএআরসি
20/05/2026

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর ১১তম বোর্ড সভা অনুষ্ঠিত
স্থান: বিএআরসি

বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ৩ • এ জাতটি অধিক তাপসহিষ্ণু (দিনের তাপমাত্রা ৩৫° সে. এবং রাতের তাপমাত্রা ২৩° সে.• রবি ও ...
20/05/2026

বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ৩

• এ জাতটি অধিক তাপসহিষ্ণু (দিনের তাপমাত্রা ৩৫° সে. এবং রাতের তাপমাত্রা ২৩° সে.
• রবি ও খরিপ মৌসুমে জাতটির গড় ফলন যথাক্রমে ১২.০০ - ১২.৫০ টন/হেক্টর এবং ৮.২৫-৮.৫০ টন/হেক্টর।
• জাতটি বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং খরিফ মৌসুমে আবাদের জন্য অধিক উপযোগী।
• জাতটি দুর্যোগপূর্ণ ঝড়ো আবহাওয়াতে সহজে হেলে ও ভেঙ্গে পড়ে না।
• রবি ও খরিপ মৌসুমে জাতটির গড় উচ্চতা যথাক্রমে ২১০ - ২১৮ সে.মি. এবং ১৯৮ - ১৯৯ সে.মি. যা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষকৃত অন্যান্য জাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
• এ জাতটি বিডাব্লিউএমআরআই উদ্ভাবিত অন্যান্য জাতের চেয়ে কিছুটা আগাম প্রকৃতির।
• জাতটির দানা কমলা বর্ণের এবং ফ্লিন্ট প্রকৃতির
• মোচার মাথায় সিল্কে এন্থোসায়ানিন বিদ্যমান ।
• টাসেল গ্লুমে গাঢ় এন্থাসায়ানিন বিদ্যামান।
• জাতটি পাতা ঝলসানো রোগ সহনশীল।
• হাজার দানার ওজন গড়ে ৩৪৮ গ্রাম।
• মোচা শক্তভাবে খোসাদ্বারা আবৃত থাকে বিধায় খরিপ মৌসুমে বৃষ্টির পানিতে নষ্ট হবার সম্ভাবনা নেই।

শুভ নববর্ষ ১৪৩৩ 🌾🌽এসো হে বৈশাখ, এসো এসো...নতুন বছরের আগমনে প্রকৃতি যেমন সাজে নতুন রূপে, তেমনি আমাদের বাংলাদেশ গম ও ভুট্ট...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌾🌽
এসো হে বৈশাখ, এসো এসো...
নতুন বছরের আগমনে প্রকৃতি যেমন সাজে নতুন রূপে, তেমনি আমাদের বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটও এগিয়ে চলুক নতুন উদ্যমে।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)-এর পক্ষ থেকে দেশের সকল সম্মানিত কৃষক, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশবাসীকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রাণঢালা শুভেচ্ছা।

গত বছরের সকল গ্লানি মুছে দিয়ে নতুন বছরে আমাদের উদ্ভাবিত প্রযুক্তি ও জাতগুলো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই হোক আমাদের অঙ্গীকার।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

শুভ নববর্ষ! — কর্তৃপক্ষ
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)

সরকারি কর্মচারীদের আচরণবিধি, এসিআর প্রস্তুতকরণ ও ছুটি বিধিমালা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। তারিখ: ২রা এপ্রিল ২০২৬স্থান: স...
02/04/2026

সরকারি কর্মচারীদের আচরণবিধি, এসিআর প্রস্তুতকরণ ও ছুটি বিধিমালা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

তারিখ: ২রা এপ্রিল ২০২৬
স্থান: সেমিনার রুম, বিডাব্লিউএমআরআই, নশিপুর, দিনাজপুর

প্রধান অতিথি: ড. মো. মাহফুজ বাজ্জাজ, মহাপরিচালক, বিডাব্লিউএমআরআই

বিশেষ অতিথি: জনাব মো. মোস্তাফিজুর রহমান, উপসচিব (গবেষণা-১), কৃষি মন্ত্রণালয়

সভাপতি: ড. মো. আব্দুল হাকিম, পরিচালক (প্রশাসন ও অর্থ), বিডাব্লিউএমআরআই

Address

BWMRI, Nashipur
Dinajpur
5200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8802588817730

Alerts

Be the first to know and let us send you an email when BWMRI-Bangladesh Wheat and Maize Research Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BWMRI-Bangladesh Wheat and Maize Research Institute:

Shortcuts

Share