19/04/2016
১৬ এপ্রিল শনিবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মুক্তাগাছা সমাজ সেবা সমিতির আয়োজনে স্থানীয় আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মেলা চত্বরে মুক্তাগাছা সমাজ সেবা সমিতির সভাপতি সাবু প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক বগুড়া জেলা জাতীয় শ্রমিকলীগ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাউন্সিলর শামসুদ্দিন শেখ হেলাল, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ সহ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, নব-নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান মেহেরুল ইসলাম, তালোড়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুব্রত মন্ডল নয়ন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাধারন সম্পাদক আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, তালোড়া পৌর শ্রমিকলীগের সভাপতি রিপন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু তাহের, মুক্তাগাছা সমাজ সেবা সমিটির সাধারন সম্পাদক এমদাদুল হক সহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমগ্র সভাটি পরিচালনা করেন তালোড়া পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাইয়ুম হোসেন।