ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  ফরিদপুর জেলা শাখা ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী— ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগ দিন।

THE ART OF FRAMINGPresent Your Creation➤ Workshop ModulesScript WritingIntroduction to ActingVoice-over & Video Editing ...
15/08/2026

THE ART OF FRAMING
Present Your Creation

➤ Workshop Modules
Script Writing
Introduction to Acting
Voice-over & Video Editing Techniques
Mobile & DSLR Videography
Lighting Techniques
Camera Framing & Composition
Short Film & Drama Production
Documentary Filmmaking
Podcast & Interview Skills
---
Date: Friday, 04 September 2026
Venue: 66/A Purana Paltan, Dhaka
Time: 9:00 AM – 9:00 PM

Limited Seats Available
Only 15 Participants Will Be Selected

Workshop Fee: Only ৳600
Registration Link:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf4nDAdPDpoevAQU9JTfNWu_bMqO3Hec5QPgh-pWHQcHZe0Sw/viewform?usp=publish-editor]

Contact & Payment
01971-774533
Nagad | bKash | WhatsApp

ISLAMI CHHATRA ANDOLAN BANGLADESH
Skill Development Department

জামায়াত-ছাত্রশিবির সংশ্লিষ্টদের বিরুদ্ধে হামলার অভিযোগবাগেরহাটে ছাত্র আন্দোলনের দায়িত্বশীলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্...
13/08/2026

জামায়াত-ছাত্রশিবির সংশ্লিষ্টদের বিরুদ্ধে হামলার অভিযোগ

বাগেরহাটে ছাত্র আন্দোলনের দায়িত্বশীলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ নওশের ইসলামের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

আজ ১২ আগস্ট ২০২৬ বুধবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে নওশের ইসলামের ওপর স্টিলের পাইপ ও হকিস্টিক দিয়ে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যাক্কারজনক। জুলাই-পরবর্তী বাংলাদেশে পেশিশক্তি, ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে ভিন্নমত দমনের কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা সুষ্ঠু ও সহনশীল রাজনৈতিক পরিবেশের জন্য অশনিসংকেত।

বিবৃতিতে বলা হয়, গতকাল ১১ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার পথে গোপালপুর রোডে নওশের ইসলামের পথরোধ করে মোটরসাইকেলযোগে আসা চার থেকে পাঁচজন। অভিযোগ রয়েছে, বাগেরহাট-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল ইসলাম রাহাতের একান্ত সহকারী হিসেবে পরিচিত শিবিরনেতা মেহেদী রিয়াদের নেতৃত্বে তারা প্রথমে নওশেরকে গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে রাস্তার পাশের কাঁটাতারের বেড়ার ওপর ফেলে দেয়। পরে স্টিলের পাইপ ও হকিস্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং অন্যরা কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তাঁর মোবাইল ফোনও ভাঙচুর করা হয়। এতে নওশের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

নেতৃবৃন্দ বলেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর প্রকাশ্যে এ ধরনের হামলার অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা জড়িত, তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক পরিচয়, পদ-পদবি কিংবা কোনো ধরনের প্রভাব ব্যবহার করে অপরাধ আড়াল করার সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অন্যায়, সন্ত্রাস ও পেশিশক্তির কাছে কখনো মাথানত করেনি এবং ভবিষ্যতেও করবে না। নওশের ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক ও আইনানুগভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

25/07/2026
জুলাই গণঅভ্যুত্থানের এক  #হুংকার। ওই নরপিশাচ তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি? -পীরসাহেব  #চরমোনাই।
19/07/2026

জুলাই গণঅভ্যুত্থানের এক #হুংকার। ওই নরপিশাচ তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি? -পীরসাহেব #চরমোনাই।

যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন, এক  #মানুষই আনতে পারে জাতির  #জাগরণ । #বিপ্লপ  #ইসলামী_শাসনতন্ত্র
17/07/2026

যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন, এক #মানুষই আনতে পারে জাতির #জাগরণ ।
#বিপ্লপ #ইসলামী_শাসনতন্ত্র

০৩ সফর ১৪৪৮ হিজরী,১৭ জুলাই ২০২৬ ঈসায়ী,২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, তারিখ রোজ শুক্রবার।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলফাড...
17/07/2026

০৩ সফর ১৪৪৮ হিজরী,
১৭ জুলাই ২০২৬ ঈসায়ী,
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, তারিখ রোজ শুক্রবার।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা সদর ইউনিয়নে ছাত্রদের সাথে ক্যালেন্ডার বিতরণ এবং মতবিনিময় সভা। এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত সহ-সভাপতি মোঃ আশিকুল ইসলাম ও আলফাডাঙ্গা #ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর অন্যান্য নেতৃবৃন্দ।

13/07/2026

আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা সম্মেলন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। দেখতে চোখ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে।

07/06/2026

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

25/04/2026

অদ্য ২৫ এপ্রিল ২০২৬ ইংরেজি রোজ শনিবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি রাজেন্দ্র কলেজ শাখা কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরিক্ষা ২০২৬ এর ভর্তি সহায়তা কার্যক্রমের ভিডিও ফুটেজ।

এগিয়ে যাক প্রাণের সংগঠন শত বাধা পেরিয়ে,
জঞ্জালে ভরা গোধূলি ঢেকে— নিয়ে আসুন নতুন সূর্যদয়।

ইছাআ আমার,
আমি ইছাআ'র।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা:

Shortcuts

Share