ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ** OFFICIAL PAGE **
Faridpur Government Girls' High School
EIIN 108745, School Code: 5003
www.faridpurgghs.edu.bd

12/07/2026

★★★জরুরী নোটিশ★★★

অতিবৃষ্টির কারণে আজ (১২/০৭/২০২৬) বিকেলে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হলো।

আজকের স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

09/07/2026

"গৌরবময় সাফল্যে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় "

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণকারী ৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জনই বৃত্তি অর্জন করেছে, যা আমাদের বিদ্যালয়ের জন্য এক অনন্য গৌরবের অর্জন।

📚 ফলাফলের সংক্ষিপ্ত চিত্র:

✨ ট্যালেন্টপুলে বৃত্তি: ২৭ জন

✨ সাধারণ গ্রেডে বৃত্তি: ৬ জন

এই অসাধারণ সাফল্যের জন্য আমাদের সকল কৃতী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে তাঁদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমই এ গৌরবময় অর্জনের ভিত্তি।

আমরা বিশ্বাস করি, এই সাফল্য ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখতে এবং সাফল্যের নতুন নতুন মাইলফলক স্পর্শ করতে অনুপ্রাণিত করবে।

সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করছি।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত "দুর্নীতি প্র...
17/06/2026

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত "দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬" এ চ্যাম্পিয়ন দল ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা সাবা জামান প্রিয়ন্তী। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

২৫ মার্চ ১৯৭১, গণহত্যা দিবস।এই দিনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
25/03/2026

২৫ মার্চ ১৯৭১, গণহত্যা দিবস।
এই দিনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

18/02/2026

★★★নোটিশ★★★
সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ১৯/০২/২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) থেকে ২৬/০৩/২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

27/01/2026

★★★নোটিশ★★★

আগামীকাল বুধবার (২৮/০১/২০২৬) স্কুল বন্ধ থাকবে।

✨ আলোয় উদ্ভাসিত ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ✨বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬-এ ফরিদপুর স...
03/01/2026

✨ আলোয় উদ্ভাসিত ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ✨
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬-এ ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে; যা বিদ্যালয়ের জন্য আনন্দের ও গৌরবের।

আজ ৩ জানুয়ারি ২০২৫, দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ কেন্দ্রে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে যথাক্রমে ২য়, ৪র্থ ও ৭ম স্থান অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ১৭ জানুয়ারি ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা।

জ্ঞানসন্ধানী মন, নিরলস পরিশ্রম ও বিজ্ঞানমনস্ক চিন্তার সমন্বয়েই তারা আজ এই সাফল্য বয়ে এনেছে। তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বিদ্যালয়, শিক্ষক-অভিভাবক এবং সমগ্র ফরিদপুর জেলার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আমরা বিশ্বাস করি— আজকের এই ক্ষুদ্র পদক্ষেপই আগামীর বৃহৎ বৈজ্ঞানিক সাফল্যের পথচিহ্ন হয়ে থাকবে।
তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা ও সাফল্যের অকুণ্ঠ প্রত্যাশা। 🌱🔬

31/12/2025

★★★জরুরী নোটিশ★★★
১। আগামীকাল ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার), ৭ম, ৮ম এবং ৯ম শ্রেণীর উভয় শিফটের ফলাফল সকাল ৯:০০ টায় প্রকাশিত হবে এবং এজন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সকাল ৯ টার পূর্বেই বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
২। আগামীকাল শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে। এজন্য উভয় শিফটের অন্যান্য সকল শ্রেণীর শিক্ষার্থীদের সকাল ১০ টায় বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।

30/12/2025

★★★জরুরী নোটিশ★★★
আগামীকাল সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় ৭ম, ৮ম এবং ৯ম শ্রেণীর উভয় শিফটের ফলাফল আগামীকালের পরিবর্তে আগামী ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার), সকাল ৯:০০ টায় প্রকাশিত হবে।

29/12/2025

★★★জরুরী নোটিশ★★★
১। ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ এবং ১০ম শ্রেণীর উভয় শিফটের ফলাফল আগামীকাল ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি. (মঙ্গলবার), দুপুর ২:০০ টায় প্রকাশিত হবে।
২। ৭ম, ৮ম এবং ৯ম শ্রেণীর উভয় শিফটের ফলাফল আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি. (বুধবার), দুপুর ২:০০ টায় প্রকাশিত হবে।

Address

(infront Of Faridpur General Hospital) Niltuly, Uttor Kalibari, Faridpur Sadar
Faridpur
7800

Opening Hours

Monday 07:00 - 16:30
Tuesday 07:00 - 16:30
Wednesday 07:00 - 16:30
Thursday 07:00 - 16:30
Sunday 07:00 - 16:30

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share