আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho

আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho It is a human organisation.we help many helpless people, care for children and help for education

শুভ জন্মদিন শুকুর আলী,উপ-প্রচার সম্পাদক, আলোর দিশারী বন্ধু সংঘ।আপনার নেতৃত্ব, দায়িত্ববোধ ও আন্তরিক পরিশ্রম আমাদের সংগঠনক...
07/08/2026

শুভ জন্মদিন শুকুর আলী,
উপ-প্রচার সম্পাদক, আলোর দিশারী বন্ধু সংঘ।

আপনার নেতৃত্ব, দায়িত্ববোধ ও আন্তরিক পরিশ্রম আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আপনার সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ আমাদের জন্য অনুপ্রেরণা।

এই বিশেষ দিনে আলোর দিশারী বন্ধু সংঘ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় জীবন দান করুন।

01/08/2026

উত্তরণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে "মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২৬ পদকে" ভূষিত করা হয়েছিল আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho । সেখানে সংগঠনের পক্ষ থেকে কিছু কথা বলেছেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. হুসাইন।

আলহামদুলিল্লাহ "একটি ছাগল একটি মায়ের স্বপ্ন পূরণ" প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এই কর্ম প্রকল্প থেকে সুবিধাভ...
28/07/2026

আলহামদুলিল্লাহ "একটি ছাগল একটি মায়ের স্বপ্ন পূরণ" প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এই কর্ম প্রকল্প থেকে সুবিধাভোগীরা যথেষ্ট পরিমাণ লাভবান হয়েছেন।আমরা সমাজের বিভিন্ন ধরনের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই যাত্রাপথে আপনাদের দোয়া ও সমর্থন চাই যাতে আমরা আরো বেশি বেশি কাজ করতে পারি।

25/07/2026

নবাবপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও মাদকবিরোধী আলোচনা সভায় আলোর দিশারী বন্ধু সংঘের সাধারণ সম্পাদকের বক্তব্য। ধন্যবাদ নবাবপুর ইউনিয়ন সমাজ কল্যাণসংঘ 🖤❤️

আলহামদুলিল্লাহ!এবছর বৃক্ষ রোপনের ক্ষেত্রে গাছের চারা বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলাম। ...
24/07/2026

আলহামদুলিল্লাহ!
এবছর বৃক্ষ রোপনের ক্ষেত্রে গাছের চারা বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলাম। আলোর দিশারী বন্ধু সংঘের সম্মানিত সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছিল, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে অধিকাংশ চারা বেঁচে গেছে। আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা অনেকটাই সফল।

22/07/2026

এই পৃথিবীতে সুখ ক্ষণস্থায়ী, দুঃখ জীবনের সঙ্গী। এই ক্ষণস্থায়ী সুখের জন্য মানুষ নিজের জীবন দিতেও প্রস্তুত। হায় আফসোস।

20/07/2026

সামাজিক সংগঠন পরিচালনার চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়!

যারা নতুন সংগঠন তৈরি করতে যাচ্ছেন বা করেছেন তাদের জন্য আশা করি ভিডিওটি উপকারী হবে। প্রিয় ভাইয়েরা দীর্ঘমেয়াদী টিকে থাকাই সবথেকে বড় চ্যালেঞ্জ। আমাদের আলোর দিশারী দীর্ঘ ৬ বছর ধরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন সংগঠনের সাথে কলাবোরেশন করে কাজ করতে সর্বদা প্রস্তুত। ধন্যবাদ সবাইকে।

20/07/2026

এই পৃথিবীতে কেউ ব্যস্ত না,যার যতটুকু প্রয়োজন সে আপনার সাথে ততটুকুই যোগাযোগ রাখে।

18/07/2026

বিলবড়া প্রবাসী ও যুব সমাজ কল্যাণ সংগঠনের নিমন্ত্রণে আলোর দিশারী বন্ধু সংঘের পরিকল্পনা সম্পাদকের বক্তব্য।

ধন্যবাদ কৃতজ্ঞতা 🖤❤️

💐 কৃতজ্ঞতা ও শুভকামনা 💐বিলবড়া প্রবাসী ও যুব সমাজ কল্যাণ সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোর দিশারী বন্ধু সংঘ-ক...
18/07/2026

💐 কৃতজ্ঞতা ও শুভকামনা 💐
বিলবড়া প্রবাসী ও যুব সমাজ কল্যাণ সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোর দিশারী বন্ধু সংঘ-কে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনের সকল সম্মানিত সদস্যদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
এত সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমরা আনন্দিত। আপনাদের আন্তরিক আতিথেয়তা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের মুগ্ধ করেছে।
আপনাদের এই মহৎ উদ্যোগ ভবিষ্যতেও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রইল। মহান আল্লাহ তাআলা আপনাদের সংগঠনের উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি ও দীর্ঘায়ু দান করুন।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী।
একসাথে মানবতার কল্যাণে কাজ করে এগিয়ে যাক আমাদের সকলের পথচলা। ❤️🌿

Address

Baliakandi Rajbari
Faridpur
7722

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share