02/08/2026
নদী গবেষণা ইনস্টিটিউটে দীর্ঘদিন কর্মরত থেকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মচারীদের সম্মান জানাতে গত ২৮ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ নদী গবেষণা ইনস্টিটিউটের ১৭ জন কর্মচারীবৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান শুধু একজন সহকর্মীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর কর্মজীবনের অবদান, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানের উন্নয়নে রেখে যাওয়া স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার একটি মহৎ আয়োজন। অনুষ্ঠানে মহাপরিচালক মহোদয়, পরিচালকবৃন্দ, অন্যান্যা কর্মকর্তাগণ ও সহকর্মীরা বিদায়ী ব্যক্তিবর্গের কর্মনিষ্ঠা, মানবিক গুণাবলি এবং প্রতিষ্ঠানের প্রতি তাঁর আন্তরিক অবদানের কথা তুলে ধরেন। বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন। বিদায়ী কর্মচারীরাও তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সকলের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মের কর্মীদের দায়িত্বশীলতা ও কর্মপ্রেরণা অর্জনে অনুপ্রাণিত করে।