18/07/2026
শ্রদ্ধা, অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা!
সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দবির উদ্দিন আপনাকে। আপনার মতো একজন ডায়নামিক কর্মকর্তা পেয়ে আমরা সালথাবাসী গর্বিত।
গণমাধ্যমে আমাদের সালথা উপজেলার নেতিবাচক খবরের ভিড়ে, আপনার সততার খবরটি এক বিশাল পজিটিভ বার্তা। ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের তিনটি খাল পুনঃখনন শেষে, অব্যয়িত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে আপনি বাংলাদেশে সততার এক অনন্য নজির স্থাপন করেছেন।
যেখানে আমাদের এলাকায় মারামারি হানাহানির খবর বেশি আসে, সেখানে আপনার এই সাফল্য পুরো উপজেলাবাসীকে গর্বিত করেছে। আমরা বিশ্বাস করি, আপনার এই সততা ও দক্ষতার হাত ধরে সালথা উপজেলার সব সমস্যা দূর হয়ে সাফল্য ও শান্তি ফিরে আসবে।
পরিশেষে, আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি। এবং সালথা উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ সালাম ও ধন্যবাদ।
#সালথা_উপজেলা #ফরিদপুর #সততার_দৃষ্টান্ত #সরকারিকর্মকর্তা #ধন্যবাদ_ইউএনও