02/07/2026
ফরিদপুর পৌরসভা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (UCB)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
নাগরিক সেবা আরও সহজ, আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্যে ফরিদপুর পৌরসভা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (UCB)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে পৌরসভার বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও আর্থিক লেনদেন আরও গতিশীল হবে, যা সম্মানিত পৌরবাসীকে দ্রুত ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে সহায়তা করবে। একটি স্মার্ট ও আধুনিক পৌরসভা গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে.....