04/09/2026
“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবাই আগে বাংলাদেশ” ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত।
[০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ]
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় আয়োজিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শায়লা শারমীন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুর এবং সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, পুলিশ সুপার, ফরিদপুরসহ পুনাকের সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিগণ এসময় অংশগ্রহণ করেন।
পুনাক সভানেত্রী বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করতে হবে।”
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
— মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর জেলা পুলিশ