07/06/2026
প্রেস বিজ্ঞপ্তি
ফরিদপুর জেলা অন্তর্গত মধুখালী উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কমিটি অনুমোদন
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুর জেলার আওতাধীন মধুখালী উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমোদন প্রদান করা হয়েছে।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ, শৃঙ্খলা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিটকে সুসংগঠিত করে দলের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মধুখালী উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। আশা করা যায়, তাদের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
জয় হোক গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ফরিদপুর জেলা।