নন্দিতা সুরক্ষা - Nondita Surokkha

নন্দিতা সুরক্ষা - Nondita Surokkha A women-led organization

পৃথিবী হোক নারী ও শিশুদের নির্ভয় আশ্রয়স্থল
নন্দিতাদের প্রজেক্ট সমূহ : প্রজেক্ট ১: হাসিমুখ পাঠশালা (বান্ধবপল্লী ফরিদপুর)।প্রজেক্ট ২:ফুলকুচিদের জন্য নিরাপদ অনিরাপদ স্পর্শ শিক্ষা ও অভিভাবক সমাবেশ।প্রজেক্ট ৩:স্বল্প সময়ে আত্মরক্ষা প্রশিক্ষন কোর্স ২০১৯।প্রজেক্ট ৪:শিক্ষাপ্রতিষ্ঠানে মাসিক সুরক্ষা ব্যাংক এবং নন্দিতা সুরক্ষার সেমিনার।প্রজেক্ট ৫:পাশে আছে নন্দিতারা।প্রজেক্ট ৬:নন্দিতাদের কথা এখন অনলাইনে।প্রজেক্ট ৭:নন্দিতাদের অনলাইন সেবা।প্রজেক্ট ৮:অপরাজিতা সুরক্ষা।

সার্ভিক্যাল ক্যান্সারের প্রতিরোধে নন্দিতা সুরক্ষার উদ্যোগে ব্লাস্ট এর সূচনা-III প্রকল্পের মাধ্যমে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছ...
23/08/2026

সার্ভিক্যাল ক্যান্সারের প্রতিরোধে নন্দিতা সুরক্ষার উদ্যোগে ব্লাস্ট এর সূচনা-III প্রকল্পের মাধ্যমে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি সচেতনতামূলক সভা।
বিস্তারিত কমেন্টস-এ

18/08/2026

মনের কথা কাকে শেয়ার করবো?












Women Possibilities

17/08/2026

নিজেকে সময় দেয়া বলতে কি বোঝায়?












Women Possibilities

গত ২৪ জুলাই ২০২৬ তারিখে নন্দিতা সুরক্ষা এবং ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিস এর উদ্যোগে ফরিদপুরে অনুষ্ঠিত হয় “Legal Liter...
17/08/2026

গত ২৪ জুলাই ২০২৬ তারিখে নন্দিতা সুরক্ষা এবং ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিস এর উদ্যোগে ফরিদপুরে অনুষ্ঠিত হয় “Legal Literacy Workshop for Women” শীর্ষক একটি কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণকারীদের জিডি (General Diary) করার প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়। এছাড়া এফআইআর, সাইবার ক্রাইম এবং নারীদের অধিকার ও সুরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন আইন সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালাটি নারীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনি সহায়তা গ্রহণে সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।


গত ২২ জুলাই ২০২৬ তারিখে নন্দিতা সুরক্ষা এবং ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় “Women’s Mental Health...
14/08/2026

গত ২২ জুলাই ২০২৬ তারিখে নন্দিতা সুরক্ষা এবং ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় “Women’s Mental Health: Awareness, Empathy and Practical Actions” শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালা।
কর্মশালায় নারীদের মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা, আত্ম-যত্ন (Self-care), সহমর্মিতাপূর্ণ যোগাযোগ এবং প্রাথমিক মানসিক সহায়তা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।










গত ২০ জুলাই ২০২৬ তারিখে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দিতা সুরক্ষা এবং ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিস এর ...
13/08/2026

গত ২০ জুলাই ২০২৬ তারিখে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দিতা সুরক্ষা এবং ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় “Precautionary Measures for Breast and Cervical Cancer” শীর্ষক একটি কর্মশালা। কর্মশালায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায়, নিয়মিত স্ক্রিনিং এবং HPV টিকার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সচেতনতাই পারে এই রোগগুলোর ঝুঁকি কমাতে এবং নারীদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে।



নারীর অধিকার, নেতৃত্ব ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় অংশীদারিত্ব ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গত ২৮ ও ২৯ জুলাই, ২০২৬ রংপুরে RD...
11/08/2026

নারীর অধিকার, নেতৃত্ব ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় অংশীদারিত্ব ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গত ২৮ ও ২৯ জুলাই, ২০২৬ রংপুরে RDRS Bangladesh-এ অনুষ্ঠিত হয়েছে RWVL-Bangladesh প্রকল্পের প্রথম Partners Coordination Meeting।

Manusher Jonno Foundation (MJF)-এর সহযোগিতায় এবং Global Affairs Canada (GAC)-এর অর্থায়নে আয়োজিত দুই দিনব্যাপী এই সমন্বয় সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২২টি নারী অধিকারভিত্তিক সংগঠন অংশগ্রহণ করে। নন্দিতা সুরক্ষাও এই সভায় অংশ নেয়।

সভায় Gallery Walk Presentation-এর মাধ্যমে অংশগ্রহণকারী সংগঠনগুলো তাদের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরে। পাশাপাশি অংশীদার সংগঠনগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়।

নন্দিতা সুরক্ষা বিশ্বাস করে, এ ধরনের সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নারীর কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে। একই সঙ্গে নারীর নেতৃত্ব বিকাশ এবং কমিউনিটি পর্যায়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে যৌথ উদ্যোগগুলো আরও কার্যকর ও টেকসই ভূমিকা রাখবে।



03/08/2026
03/08/2026
দুই দিনব্যাপী 'এডভোকেসি, কমিউনিকেশন ও নেটওয়ার্কিং' প্রশিক্ষণে অংশ নিয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর এডভোকেসি...
03/08/2026

দুই দিনব্যাপী 'এডভোকেসি, কমিউনিকেশন ও নেটওয়ার্কিং' প্রশিক্ষণে অংশ নিয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর এডভোকেসি, নেটওয়ার্কিং, রেফারেল ব্যবস্থা এবং ডিজিটাল যোগাযোগ দক্ষতা বৃদ্ধির সুযোগ পেলেন নন্দিতা সুরক্ষা এর প্রতিনিধিরা।

Address

Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when নন্দিতা সুরক্ষা - Nondita Surokkha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নন্দিতা সুরক্ষা - Nondita Surokkha:

Shortcuts

Share

Category