Agrajatra Foundation । অগ্রযাত্রা ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • Agrajatra Foundation । অগ্রযাত্রা ফাউন্ডেশন

Agrajatra Foundation । অগ্রযাত্রা ফাউন্ডেশন চিন্তা থেকে উদ্যোগ, উদ্যোগ থেকে পরিবর্তন।

👁️ বিনামূল্যে চক্ষু চিকিৎসা মেডিক্যাল ক্যাম্প 👁️আলহামদুলিল্লাহ! মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স...
16/07/2026

👁️ বিনামূল্যে চক্ষু চিকিৎসা মেডিক্যাল ক্যাম্প 👁️

আলহামদুলিল্লাহ! মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে অগ্রযাত্রা ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা মেডিক্যাল ক্যাম্প, ঢাকা মেট্রো চক্ষু হাসপাতালের সহযোগিতায়।

এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই মানসম্মত চক্ষু চিকিৎসার সুযোগ পান।

অগ্রযাত্রা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সফল করতে যারা সহযোগিতা করেছেন এবং সেবা গ্রহণ করতে এসেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

#অগ্রযাত্রা_ফাউন্ডেশন #বিনামূল্যে_চক্ষু_চিকিৎসা #মেডিক্যাল_ক্যাম্প #চোখের_চিকিৎসা

🎉 আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉আল গফুরিয়া ঈদগাহ ও গোরস্থান-এরসাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ায়মোঃ আজিজুর রহমান ...
05/06/2026

🎉 আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

আল গফুরিয়া ঈদগাহ ও গোরস্থান-এর
সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ায়
মোঃ আজিজুর রহমান (মাফিজ) কে অগ্রযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই
আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন 🎉

আমরা বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্বে ঈদগাহের সার্বিক উন্নয়ন এবং ঈদগাহভিত্তিক সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে এবং নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মহান আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা দান করুন এবং সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। 🤲

শুভেচ্ছান্তে,
অগ্রযাত্রা ফাউন্ডেশন

#অগ্রযাত্রা_ফাউন্ডেশন

🌿 অগ্রযাত্রা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন 🌿আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক সহযোগিতা ও মহানুভবতায় “হিরু মুন্...
01/06/2026

🌿 অগ্রযাত্রা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন 🌿

আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক সহযোগিতা ও মহানুভবতায় “হিরু মুন্সী, কয়ড়া নিবাসীর চক্ষু রোগের চশমা সহায়তা” প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় চশমা প্রদানের জন্য ২,২০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে, যা একজন মানুষের স্বাভাবিক জীবনযাপন ও দৃষ্টিশক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

🤝 আপনাদের প্রতিটি অনুদান একজন মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে।

❤️ সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

মানুষের জন্য, মানবতার পাশে—অগ্রযাত্রা ফাউন্ডেশন।

#অগ্রযাত্রা_ফাউন্ডেশন #মানবিক_সহায়তা #চক্ষু_সেবা #মানবতার_জন্য

অগ্রযাত্রা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে ইদ মুবারাক🌙
28/05/2026

অগ্রযাত্রা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে ইদ মুবারাক🌙

আজ ২৭ মে ২০২৬, রোজ বুধবার অগ্রযাত্রা ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটিং চলাকালীন কিছু মুহূর্ত।সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ ...
27/05/2026

আজ ২৭ মে ২০২৬, রোজ বুধবার অগ্রযাত্রা ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটিং চলাকালীন কিছু মুহূর্ত।

সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে অগ্রযাত্রা ফাউন্ডেশন।

#অগ্রযাত্রা_ফাউন্ডেশন

15/04/2026
আজ ১৫ এপ্রিল ২০২৬, রোজ বুধবার অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু রোগীদের জন্য এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ...
15/04/2026

আজ ১৫ এপ্রিল ২০২৬, রোজ বুধবার অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু রোগীদের জন্য এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা মেট্রো চক্ষু হাসপাতালের পৃষ্ঠপোষকতায় এই মেডিকেল ক্যাম্পে অন্তত অর্ধশতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা নেন।

অগ্রযাত্রা ফাউন্ডেশনের এই মানবিক ও কল্যাণমুখী কাজে এলাকাবাসী ভুয়সী প্রসংশা করেন।

20/03/2026
অগ্রযাত্রা ফাউন্ডেশন এর  পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা 🌙✨এই আনন্দঘন মুহূর্তে আমাদের প্রত্যা...
20/03/2026

অগ্রযাত্রা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা 🌙✨

এই আনন্দঘন মুহূর্তে আমাদের প্রত্যাশা—আপনার ও আপনার পরিবারের প্রতিটি দিন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, দূর হোক সব দুঃখ-কষ্ট, আর ফিরে আসুক নতুন আশা ও সম্ভাবনা।

সবাইকে ঈদ মোবারক! 🌸

Address

Mohonpur-Shibanandapur, Boalmari
Faridpur
7860

Alerts

Be the first to know and let us send you an email when Agrajatra Foundation । অগ্রযাত্রা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category