বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা-সুয়াবিল

  • Home
  • Bangladesh
  • Fatikchari
  • বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা-সুয়াবিল

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা-সুয়াবিল Bangladesh Islami Chattrasena is working for establishing an Islamic Society based on Sunni Philosophy.

আজ ২০  শে জুলাই হযরতুল আল্লামা আলাউদ্দীন শাহ (রহ)'র ২৫ তম ওফাত বার্ষিকী============  =============== ======বাংলাদেশ ইসলা...
20/07/2026

আজ ২০ শে জুলাই হযরতুল আল্লামা আলাউদ্দীন শাহ (রহ)'র ২৫ তম ওফাত বার্ষিকী
============ =============== ======
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠার নৈপথ্য কারিগর, সোবহানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক শাইখুল হাদীছ আল্লামা আলাউদ্দীন শাহ রহঃ ( রিসার্চ স্কলার ঢাকা সরকারি আলিয়া মাদরাসা)'র আজ ওফাত বার্ষিকী। যার উৎসাহ উদ্দীপনা ও অভিভাবকত্ব ছাত্রসেনা প্রতিষ্ঠার পূর্বে সোবাহানিয়া আলিয়া মাদরাসায় তোলাবায়ে আহলে সুন্নাত প্রতিষ্ঠায় আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। পরবর্তীতে তিনি আল্লামা হাশেমী (রহঃ)'র কাছে আমাদের নিয়ে যান, সেখান থেকে ছাত্রসেনা প্রতিষ্ঠার কাজ সম্প্রসারিত হতে থাকে। এই নৈপথ্য কারিগর ছাত্রসেনা প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক পেক্ষাপট সৃষ্টি করেছিলেন, তারই একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। ১৯৭৯ সালের পূর্বে কোন সুপরিচিত সুন্নি আলেমের সোবাহানিয়া আলিয়া মাদ্রাসার কোন অনুষ্ঠানে অংশগ্রহন ছিলনা। তখন চাঁদে অবস্থান কারী মুফাসসিরের চট্টগ্রামে রমরমা ব্যবসা চলছিল। শিক্ষকদের মধ্যে বড় একটি অংশ জামায়াত পন্থী ছিল, সুন্নিপন্থী খুব বেশী ছিলেন না। ছাত্রদের মধ্যে অধিকাংশ শিবিরের অনুসারী ছিল। এমতাবস্থায় সোবাহানিয়া আলিয়া মাদ্রাসার নির্ধারিত বার্ষিক অনুষ্ঠান পহেলা মহরম তখন নিকটে, শিক্ষক মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন নিয়ে যে সভা চলছিল, সভায় আল্লামা আলাউদ্দীন শাহ (রহ) বললেন চট্টগ্রামে ধর্মীয় অঙ্গনে যে বিতর্ক চলছে তার অবসান হওয়া চাই। একদিকে আল্লামা হাশেমী সাহেব-নঈমী সাহেব-জালাল সাহেব এক ধরনের কথা বলছেন অন্যদিকে মৌলানা সাঈদী ও জামায়াত পন্থী মৌলানারা অন্য কথা বলতেছেন, যা নিয়ে চট্টগ্রাম আজ উত্তপ্ত। সুতরাং আমার দাবি হল (শিক্ষকদের উদ্দেশ্য)আপনারা যারা জামায়াত করেন আপনারা আপনাদের মৌলানা সাঈদী ও সিদ্দিক আহমেদ আযাদ (চট্টগ্রামে তৎকালীন জামায়াতের জনপ্রিয় আলোচক) আরও কাউকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাওয়াত করুন পাশাপাশি আল্লামা হাশেমী ও আল্লামা নঈমী সাহেবকে আমরা দাওয়াত করবো। মাদ্রাসার ভিতর আসার পর আমরা মাদ্রাসার মেইন গেইট বন্ধ করে দিব। মাদ্রাসার লাইব্রেরিতে উভয় পক্ষের আলেম ওলামারা বসবেন, আমরা মাদ্রাসার শিক্ষকগন থাকবো। মাদ্রসার লাইব্রেরিতে প্রয়োজনীয় কিতাবাদি আছে উভয় পক্ষ কুরআন হাদিসের আলোকে প্রমাণ করবেন কারা হকের উপর আছেন। যারা হক প্রমাণ করতে পারবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের অনুসরণ করব, এইভাবেই এইবার প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন হবে। এ কথা বলার পড়ে শিক্ষকদের মধ্যে অচল অবস্থা সৃষ্টি হল। এইভাবে সপ্তাহ দুয়েক চলে গেলেও তিনি তার বক্তব্যতে অনড় থাকলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তার দাবীর সাথে একমত হতে বাধ্য হলেন। পরবর্তীতে উনার আগ্রহে আল্লামা হাশেমী রহঃ ও আল্লামা নঈমী রহঃ সোবাহানিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমন্ত্রিত হলেন । ছাত্রদের মধ্যে তখন বেশিরভাগই শিবির। এমতাবস্থায় আমন্ত্রিত হয়ে নঈমী রহঃ অসংখ্য আলেম- ওলামাকে পেয়ে দীর্ঘ তিন-চার ঘন্টা মনোমুগ্ধকর যে আলোচনা করলেন শাহাদাতে কারবালা নিয়ে, সে আলোচনায় ছাত্র শিক্ষক এমনকি মাদ্রাসার তৎকালীন সেক্রেটারি আলহাজ্ব ইসলাম মিয়া টিকে খুব বেশি অনুপ্রাণিত হলেন। উনার পর আল্লামা হাশেমী রহঃ যখন আলোচনা শুরু করলেন তখন ইসলাম মিয়া টিকে সাহেব উঠে তার বাড়িতে (মাদ্রাসার সম্মুখে) চলে গেলেন, আধা ঘন্টা পরে তিনি কিছু কাগজ পত্র নিয়ে মঞ্চে ফিরে আসলেন। তখনো আল্লামা হাশেমী সাহেব হুজুরের হৃদয়গ্রাহী আলোচনা তুঙ্গে,ইসলাম মিয়া সাহেব মঞ্চের একপাশে চুপিসারে বসে রইলেন,আরো প্রায় ঘন্টাখানেক পরে আল্লামা হাশেমী সাহেবের বক্তব্য শেষ হলে মাঠে পিনপতন নিরবতা বিরাজ করছিলো, এমতাবস্থায় আলহাজ্ব ইসলাম মিয়া টি.কে সাহেব মাইকের সামনের এসে দাঁড়ালেন তিনি বললেন সোবহানিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট,চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসা যখন ওহাবিপন্থীদের দখলে চলে যায় তখন ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা(রহঃ) পরামর্শে আহলে সুন্নাত ওয়াল জমা'আতের আদর্শের উপর ভিত্তি করে এই সোবহানিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়(১৯৫১)।আল্লামা আজিজুল হক শেরে বাংলা(রহঃ) এই মাদ্রাসার ভূমির ওয়াকফনামা তৈরী করে দিয়েছেন আমার মামা আবদুস সোবহান সওদাগর সাহেবকে। সেখানে উল্লেখ আছে এই প্রতিষ্ঠান যতদিন আহলে সুন্নাত ওয়াল জমা'আত এর আকিদার উপর থাকবে ততদিন মাদ্রাসা থাকবে,আহলে সুন্নাত ওয়াল জাময়াতের আকিদার পরিপন্থী হয়ে গেলে এই প্রতিষ্ঠানকে উনার পরবর্তী বংশধর কলোনী,স্কুল,কলেজ ,যেকোন কিছুতে রূপান্তরিত করতে পারবে,এই ওয়াকফনামার ভিত্তিতেই এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
তিনি আল্লামা হাশেমী সাহেবকে মামা আখ্যায়িত করে বলেন, আমার মামা হাশেমী সাহেব হুজুর ও নঈমী সাহেব হুজুর আহলে সুন্নাত ওয়াল জমা'আতের যে আকিদার কথা বলেছেন এই প্রতিষ্ঠানের কোন শিক্ষক-ছাত্র যদি এই আকিদার পরিপন্থী থেকে থাকেন তারা আগামীকাল মাদ্রাসা ছেড়ে চলে যাবেন, যাঁরা ছাত্র তাঁদের গাড়ি ভাড়া দেওয়া হবে,শিক্ষকদের এক মাসের বেতন দিয়ে দেওয়া হবে,ইসলাম মিয়া টি.কে সাহেবের এই ঘোষণা জামায়াত পন্থীদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল, সুন্নীরা আনন্দে আত্মহারা,যথারীতি মিলাদ শরীফ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে আল্লামা হাশেমী সাহেব হুজুর ও নঈমী সাহেব অফিস কক্ষে অবস্থান করছিলেন, এমতাবস্থায় শিবির-পন্থী একদল ছাত্র তাঁদের ঘেরাও করলো এবং জিজ্ঞাস করা শুরু করলো ছাত্রশিবির না করে ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন করবো? এমতাবস্থায় আলাউদ্দীন শাহ (রহ) হাতে বেত নিয়ে দৌঁড়ানি দিয়ে তাঁদেরকে ধমক দিয়ে বললেন -তোমাদের যা জিজ্ঞাস করার আমার কাছে করো,মেহমানদের সাথে বেয়াদবী করছো কেন? তারপরের দিন আলাউদ্দীন শাহ (রহ.) আমাদের কয়েকজনকে ডেকে চট্টগ্রামের আঞ্চলিক বাসায় বললেন, তোমরা কিছু একটা কর। সেখান থেকেই সংগঠন করার অনুপ্রেরণা ও কার্যক্রম শুরু হয়, আমরা তোলাবায়ে আহলে সুন্নাত নাম দিয়ে সোবাহানিয়া মাদ্রাসা ভিত্তিক জনাব মুহাম্মদ ইব্রাহিম সাহেবকে আহবায়ক, জনাব এম এ মতিন সাহেবকে যুগ্ন আহবায়ক করে এবং জনাব ইয়াকুব আলী খান, আলী উল ইসলাম,আমি সহ কয়েকজন একত্রিত হয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করি। আজ সেই ক্ষণজন্মা মহান মনিষীর ওফাত দিবস। এদেশের সুন্নি মুসলমানদের সাংগঠনিক কার্যক্রমের নৈপথ্য কারিগর, এই মহান ব্যক্তিত্বকে সুন্নিয়তের প্রতিটি ইউনিটে মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে স্মরণ করার জন্য আমি সুন্নি জনতাকে বিনীত আহবান জানাচ্ছি।

-স.উ.ম আবদুস সামাদ
প্রতিষ্ঠাতা সদস্য
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,ও বর্তমান মহাসচিব,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদ।

13/07/2026
চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের সহযোগিতা প্রদানে ছাত্রসেনার ত্রাণ তহবিল ২০২৬আপনার যেকোনো সহযোগিতা পৌঁছাত...
13/07/2026

চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের সহযোগিতা প্রদানে ছাত্রসেনার ত্রাণ তহবিল ২০২৬

আপনার যেকোনো সহযোগিতা পৌঁছাতে
যোগাযোগ করুন:

আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মুরাদপুর শাখা।
ব্যাংক হিসাব নং: ১০৯১০২০০০৯৭১২

যোগাযোগ-
আফছার মিয়া
01724-361721
মোজাম্মেল হক সাহেদ
01872-367280

আলহামদুলিল্লাহ! জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মেধাবী ছাত্র মোঃ আজিজুর রহমান এর অপারেশন বাবদ সম্পূর্ণ ব্যয়ভার গ্...
13/07/2026

আলহামদুলিল্লাহ!
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মেধাবী ছাত্র মোঃ আজিজুর রহমান এর অপারেশন বাবদ সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, সুয়াবিল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাতার প্রবাসী মানবতার ফেরিওয়ালা জনাব মোঃ সোহেল ভাই। তিনি প্রথম ধাপে ৩০০০০|= টাকা প্রদান করেছেন।

একজন মেধাবী ছাত্রের পাশে ভাই হিসেবে দাড়ানোর জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

শহীদ লিয়াকত আলী (রহ.)-সুন্নী চেতনার অগ্নিবীণা নিশ্ছল হৃদয়, দীপ্ত আদর্শ আর সুন্নী চেতনার এক অগ্নিবীণার নাম শহীদ লিয়াকত ...
10/04/2026

শহীদ লিয়াকত আলী (রহ.)-সুন্নী চেতনার অগ্নিবীণা

নিশ্ছল হৃদয়, দীপ্ত আদর্শ আর সুন্নী চেতনার এক অগ্নিবীণার নাম শহীদ লিয়াকত আলী (রহঃ)।
সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দুর্বার স্বপ্ন বুকে নিয়ে
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পতাকা বুকে ধারণ করে তিনি নেমেছিলেন রাজপথের সংগ্রামে।

তিনি ছিলেন হোসাইনী কাফেলার সাহসী এক অভিযাত্রী-
সত্য, ন্যায় ও আহলে সুন্নাতের পতাকা হাতে নিয়ে লড়েছেন বাতিল ও জুলুমের বিরুদ্ধে।

চট্টগ্রাম কমার্স কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে জামাত - শিবিরের সন্ত্রাসীদের হাতে তিনি নির্মমভাবে শাহাদত বরণ করেন।
এই দিনটি সুন্নী ছাত্রসমাজের ইতিহাসে রয়ে গেছে এক হৃদয়বিদারক অধ্যায় হিসেবে।

📌 আজ ১০ই এপ্রিল ২০২৬ , ৩৯তম শাহাদতবার্ষিকী

আজ আমরা স্মরণ করি সেই প্রিয় ভাইকে-
যিনি ছিলেন সুন্নী ছাত্র জনতার নয়নমণি, ঈমানী চেতনায় দীপ্ত এক উজ্জ্বল নক্ষত্র।

হাটহাজারী, ফটিকছড়ি, বরুড়া এই আসনগুলো সহ অন্তত আরো ২০টা আসনে প্রার্থী দিলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পার্সেন্টেজটা ভিন্ন হ...
15/02/2026

হাটহাজারী, ফটিকছড়ি, বরুড়া এই আসনগুলো সহ অন্তত আরো ২০টা আসনে প্রার্থী দিলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পার্সেন্টেজটা ভিন্ন হতো।

নির্বাচন পরবর্তী জোটের পর্যালোচনা সভা চাই। যেখানে ৩দল নিজ নিজ প্রতীকের অবস্থা তুলে ধরবে। নির্বাচনী ইস্যু নিয়ে মাঠের কর্মী বনাম নেতৃবৃন্দের খোলা আলাপের মাধ্যমে ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণ হবে। এবং জোটের নেতৃবৃন্দের অবহেলা-সফলতা নিয়েও আলোচনা দরকার।

পাশাপাশি তথাকথিত কিছু তরুণ শায়খ যারা এসব জোট নামক জটের নাটের গুরু, উনারা এই নির্বাচনে বৃহত্তর সুন্নী জোটের পক্ষে কী করেছেন— সেই আলাপও আসা দরকার। এই জোটে মাহফিল বৃদ্ধি ছাড়া আর কী কী লাভ হয়েছে সেই আলাপ আসাটা জরুরি। ০.৪৫ এর সাথে ০.৮ ও ০.৪ এর সংসার ড়িকবে কিনা সেই আলাপ আসা জরুরি। ফটিকছড়ির প্রার্থী নিয়ে নানাবিধ গুঞ্জনের তদন্ত জরুরি।

জবাবদিহিতা আসলে কাজ বাড়বে। কর্মীরা কাজে আগ্রহ পাভে।

ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী, আহলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা আবু জাফর মোহাম্মদ সেহাব উদ্দিন খ...
21/01/2026

ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী, আহলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা আবু জাফর মোহাম্মদ সেহাব উদ্দিন খালেদ, শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী ও আল্লামা অধ্যক্ষ জাফর আহমাদ সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহিমের প্রচ্ছন্ন সমর্থন এবং অকৃপণ পৃষ্ঠপোষকতায় ১৯৮০ সালে গড়ে উঠা আদর্শিক পাঠশালা পুনঃউদ্ভাসিত হউক; ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতে এমনটাই প্রত্যাশা।

Address

Nazir Hat College Road
Fatikchari
4353

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা-সুয়াবিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share