ফেনী জেলা ছাত্রলীগ

ফেনী জেলা ছাত্রলীগ শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শোক বার্তা...
23/07/2026

শোক বার্তা...

শোক বার্তা!
30/06/2026

শোক বার্তা!

২৩ জুন সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবময় Bangladesh Awami League এর ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্রলীগ পরিবার এর...
20/06/2026

২৩ জুন সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবময় Bangladesh Awami League এর ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্রলীগ পরিবার এর কতৃক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়ের নির্দেশে ফেনীতে বিভিন্ন স্থানে পোস্টারিং ও লিফলেটে বিতরণ করা হয়।

সোনাগাজী পৌর ছাত্রলীগের আওতাধীন ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল...
26/05/2026

সোনাগাজী পৌর ছাত্রলীগের আওতাধীন ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শাহাদাতের অকাল মৃত্যুতে আমরা ফেনী জেলা ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত।

মহান আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে সকল শহিদ, বীরাঙ্গনা মা-বোন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্...
26/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে
মুক্তিযুদ্ধে সকল শহিদ, বীরাঙ্গনা মা-বোন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।।

মুজিব মানে শক্তি,উন্নত শির বীর বাঙালির চিরকালের মুক্তি।১৭ই মার্চ – হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ...
16/03/2026

মুজিব মানে শক্তি,
উন্নত শির বীর বাঙালির চিরকালের মুক্তি।

১৭ই মার্চ – হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

সুন্দর আগামীর পথে সকল বাঁধা হোক শেষ,
দেশপ্রেম ছড়িয়ে যাক প্রতিটি শিশুর হৃদয়ে,
গড়ে উঠুক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

জন্মবার্ষিকীতে জাতির পিতার প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমাদের নেতা Nizam Uddin Hazari MP পরামর্শে  ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী ল...
17/02/2026

আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমাদের নেতা Nizam Uddin Hazari MP পরামর্শে ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর কার্যালয় আজ থেকে সক্রিয় করা হল।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু

অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী খুনি-ফ্যাসিস্ট ইউনূসের প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় মা-বোন-সংখ্যালঘু সম্প্র...
12/02/2026

অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী খুনি-ফ্যাসিস্ট ইউনূসের প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় মা-বোন-সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল দেশবাসীর প্রতি- জননেত্রী শেখ হাসিনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা
----
অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন— ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন।

১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, ভোট কেনাবেচায় টাকার ছড়াছড়ি, ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়েই এই প্রহসনের সূচনা হয়। ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সারাদেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বহু ভোটকেন্দ্র ছিল সম্পূর্ণ ভোটারশূন্য।
নির্বাচন কমিশনের ব্রিফিং অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত (সাড়ে তিন ঘন্টায়) ভোটগ্রহণের হার ছিল মাত্র ১৪.৯৬%। ভোটগ্রহনের উৎকর্ষ সময়ে জনগণের এই কম অংশগ্রহণই প্রমাণ করে যে আওয়ামী লীগবিহীন এই ভোট জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ করা প্রয়োজন, বিগত কয়েক দিন ধরে আওয়ামী লীগের ভোটার, সমর্থক-শুভানুধ্যায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর লাগাতার হামলা, গ্রেফতার, ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টি করে জোরপূর্বক ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা অব্যাহত ছিল। তবুও সকল ভয়ভীতি উপেক্ষা করে তারা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছে। ফলে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রই ছিল কার্যত ভোটারশূন্য।

এছাড়া ভোটার তালিকায়, বিশেষ করে ঢাকা শহরে, ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি লক্ষ করা গেছে, যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ও অবিশ্বাস্য।

এমতাবস্থায়, এই ভোটারবিহীন অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিল, খুনি-ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ নিশ্চিতকরণ, সকল রাজবন্দিসহ শিক্ষক-সাংবাদিক-বুদ্ধিজীবীসহ সকল পেশাজীবীর মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক মুক্তি, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার দাবি জানাচ্ছি।

12/02/2026
ভোট চুরির নির্লজ্জ সার্কাস ও জনমানুষের চপেটাঘাত: প্রহসনের নির্বাচন বর্জন করায় দেশবাসীকে বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী অভিন...
12/02/2026

ভোট চুরির নির্লজ্জ সার্কাস ও জনমানুষের চপেটাঘাত: প্রহসনের নির্বাচন বর্জন করায় দেশবাসীকে বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী অভিনন্দন ও কৃতজ্ঞতা

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when ফেনী জেলা ছাত্রলীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ফেনী জেলা ছাত্রলীগ:

Shortcuts

Share