Shah Muhammad junayed

Shah Muhammad junayed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shah Muhammad junayed, Feni.
(7)

প্রেস বিজ্ঞপ্তিকাজের ধারাবাহিকতা বজায় রেখে যুব মজলিসকে আরও শক্তিশালী হতে হবে -আল্লামা মামুনুল হক------------------------...
15/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

কাজের ধারাবাহিকতা বজায় রেখে যুব মজলিসকে আরও শক্তিশালী হতে হবে -আল্লামা মামুনুল হক
------------------------------------------
আজ (১৫ আগস্ট২৬ঈ) শনিবার, তোপখানা রোডে অবস্থিত বিএমএ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের “মজলিসে শুরা আমের ১৬তম অধিবেশন ও প্রাক্তন দায়িত্বশীল পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, সমাজে দায়িত্বশীল ও যোগ্য নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতেই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আত্মপ্রকাশ। বিদ্যমান রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাজপথে যুব মজলিসকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আমাদের কথা, কাজ ও আচরণে ইসলামের সৌন্দর্য ও আদর্শের শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তুলতে হবে।

তিনি বলেন, দেউলিয়া রাজনীতি ও জুলুম অন্যায়ের কায়েমী ব্যবস্থার অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার যে বৈপ্লবিক সংগ্রাম, তাতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন যুব মজলিসের প্রতিটি কর্মীকে আদর্শ, যোগ্যতা, দক্ষতা ও শৃঙ্খলায় সমৃদ্ধ হয়ে উঠতে হবে। নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ন্যায়, ইনসাফ ও কল্যাণের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমিন, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।

সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, অফিস বিভাগের সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, প্রচার বিভাগে

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’—আল্লামা মামুনুল হক জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আ...
15/08/2026

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’
—আল্লামা মামুনুল হক

জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই দেশ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফেনীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা আয়োজিত তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে আল্লামা মামুনুল হক বলেন, ‘৭০ শতাংশ মানুষের গণরায়কে উপেক্ষা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই, কোনো আংশিক সংশোধন আমরা মানব না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাদের রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।’

রাজনৈতিকভাবে পরাজিত ও দণ্ডপ্রাপ্তদের প্রতিবেশী দেশ আশ্রয় এবং সুরক্ষা দিচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সমর্থন জানানো দুঃখজনক।

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান ও মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও ফেনী জেলা সভাপতি ইসহাক ভূঁইয়া প্রমুখ।

নাগরিক সমাবেশ সফল করার আহবান জানিয়ে খেলাফত যুব মজলিস ফেনী জেলার প্রচার মিছিল অনুষ্ঠিত আজ ০৫ আগস্ট ২০২৬ বুধবার বাংলাদেশ খ...
15/08/2026

নাগরিক সমাবেশ সফল করার আহবান জানিয়ে খেলাফত যুব মজলিস ফেনী জেলার প্রচার মিছিল অনুষ্ঠিত

আজ ০৫ আগস্ট ২০২৬ বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা আহুত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামীকাল ০৫ আগস্ট ২০২৬ বুধবার অনুষ্ঠিতব্য নাগরিক সমাবেশ সফল করার আহবান জানিয়ে খেলাফত যুব মজলিস ফেনী জেলার প্রচার মিছিল অনুষ্ঠিত

মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মাদ জুনায়েদ এর সভাপতিত্বে জেলা সহ-সভাপতি মাওলানা মোরশেদ আলমের পরিচালনায়

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম,
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি মুহাম্মাদ ইসহাক ভূঁইয়া।

এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিস এর ফেনী জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

গত ০৬ আগস্ট অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা আহুত নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজল...
15/08/2026

গত ০৬ আগস্ট অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা আহুত নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন লাগানো হয়েছে।

গত ০৬ আগস্ট অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনী'র বিভিন্ন দ্বীনি শিক্ষা প্র...
15/08/2026

গত ০৬ আগস্ট অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনী'র বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পৌঁছে দেওয়া হয়।

এই সফরের অংশ হিসেবে দাওয়াতী কাফেলা পৌঁছে যায়--
জামেয়া রশীদিয়া ফেনী, জামেয়া সোলতানিয়া লালপুল ফেনী, গোবিন্দপুর ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা।
এ সময়ে মাদ্রাসার পরিচালকবৃন্দ দাওয়াত কার্ড গ্রহণ করেন,তাঁরা আসন্ন নাগরিক সমাবেশের সার্বিক সফলতা ও কল্যান কামনা করেন

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, ফেনী জেলা সাবেক সভাপতি মাওলানা জসিম উদ্দীন,জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম,সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমীর হোসাইন,সেক্রেটারি মাওলানা ক্বারী আবু বকর ছিদ্দিক,আইন বিষয়ক সম্পাদক মাওলানা নৃর উদ্দীন, সদর উপজেলা সভাপতি মাওলানা ইয়াসিন,খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ জুনায়েদ,খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি মুহাম্মদ ইসহাকসহ প্রমুখ।

আগামী ০৬ আগস্ট নাগরিক সমাবেশ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিতগত ৩১ জুলাই ২৬ ঈ. শুক্রবার বাদ আছর ফেনী শহরের একটি অভিজাত র...
15/08/2026

আগামী ০৬ আগস্ট নাগরিক সমাবেশ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ৩১ জুলাই ২৬ ঈ. শুক্রবার বাদ আছর ফেনী শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে ০৬ আগস্ট অনুষ্ঠিতব্য নাগরিক সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এতে সংগঠনের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা ক্বারী আবু বকর ছিদ্দীক এর পরিচালনায় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আমীর হোসাইন এর উদ্ধোধনী বক্তব্যর মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু হয়।

এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সেক্রেটারি মাও. আব্দুল হক, মুফতী নিজাম ওবায়দী,মাও. ইউছুফ দৌলতপুরী, মাওলানা ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল গনী ভূঁইয়া, মাওলানা ইমামুদ্দীন, বায়তুলমাল সম্পাদক মাওলানা জামাল উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবু মুসা, সহ সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম রুবেল, সংস্কৃতি সম্পাদক মাওলানা আবুল বশর, অফিস সম্পাদক আজিজুল হক, আইন বিষয়ক সম্পাদক মাওলানা নুর উদ্দীন রিয়াজ, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল ফাত্তাহ, পৌর সেক্রেটারি মাওলানা ফয়জুল্লাহ, খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মাদ জুনায়েদ, খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি মুহাম্মদ ইসহাকসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ফেনীতে খেলাফত যুব মজলিসের সদস্য তা'লিমী মজলিস অনুষ্ঠিত------------------------------------------আজ (১৯জুন২০২৬ঈ) শুক্রবার...
15/08/2026

ফেনীতে খেলাফত যুব মজলিসের সদস্য তা'লিমী মজলিস অনুষ্ঠিত
------------------------------------------
আজ (১৯জুন২০২৬ঈ) শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে দিনব্যাপী "সদস্য তা'লিমী মজলিস" অনুষ্ঠিত হয়।

উক্ত তালিমী মজলিসে সংগঠনের ফেনী জেলা সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ মারুফ এর পরিচালনায় দারসুল কুরআন ও বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মাদ জুনায়েদ,সহ সাংগঠনিক বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আনসারী,
এতে আরো উপস্থিত ছিলেন প্রচার বিভাগের সম্পাদক জহিরুল ইসলাম,সহ প্রচার বিভাগের সম্পাদক আব্দুল্লাহ আল বাইজিদসহ প্রমুখ।

আল্লাহ পাক আমাদের সকল প্রচেষ্টা তার দ্বীনের জন্য কবুল করুন ও তার সন্তুষ্টি নসিব করুন আমিন

গত ৫ জুন ২০২৬ ঈদুল আযহা পরবর্তী জেলা কার্যালয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা দায়িত্বশীলদের সাথে সৌহার্দ্যপূর্ণ সা...
15/08/2026

গত ৫ জুন ২০২৬ ঈদুল আযহা পরবর্তী জেলা কার্যালয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা দায়িত্বশীলদের সাথে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও প্রাণবন্ত আড্ডা

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী সদর উপজেলা উপশাখা পূনর্গঠন সম্পন্ন।-------------------------------------------গত (২২ মে২৬...
15/08/2026

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী সদর উপজেলা উপশাখা পূনর্গঠন সম্পন্ন।
-------------------------------------------

গত (২২ মে২৬ ঈ.) শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী সদর উপজেলা উপশাখা পূনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়,দায়িত্বশীলদের মূল্যায়নের ভিত্তিতে মনোনীত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মাদ জুনায়েদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা সহ সভাপতি মাওলানা মোরশেদ আলম,সদ্য বিদায়ী সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ।

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী সদর উপজেলা উপশাখার সভাপতি মাওলানা মাসুম, সহ-সভাপতি বাহার উদ্দিন, সংগঠন বিভাগের সম্পাদক হাফেজ রাকিবুল ইসলাম,বাইতুল মাল বিভাগের সম্পাদক জনাব নূর নবী,প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আরমান সৈকত,সমাজকল্যাণ বিভাগের সম্পাদক জনাব আব্দুল আজিজ,অফিস বিভাগের সম্পাদক জনাব হাসান,প্রকাশনা বিভাগের সম্পাদক জনাব আব্দুর রহমান,প্রচার বিভাগের সম্পাদক জনাব শাকিল, সংগঠন বিভাগের সহ-সম্পাদক মাওলানা সাঈদ, বায়তুলমাল বিভাগের সহ-সম্পাদক জনাব মাহমুদুল হাসান, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা ফয়সাল উদ্দীন,আমেলা সদস্য মাওলানা দিদার,মাওলানা সালমানসহ প্রমুখ।

ফেনীতে শাপলা চত্বরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ ০৫ মে ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ খেলা...
15/08/2026

ফেনীতে শাপলা চত্বরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ০৫ মে ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা শাখা আয়োজিত শাপলা চত্বরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

এতে ফেনী জেলা শাখা সভাপতি শাহ মুহাম্মাদ জুনায়েদ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা মোরশেদ আলম এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলম

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ মারুফ,বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জুবায়ের মিয়াজী,সংগঠন বিভাগের সহ-সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আনসারী, বায়তুলমাল বিভাগের সহ-সম্পাদক ইকবাল হোসাইন, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা নাহিদুর রহমান,প্রচার বিভাগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল বায়জিদ, মজলিসে আমেলা সদস্য মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শাকের চৌধুরী,খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবেদ জাওহারীসহ প্রমুখ।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shah Muhammad junayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share