ভাটিয়াল পাঠাগার

ভাটিয়াল পাঠাগার আপনাকে স্বাগতম

ত্রিপুরা সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম বাউরখুমা। বিলোনিয়া নামে যেটির সর্বাদিক পরিচিতি। একদিন স্বপ্ন ছিল এই গ্রামে একটি পাঠাগার তৈরি করার। সেই স্বপ্ন ধীরে ধীরে বাড়তে লাগল এবং অনেকদিন ধরে প্রস্তুতি নিয়ে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর এলাকার ছাত্রছাত্রী ও যুবকদের হাতে ❝ভাটিয়াল পাঠাগার❞ প্রতিষ্ঠা পায়।

18/08/2026

পাঠাগার নিয়ে সময়ের কথাটুকু বললেন আইনজীবী সাইফুদ্দিন শাহীন

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির নিচতলার শোবার কক্ষটি লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হতো। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বই, বিভিন্ন নথি...
14/08/2026

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির নিচতলার শোবার কক্ষটি লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হতো। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বই, বিভিন্ন নথিপত্রে পূর্ণ ছিল লাইব্রেরিটা। ১৯৬১ সালের ১ অক্টোবর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িতে বসবাস শুরু করেন। ১৯৬২ সালে আইয়ুববিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১–এর শুরুতে অসহযোগ আন্দোলন—নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী এই বাড়ি। এসব আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন, দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়, সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা শোনা—সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ৩২ নম্বর বাড়ির লাইব্রেরিটা। পরবর্তীতে এটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের একটি অংশ হিসেবে সংরক্ষিত ছিল।

১৯৭৫ সালে ঘাতকরা গোটা লাইব্রেরি গুলিতে ঝাঁঝরা করে দিল—গুলিবিদ্ধ বইগুলো আবার জাদুঘরে রাখা হয়েছিল। অথচ ২০২৪ সালে গুলিবিদ্ধ বইগুলো পুড়িয়ে দেয়া হয়!

তবু কী ইতিহাস শেষ হয়? না, হয় না...
শনিবার ১৫ আগস্ট ২০২৬

11/08/2026

পাঠাগার সম্পর্কে নিজের গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন লেখক ও সমাজকর্মী নাঈমুল মাসুম

05/08/2026

খুব করে চেয়েছিলাম পিছিয়ে থাকা এলাকাটা উন্নত হোক। চোরাচালান বন্ধ হয়ে মাদকমুক্ত হোক। শিক্ষা সংস্কৃতি খেলাধুলায় প্রজন্ম গড়ে উঠুক। ভাটিয়াল পাঠাগারের সাত বছর বয়সে এই সৌন্দর্যের চর্চা সর্বোচ্চ করে গেছি। এর প্রমাণ যথেষ্ট আছে এবং পাঠাগারের সঙ্গে যুক্ত থাকা শত শত সদস্যরা সত্যটুকু বলবে। সবচেয়ে বড় প্রমাণ এলাকার নারী-পুরুষরা। আরও বলতে পারবে পাঠাগারে আগত শিশু-কিশোরেরা। ভাটিয়াল পাঠাগারের গুরুত্বপূর্ণ কাজগুলো দ্বারা এলাকার কর্মমুখর মানুষ উপকৃত হয়েছেন। ছাত্রছাত্রী আর উঠতি বয়সের মেয়ে-ছেলেরা পাঠাগার পেয়ে দারুণ একটা পরিবেশ পেয়েছিল। দুর্যোগ, বন্যা, মহামারিসহ বছরগুলোতে এলাকার মানুষের পাশে থেকেছে ভাটিয়াল পাঠাগার। অসংখ্য সামাজিক কাজ করেছি বলে এখনও মোবাইল বেজে ওঠে, এলাকার ছোট-বড়ো অনেকে কথা বলেন, দুঃখপ্রকাশ করে আরও বলেন—ভাটিয়াল পাঠাগারটিকে নাকি তারা ভুলতে পারেন না...।

তবু বলি, ভালো কাজ করতে নেই। সমাজের মঙ্গলে নিজেকে সঁপে দিতে নেই। বই পত্রিকার মাধ্যমে এলাকার সুনাম তৈরি করতে নেই। পড়ার মধ্য দিয়ে মানুষকে আদর্শ বা সচেতনতায় শ্রম দিতে নেই। অন্ধকার জায়গায় বাতি জ্বালাতে নেই। কারণ সমাজের কিছু কিছু মানুষ মিথ্যা ও অন্ধত্বকে বেশি আপন ভাবে। ফতুয়াকে খুব বিশ্বাস করে!

চোখের সামনের বাস্তবকে যারা বিশ্লেষণ করতে পারে না, মূলত তারাই সত্য সুন্দরকে হারিয়ে ফেলে। কারণ এরকম ইতিহাসে শুধুমাত্র ভালো কাজের জন্য নবী রাসুলসহ মহান ও জ্ঞানীরা হিংসা বিদ্বেষ নৃশংসতার শিকার হয়েছেন। হ্যাঁ—ভাটিয়াল পাঠাগার ভেঙে লুটপাট করে আগুন জ্বালিয়ে নিশ্চিহ্ন করার আজ দুই বছর!

আলমগীর মাসুদ
প্রতিষ্ঠাতা, ভাটিয়াল পাঠাগার
বুধবার ৫ আগস্ট ২০২৬

অনিন্দ্য প্রকাশ থেকে এমাত্র কিছু বই এসেছে। আন্তরিক ভালোবাসা ❤️
30/07/2026

অনিন্দ্য প্রকাশ থেকে এমাত্র কিছু বই এসেছে। আন্তরিক ভালোবাসা ❤️

বৃষ্টির দিনে নিরিবিলিভাবে আপনারা এভাবে বই পড়ার সুযোগ তৈরি করতে পারেন
05/07/2026

বৃষ্টির দিনে নিরিবিলিভাবে আপনারা এভাবে বই পড়ার সুযোগ তৈরি করতে পারেন

চিন্তা, বুদ্ধি, কল্পনাশক্তি বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই...
04/07/2026

চিন্তা, বুদ্ধি, কল্পনাশক্তি বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই...

এ হলো অভিজ্ঞতা। হাই ভোল্টেজ ম্যাচে চাপ ধরে রাখতে তিন চার প্রজন্মের অভিজ্ঞতা লাগে।  সময় যত গড়াবে, বড় ম্যাচগুলোতে বড় দ...
29/06/2026

এ হলো অভিজ্ঞতা। হাই ভোল্টেজ ম্যাচে চাপ ধরে রাখতে তিন চার প্রজন্মের অভিজ্ঞতা লাগে। সময় যত গড়াবে, বড় ম্যাচগুলোতে বড় দলগুলোই জিততে থাকবে। ধারে না হোক, নামেরও ভার আছে, বিগ ম্যাচে সেই ভারের ভয়ও জয় করতে হয়

ব্রাজিল ০২-০১ জাপান
২৯-৩০ জুন ২০২৬ ফুটবল বিশ্বকাপ

Address

Bilonia
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when ভাটিয়াল পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category