বি এন সি সি - সেনা শাখা, ফেনী সরকারী কলেজ প্লাটুন

  • Home
  • Bangladesh
  • Feni
  • বি এন সি সি - সেনা শাখা, ফেনী সরকারী কলেজ প্লাটুন

বি এন সি সি - সেনা শাখা, ফেনী সরকারী কলেজ প্লাটুন জ্ঞান ,শৃঙ্খলা এবং সেচ্ছাসেবী।

**************ইতিহাস*****************
ব্রিটিশ সরকার ১৯২০ সালে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠন করেন "ইউনিভার্সিটি কোর।" ১৯২৩ সালে ভারতীয় দেশরক্ষা বাহিনী আইন-১৯২৩ অনুসারে এর নাম পরিবর্তন করে রাখা হয় "ইউনিভার্সিটি ট্রেণিং কোর বা ইউটিসি।" একই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিসি চালু করা হয়। ১৯২৭ সালের নভেম্বর মাসে ক্যাপ্টেন ই. গ্রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ও ১০০

জন ছাত্রকে প্রথম সাহায্যকারী কোরের সামরিক প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেন। ১৯২৮ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে একে কোম্পানিতে উন্নীত করা হয়। এটি ইউটিসি'র ১২ টি ইউনিটের মধ্যে একটি ছিল। এর নাম দেয়া হয় "১২ ঢাকা কোম্পানি।"
১৯৪২ সালে একে একটি একক কোম্পানিতে উন্নীত করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. মাহমুদ হাসানকে অবৈতনিক লে. কর্ণেল পদবী দিয়ে কোম্পানির ভার দেয়া হয়। ১৯৪৩ সালে এর নাম দেয়া হয় "ইউনিভার্সিটি অফিসার্স ট্রেণিং কোর।" ১৯৪৬ সালে শিলং-এ এর প্রথম বার্ষিক অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
১৯৫০ সালে ৬২৫ ক্যাডেট এবং ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে একে একটি ব্যাটালিয়নে উন্নীত করা হয়। পাকিস্তান সরকার ১৯৫৩ সালের ৩০শে জানুয়ারি ইউটিসি'র কার্যক্রমকে নিষিদ্ধ করে। কিন্তু ছাত্রবিক্ষোভের পর ১৯৬৬ সালে পুনরায় এর কার্যক্রম শুরু হয়। একই সালে এর নামকরণ করা হয় "পাকিস্তান ক্যাডেট কোর বা পিসিসি" এবং স্কুল-কলেজের ছাত্রদের জন্য "জুনিয়র ক্যাডেট কোর বা জেসিসি" গঠন করা হয়। ১৯৭১ সালে পিসিসি ও জেসিসি'র ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২২ জন ক্যাডেট শহীদ হন। স্বাধীনতার পর "পাকিস্তান ক্যাডেট কোর" নামটির স্থলে "বাংলাদেশ ক্যাডেট কোর" নামটি প্রতিস্থাপিত হয়। ৩১ শে মার্চ, ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্যাডেট কোরের তিনটি পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। ২৩ শে মার্চ, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সরকারি আদেশ বিসিসি, জেসিসি কে সংগঠিত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি প্রতিষ্ঠা করেন ।

আজ ২৭'শে আগস্ট, ময়নামতি রেজিমেন্টের ৬ ব্যাটালিয়নের আওতাধীন ই-কোম্পানীর ফেনী সরকারি কলেজ  বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের র...
27/08/2026

আজ ২৭'শে আগস্ট, ময়নামতি রেজিমেন্টের ৬ ব্যাটালিয়নের আওতাধীন ই-কোম্পানীর ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের র‍্যাংক পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় সর্বমোট ১২ জন ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি পুরুষ প্লাটুনের পিইউও জনাব মো: আকতার হোসেন,স্যার।

এছাড়াও পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক সার্জেন্ট ইলিয়াস আকন্দ ও অত্র প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার রবীন্দ্র কুমার দাস, ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।

আজ ২৬ শে' আগষ্ট, ২০২৬-পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ফেনী সরকারি কলেজ কর্তৃক আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল...
26/08/2026

আজ ২৬ শে' আগষ্ট, ২০২৬-পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ফেনী সরকারি কলেজ কর্তৃক আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের দায়িত্বশীল
ক্যাডেটগন।

২০/০৮/২৬ সাপ্তাহিক ড্রিল প্রশিক্ষণ কার্যক্রম এর খণ্ডচিত্র।
20/08/2026

২০/০৮/২৬
সাপ্তাহিক ড্রিল প্রশিক্ষণ কার্যক্রম এর খণ্ডচিত্র।

আজ ১৯ শে' আগস্ট ২০২৬, ফেনী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত "মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ–২০২৬" এ ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্ল...
19/08/2026

আজ ১৯ শে' আগস্ট ২০২৬, ফেনী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত "মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ–২০২৬" এ ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার প্রতীক হিসেবে ক্যাডেটরা এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে একাত্মতা প্রকাশ করে।

মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আসুন, সচেতনতা ছড়িয়ে দিই, মানবিক মূল্যবোধকে শক্তিশালী করি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।

মাদককে না বলুন। জীবনকে হ্যাঁ বলুন। সুস্থ প্রজন্ম, নিরাপদ সমাজ—এটাই হোক আমাদের অঙ্গীকার।

আজ, ১৬ই আগস্ট, ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন সিলেকশনে ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের দুইজন মেধাবী ও...
16/08/2026

আজ, ১৬ই আগস্ট, ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন সিলেকশনে ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের দুইজন মেধাবী ও চৌকস ক্যাডেট অংশগ্রহণ করেন।

উক্ত সিলেকশনে অংশগ্রহণকারী ক্যাডেটরা হলেন—
★ক্যাডেট ল্যান্স কর্পোরাল রাহাত;
★ক্যাডেট ল্যান্স কর্পোরাল আবিদ;

তাদের এই আন্তরিক প্রচেষ্টা ও অংশগ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং আগামীর জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আজ ১৩-ই' আগষ্ট জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধের লক্ষ্যে ৬-বিএনসিসি'...
13/08/2026

আজ ১৩-ই' আগষ্ট জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধের লক্ষ্যে
৬-বিএনসিসি' ব্যাটালিয়ন, ই-কোম্পানি, ময়নামতি রেজিমেন্ট-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় "ডেঙ্গু সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা র‍্যালি"-২০২৬। উক্ত র‍্যালিতে পাঁচ প্রতিষ্ঠানের সর্বমোট ৫৩ জন ক্যাডেট অংশগ্রহণ করেছে।

এই র‍্যালিতে ক্যাডেটদের পাশাপাশি উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ জনাব মোহাম্মদ এনামুল হক খন্দকার, স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি পুরুষ প্লাটুনের পিইউও জনাব মোহাম্মদ আকতার হোসেন,স্যার এবং মহিলা প্লাটুনের পিইউও জনাব মোহাম্মদ ফরিদ আলম ভূঁইয়া,স্যার। আরোও উপস্থিত ছিলেন জিয়া সরকারি মহিলা কলেজ,ফেনী- প্লাটুনের পিইউও জনাবা রোকসানা আক্তার,স্যার, জায়লষ্কর উচ্চ বিদ্যালয়ের টিইউও জনাব ইমরান হোসেন,স্যার এবং সামরিক প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্রশিক্ষক সার্জেন্ট ইলিয়াস আকন্দ।

একটি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ-ই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে। আসুন, নিজের পাশাপাশি পরিবার ও সমাজকে আমরা সচেতন করি। সচেতনতা হোক প্রতিরোধের শক্তি ও পরিচ্ছন্নতা হোক আমাদের অঙ্গীকার।

আজ ৫-ই' আগষ্ট ফেনী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হ...
05/08/2026

আজ ৫-ই' আগষ্ট ফেনী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেট। প্রতিটি ক্যাডেট তাদের সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা এবং সুশৃঙ্খল আচরণের মাধ্যমে অনুষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে নিরলসভাবে কাজ করেছেন।

আজ ৩রা' আগস্ট-২০২৬ পরিচ্ছন্ন ও সুন্দর ফেনী গড়ার প্রত্যয়ে আয়োজিত "ক্লিন ফেনী" কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফেনী সরকারি কলে...
03/08/2026

আজ ৩রা' আগস্ট-২০২৬ পরিচ্ছন্ন ও সুন্দর ফেনী গড়ার প্রত্যয়ে আয়োজিত "ক্লিন ফেনী" কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ।

পরিচ্ছন্ন, সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।একটি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং সুস্থ ও নিরাপদ জীবনেরও নিশ্চয়তা দেয়।

এইচএসসি পরীক্ষা ২০২৬' -এর প্রতিটি পরীক্ষায় পরীক্ষার্থীদের  সহযোগিতা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করে যাচ্ছে ফেনী সরকারি কলেজ ...
19/07/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬' -এর প্রতিটি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহযোগিতা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করে যাচ্ছে ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা।

আজ ১৬-ই জুলাই ফেনী সরকারি কলেজ কর্তৃক "জুলাই শহিদ দিবস-২০২৬" উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভার আয়োজন করা হয়...
16/07/2026

আজ ১৬-ই জুলাই ফেনী সরকারি কলেজ কর্তৃক "জুলাই শহিদ দিবস-২০২৬" উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা।

Address

Feni Gov't College
Feni
3900

Telephone

+8801830123185

Website

Alerts

Be the first to know and let us send you an email when বি এন সি সি - সেনা শাখা, ফেনী সরকারী কলেজ প্লাটুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share