Karim Ullah High School

Call Directions Contact the organization

Karim Ullah High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karim Ullah High School, Government Organization, Near Matubhuiyan Bazar, Feni.

24/08/2026

শেকড়ের টানে ফিরে আসা এক প্রিয় মুখ — আবদুল আলী স্যার
করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল আলী স্যার—একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে এই বিদ্যালয়ের অসংখ্য স্মৃতি, ভালোবাসা ও আবেগ।

মজার বিষয় হলো, স্যার শুধু এই বিদ্যালয়ের শিক্ষকই ছিলেন না; একসময় তিনিও ছিলেন এই বিদ্যালয়েরই একজন ছাত্র। যে আঙিনায় একদিন ছাত্র হিসেবে শিক্ষা ও শৈশবের সুন্দর সময় কাটিয়েছেন, পরবর্তীতে সেই একই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেছেন।

রিইউনিয়ন উপলক্ষে স্যারের স্মৃতিচারণমূলক বক্তব্যে উঠে এসেছে তাঁর ছাত্রজীবনের নানা স্মৃতি, বিদ্যালয়ের সোনালি সময় এবং প্রিয় শিক্ষক-সহপাঠীদের সঙ্গে কাটানো অসংখ্য আবেগঘন মুহূর্ত। তাঁর কথায় যেন ফিরে এসেছে আমাদের প্রিয় বিদ্যালয়ের সেই হারিয়ে যাওয়া দিনগুলো।

একজন শিক্ষার্থী থেকে শিক্ষক, আর শিক্ষক থেকে প্রিয় স্মৃতির অংশ হয়ে ওঠা—আবদুল আলী স্যারের এই পথচলা আমাদের বিদ্যালয়ের ইতিহাসেরই একটি সুন্দর অধ্যায়।

স্যারের স্মৃতিচারণ আমাদের রিইউনিয়নের আনন্দ ও আবেগকে আরও গভীর করেছে।

শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল প্রিয় স্যারের প্রতি। ❤️

শেকড়ের টানে, স্মৃতির টানে—

আসুন সবাই মিলিত হই একই মোহনায়।

#করিমউল্যাহউচ্চবিদ্যালয়

#আবদুলআলীস্যার

#সাবেকসহকারীপ্রধানশিক্ষক

#রিইউনিয়ন

#স্মৃতিচারণ

#শেকড়েরটানে

#সোনালীস্মৃতি

আমাদের প্রানপ্রিয় বিদ্যাপিঠের ১৯৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্র জনাব মজির উদ্দিন আহম্মদ চৌধুরী করিম উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের প...
09/08/2026

আমাদের প্রানপ্রিয় বিদ্যাপিঠের ১৯৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্র জনাব মজির উদ্দিন আহম্মদ চৌধুরী করিম উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
আমরা সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐💐

📢 জরুরী সাধারণ সভার ঘোষণা 📢করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন প...
18/05/2026

📢 জরুরী সাধারণ সভার ঘোষণা 📢

করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন প্রাক্তন ছাত্রছাত্রীদের রিইউনিয়ন আয়োজন উপলক্ষে একটি জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সম্ভাব্য সময়ঃ ২৯ তারিখ (ঈদের পরের দিন)
সময়ঃ বিকাল ৩টা
স্থান: স্কুল প্রাঙ্গণ

সভায় উপস্থিত থাকবেন বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা।
বর্তমানে ১৯৯২ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত সকলের সাথে যোগাযোগ কার্যক্রম চলমান রয়েছে।

রিইউনিয়ন সফল ও সুন্দরভাবে আয়োজনের স্বার্থে সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য এবং নিম্নের গুগল ফরম টি পূরন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদ।

https://forms.gle/ZpsoJCqaJqQZU15i6

নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এ করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিবি ছালেহা ১০০ মিটারে তৃতীয় ও ২০০ মিটারে ২য় স্থান অর্জন ...
17/05/2026

নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এ করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিবি ছালেহা ১০০ মিটারে তৃতীয় ও ২০০ মিটারে ২য় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।।সে সকলের দোয়া প্রার্থী।

https://forms.gle/LaZNwKMLgTmps3EK6

আসসালামু'আলাইকুম,গ্রুপের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা রিইউনিয়ন করার লক্ষ্যে আপনাদের সকলের ডাটা কালেক্ট করার জন্য একটি ...
30/03/2026

আসসালামু'আলাইকুম,
গ্রুপের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা রিইউনিয়ন করার লক্ষ্যে আপনাদের সকলের ডাটা কালেক্ট করার জন্য একটি অনলাইন ফর্ম এনাউন্সমেন্ট করেছি, সাথে আপনাদের মতামত ও নিচ্ছি। যারা যারা রিইউনিয়ন করার পক্ষে আছেন, সকলে নিচের লিংকে আপনার বিস্তারিত তথ্য দিবেন, পাশাপাশি আপনি আপনার ব্যাচের সকলের নিকট মেসেজ টি পৌঁছিয়ে দিবেন।
ধন্যবাদ

শোক বার্তা।
03/09/2025

শোক বার্তা।

করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সনের এস.এস.সি পরীক্ষার্থী, মোঃ আবুল ফাতেহ রাকিনের মৃত্যুতে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত...
06/09/2022

করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সনের এস.এস.সি পরীক্ষার্থী, মোঃ আবুল ফাতেহ রাকিনের মৃত্যুতে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ শোকাহত।
আল্লাহ প্রিয় রাকিন'কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।তার পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারন করার তাওফিক দান করুক।

করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক জনাব গোলাম মাওলা  ওরফে হুজুর স্যার কিছুক্ষণ পূর্বে ফেনী সদর হাসপা...
11/08/2021

করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক জনাব গোলাম মাওলা ওরফে হুজুর স্যার কিছুক্ষণ পূর্বে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমরা ওনার ছাত্র ছাত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আমিন

করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং শিক্ষক সমিতি দাগনভূঞা শাখার সাবেক সভাপতি বাবু মনোরঞ্জন শীল সরকার ...
22/05/2021

করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং শিক্ষক সমিতি দাগনভূঞা শাখার সাবেক সভাপতি বাবু মনোরঞ্জন শীল সরকার স্যার অদ্য রাত১০টায় পরলোক গমন করেন😢😢
স্যারের আত্মার শান্তি কামনা করছি।

করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের উদ্যেগে আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে যোগাযোগ এবং গিফট প্রদান এর যে পদক্ষেপটি বা...
11/05/2021

করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের উদ্যেগে আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে যোগাযোগ এবং গিফট প্রদান এর যে পদক্ষেপটি বাস্তবায়ন করা হয়েছে
এটি সত্যিই অসাধারণ ছিলে।
৯৫ ব্যাচের এরকম সুন্দর কাজের জন্য উনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং অন্যান্য ব্যাচগুলো যেনো এটা থেকে অনুপ্রেরণা পায় সে প্রত্যাশা রাখি।❤️

Address

Near Matubhuiyan Bazar
Feni
3920

Telephone

+8801829711097

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karim Ullah High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karim Ullah High School:

Shortcuts

Share