07/09/2026
ফেনী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব মাহবুবউল করিম স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী”-এর স্বেচ্ছাসেবী’রা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ইং, জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর দায়িত্বকালীন সময়ের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। সাক্ষাৎকালে আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী-এর চলমান বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
বিশেষ করে আমাদের সংগঠনের মোবাইল অ্যাপ সম্পর্কে অবগত করা হয় এবং জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে সংগঠনের কার্যক্রম একটি স্বরণ লিপি তুলে ধরা হয়।
নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয় সংগঠনের মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের বিষয়ে আন্তরিকভাবে অবগত হন এবং সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আমরা বিশ্বাস করি, জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ফেনী জেলার মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে।
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব মাহবুবউল করিম স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তাঁর সুস্বাস্থ্য, সফলতা এবং ফেনীবাসীর কল্যাণে সুন্দর ও সফল কর্মময় জীবন কামনা করছি।
মানবতার সেবায়, মানুষের পাশে—
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী।