আমি বাংলাদেশ • বৈষম্যবিরোধী আন্দোলন

  • Home
  • Bangladesh
  • Feni
  • আমি বাংলাদেশ • বৈষম্যবিরোধী আন্দোলন

আমি বাংলাদেশ • বৈষম্যবিরোধী আন্দোলন 🇧🇩 সিস্টেম পরিবর্তন আমাদের অঙ্গিকার 🇧🇩
✊ শিক্ষা - বিপ্লব - স্বাধীনতা ✊

শোকবার্তাফেনী জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব নাছির উদ্দিন খন্দকার ভাইয়ের শ্রদ্ধেয় মমতাময়ী মাতার ইন্তেকালে আমিই বাংলা...
25/08/2026

শোকবার্তা

ফেনী জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব নাছির উদ্দিন খন্দকার ভাইয়ের শ্রদ্ধেয় মমতাময়ী মাতার ইন্তেকালে আমিই বাংলাদেশ টিম-এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও শক্তির সঙ্গে সহ্য করার তাওফিক দান করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

— Team IBD

আসসালামু আলাইকুম। বিষয় : সাংগঠনিক অভিযোগ, জবাবদিহি ও কমিটি পূর্ণগঠনে IBD টিমের CVC প্রণয়ন।ধন্যবাদ।
24/08/2026

আসসালামু আলাইকুম।

বিষয় : সাংগঠনিক অভিযোগ, জবাবদিহি ও কমিটি পূর্ণগঠনে IBD টিমের CVC প্রণয়ন।

ধন্যবাদ।

জরুরী ঘোষণা।
20/08/2026

জরুরী ঘোষণা।

 # # # তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন**জুলাই সনদ বাস্তবায়ন, নিজাম হাজারীসহ সকল জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সর্ব...
19/08/2026

# # # তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

**জুলাই সনদ বাস্তবায়ন, নিজাম হাজারীসহ সকল জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সর্বোচ্চ শাস্তি, এবং চলমান গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে**
**আমি'ই বাংলাদেশ — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন**-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

📅 **তারিখ:** ২০ আগস্ট ২০২৬
🕰️ **সময়:** বাদ আসর
📍 **স্থান:** ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার

**তিন দফা দাবি — অধিকার আদায়ের প্রত্যয়।**

সকল সচেতন নাগরিক ও আন্দোলনকারী সহযোদ্ধাদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।

নাম দুইটা রাইখেন।
11/08/2026

নাম দুইটা রাইখেন।

বিষয়: জেলা প্রশাসক ফেনীর আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে প্রত্যাখ্যাত এবং জেলা প্রশাসনের রাষ্ট্রীয় কর্মসূচি বর্...
11/08/2026

বিষয়: জেলা প্রশাসক ফেনীর আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে প্রত্যাখ্যাত এবং জেলা প্রশাসনের রাষ্ট্রীয় কর্মসূচি বর্জন প্রসঙ্গে।

Note: অবিলম্বে বদলী অথবা প্রত্যাহার চাই

ধন্যবাদ

29/07/2026

বরাবর,
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

চব্বিশের অর্জন : আমরা আর বাঙ্গালী নয় বাংলাদেশী।
সরকার প্রধান দয়া করে এতোগুলো প্রাণের বিনিময়ে অর্জিত গণরায়ের মূল্যয়ন করুন। প্লিজ...

নিবেদনে,
আমি বাংলাদেশ • টিম।

আসসালামু আলাইকুম।প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী, জুলাই আন্দোলনের সহযোদ্ধা ভাই-বোন এবং প্রিয় বন্ধুগণ,আমাদের অনেকেরই ধার...
28/07/2026

আসসালামু আলাইকুম।

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী, জুলাই আন্দোলনের সহযোদ্ধা ভাই-বোন এবং প্রিয় বন্ধুগণ,

আমাদের অনেকেরই ধারণা ছিল, ৫ আগস্ট-পরবর্তী সময়ে প্রশাসনের একটি বড় অংশ জুলাইয়ের চেতনা থেকে দূরে সরে গেছেন। তবে বাস্তবে আমরা দেখছি—দেশপ্রেমে উদ্বুদ্ধ অনেক কর্মকর্তা-কর্মচারী আজও সেই চেতনা ধারণ করে দায়িত্ব পালন করছেন। এটিই জুলাই আন্দোলনের অন্যতম সার্থকতা।

দুঃখজনক হলেও সত্য, রাজপথের অনেক সহযোদ্ধা আজ মানবেতর জীবনযাপন করছেন। কেউ অর্থকষ্টে, কেউ মানসিক সংকটে, কেউ প্রয়োজনীয় চিকিৎসার অভাবে, আবার কেউ নানামুখী প্রতিকূলতার কারণে কঠিন সময় পার করছেন।

সবার প্রতি বিনীত আহ্বান—ফেনী জেলার বিভিন্ন উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের বিষয়ে যারা অবগত আছেন, তাঁদের মধ্যে যারা সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে সক্ষম, কেবল তাঁরাই আবেদন করার বিষয়টি বিবেচনা করুন।

কারণ তৃণমূলের মা-বোন ও সাধারণ মানুষের প্রকৃত অধিকার যথাযথভাবে নিশ্চিত করতে সবচেয়ে বেশি প্রয়োজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল মানুষ। আপনাদের সততা ও মানবিক দায়িত্ববোধই এই দায়িত্ব সফলভাবে বাস্তবায়নে সবচেয়ে বড় শক্তি হতে পারে।

সবার জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল।

ধন্যবাদ।

আরোগ্য ও সুস্থতা কাম্য 🤲
28/07/2026

আরোগ্য ও সুস্থতা কাম্য 🤲

27/07/2026

মন্ত্রীর আমন্ত্রণে জুলাই শহীদ পিতা : আমি বাংলাদেশ • টিমের কৃতজ্ঞতা।

আমাদের বাবাদের ব্যক্তিগত কোনো চাহিদা নেই বললেই চলে। তাঁরা কেবল একটি সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নে নিজেদের সন্তানদেরও উৎসর্গ করেছেন। তাই তাঁদের কাছে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণের চেয়েও বেশি মূল্যবান হলো সেই স্বপ্নের বাস্তবায়ন।

যদি তাঁদের শহীদ সন্তানদের স্বপ্ন—**জুলাই সনদের বাস্তবায়ন**—বাস্তবে রূপ পায়, তবে সেটিই হবে তাঁদের প্রতি সর্বোচ্চ সম্মান ও রাষ্ট্রের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।

কবরস্থানের প্রবেশদ্বার নির্মাণের পাশাপাশি আমাদের প্রত্যাশা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে স্মরণীয় করে রাখতে ফেনী জেলার প্রবেশমুখে একটি **"জুলাই স্মারক প্রবেশদ্বার"** নির্মাণ করা হোক। এর মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় জুলাই আন্দোলনের আত্মত্যাগকে যথাযথ মর্যাদায় স্মরণ ও সম্মানিত করার একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করার যথেষ্ট সুযোগ রয়েছে।

ধন্যবাদ

Address

Lake Circus Road, Dhanmondi
Feni
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমি বাংলাদেশ • বৈষম্যবিরোধী আন্দোলন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share