Harun Mojumder

Harun Mojumder চেয়ারম্যান, ফুলগাজী উপজেলা পরিষদ
সাধারণ সম্পাদক, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল কেফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা।ঈ দ মো বা...
20/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল কে
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা।

ঈ দ মো বা রক

শুভেচ্ছান্তে
মো. হারুন মজুমদার
সাধারণ সম্পাদক
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ।

১৫ আগস্ট, বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৯ বছর আ...
14/08/2024

১৫ আগস্ট, বাঙালির শোকের দিন।
১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৯ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা।

কবির ভাষায়...
প্রজ্জ্বলিত শিখার নিভে যাওয়া
বেদনায় নীলকন্ঠ বাঙালি
ভালো থেকো পিতা..
বাঙালি জাতির সবচেয়ে বেদনাবিধুর দিন ১৫ আগস্ট।
বাঙালির ঠিকানা, আবেগ ৩২ নম্বরের বাড়িটি পুড়িয়ে দিলেও সেই ধ্বংসস্তূপ থেকে জন্ম নেবে বঙ্গবন্ধুর আদর্শ। প্রিয় বাংলাদেশ।
বঙ্গবন্ধু ও পঁচাত্তরের সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

হারুন মজুমদার
সাধারণ সম্পাদক
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ।

ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলগাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হক সাহ...
26/06/2024

ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলগাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হক সাহেব এর আজ ২৮তম মৃত্যুবার্ষিকী।

মহান আল্লাহতালা মরহুম আজিজুল হক সাহেব কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

'আজকের এই দিনে/মুজিব তোমায় মনে পড়ে'শুভ শুভ শুভদিন/বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন
23/06/2024

'আজকের এই দিনে/মুজিব তোমায় মনে পড়ে'
শুভ শুভ শুভদিন/বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন

16/06/2024

কুরবানি হোক মনের পশু

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ-উল-আজহা।

মাননীয় এমপি মহোদয়
14/06/2024

মাননীয় এমপি মহোদয়

সংসদে আলাউদ্দিন চৌধুরীর তিন প্রস্তাব

03/06/2024

শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি আমার আহ্বান

শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, আসসালামু আলাইকুম।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ফুলগাজী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ও বাহিরে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় কতিপয় চিহ্নিত যুবক বখাটেপনা ও ইভটিজার হিসেবে উপস্থিত থেকে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। এ সকল পথভ্রষ্ট যুবকরা শুধু তাদের পিতা-মাতা ও পরিবারেরই ক্ষতি করছে না এরা শিক্ষাপ্রতিষ্ঠান-সহ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমি 'বাংলাদেশ' নামক কল্যাণমূলক রাষ্ট্রের জন্যও চরম বিপদজনক।

আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের ইভটিজার ও তাদের প্ররোচনাকারী সম্পর্কে নির্ভয়ে তথ্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

তাই, সকল কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমুহের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকের প্রতি অনুরোধ...

আসুন এসকল পথভ্রষ্ট যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করি। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে সহযোগিতা করি।

মো. হারুন মজুমদার
উপজেলা চেয়ারম্যান, ফুলগাজী।

২৮ মে, মঙ্গলবার, ২০২৪। দিনটি আমার জন্য এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। পূর্বনির্ধারিত সময়ে বাণিজ্যিক নগরী চট্টগ্রামের সার্...
29/05/2024

২৮ মে, মঙ্গলবার, ২০২৪। দিনটি আমার জন্য এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। পূর্বনির্ধারিত সময়ে বাণিজ্যিক নগরী চট্টগ্রামের সার্কিট হাউসে সকলের সাথে উপজেলাবাসীর আগামী দিনগুলো মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শপথ বাক্য পাঠ করি। শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার জনাব তোফায়েল ইসলাম মহোদয় শপথ বাক্য পাঠ করান। এসময় অনেক শ্রদ্ধেয় গুণীজন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন ও আমার শ্রদ্ধেয় মাতা ও প্রয়াত পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কৃতজ্ঞতা প্রকাশ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্মার্ট বাংলাদেশ বিণির্মানের নেতৃত্বদানকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

আমার রাজনৈতিক জীবনের এ সোনালী সময়ে যাদের ভালোবাসায় আজকের এ পর্যায়ে এসেছি সেই দুই শ্রদ্ধেয় সাংসদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।

এ জনপদে রাজনীতির গুণগত পরিবর্তনের সোপান বঙ্গবন্ধুর আদর্শের সুমহান জননেতা ফেনী-১ এর মাননীয় সাংসদ আমার পরম শ্রদ্ধেয় জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আগামী দিনগুলো পরিচালনায় উপদেশ গ্রহণ করি। তিনি গণমানুষের পাশে আবদ্ধ থেকে জীবনের বাকি সময় ভালো কাজে নিয়োজিত থাকার নির্দেশনা প্রদান করেন।

আমার রাজনীতির জীবনের আরেক দিকপাল যার ছায়াতলে থেকে মানুষের কল্যাণে কাজ করার দীক্ষায় আমি নতুন সময়ের সমীকরণে আজ অবতীর্ণ সেই শ্রদ্ধেয় ফেনী-২ এর সাংসদ জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক জনাব নিজাম উদ্দিন হাজারীর প্রতি রইলো অকুণ্ঠ ভালোবাসা ও কৃতজ্ঞতা। তিনি ফেনীর উত্তর জনপদ ফুলগাজী উপজেলায় গণমানুষের সাথে মিশে কাজ করার সুপরামর্শ প্রদান করেন।

এছাড়াও দলমত নির্বিশেষে নির্বাচনকে ঘিরে আমাকে উৎসাহ, অনুপ্রেরণা, বুদ্ধি, পরামর্শ এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এ জনপদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

-বিনীত
মো. হারুন মজুমদার
চেয়ারম্যান, ফুলগাজী উপজেলা পরিষদ, ফেনী।

ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ।Admin post
28/05/2024

ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ।

Admin post

‘আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ।’বাংলা ভাষার মহান-মহৎ এ কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম...
25/05/2024

‘আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ।’

বাংলা ভাষার মহান-মহৎ এ কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিনে গভীর শ্রদ্ধা।

Address

Fulgazi Upozila. Feni.
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harun Mojumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share