Akota ambulance service

Akota ambulance service Emergency ambulance service
Dhaka medical college hospital (emergency gate) to All bangladesh �

22/07/2026

বিলম্ব নয়, নীতিমালার দ্রুত বাস্তবায়ন চাই।

05/04/2026

বাইরের এই ছেলেটাকে আইনের আওতায় আনা হোক,প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ত...
27/12/2025

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩) এবং কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও তার বোন বিউটি (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ভাঙ্গা থেকে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের যাত্রী ভাই-বোনসহ তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও দুইজন। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

সূত্র: ইত্তেফাক

13/12/2025

বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির
ডাকা কর্মবিরতি আপাদত এক মাসের জন্য স্থগিত করা হলো।

08/12/2025

Address

Dhaka Medical College And Hospital, Emergency Gate Road, Dhaka
Fulbaria

Telephone

+8801835323536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akota ambulance service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share