Traffic Motijheel Division DMP

Traffic Motijheel Division DMP ট্রাফিক মতিঝিল ডিভিশন

রাস্তা দখলমুক্তে মতিঝিল ট্রাফিকের জোরালো অভিযান  অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ ১০.৩০ ঘটিকায় মতিঝিল ট্রাফিক জোনের অন্তর্গ...
11/09/2024

রাস্তা দখলমুক্তে মতিঝিল ট্রাফিকের জোরালো অভিযান

অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ ১০.৩০ ঘটিকায় মতিঝিল ট্রাফিক জোনের অন্তর্গত গুলিস্তান এলাকায় হকার উচ্ছেদ করা হয় । জনগণ ও যান চলাচলের জন্য রাস্তা শতভাগ উন্মুক্ত রাখতে এমন অভিযান পরিচালনা করা হয় এবং পরবর্তীতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। রাস্তা দখলমুক্ত হওয়ায় অএ এলাকার রাস্তা ব্যবহার কারীগণ ট্রাফিক মতিঝিল বিভাগ সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

দুর্যোগপূর্ন আবহাওয়ায় মতিঝিল ট্রাফিক পুলিশের অবিরাম সেবা০৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি:  খুব সকাল থেকেই প্রবল বর্ষনে মতিঝিল ট্র...
03/09/2024

দুর্যোগপূর্ন আবহাওয়ায় মতিঝিল ট্রাফিক পুলিশের অবিরাম সেবা

০৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: খুব সকাল থেকেই প্রবল বর্ষনে মতিঝিল ট্রাফিক বিভাগের অন্তর্গত টিটিপাড়া,রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নং গেইট ,খিলগাঁও কমিউনিটি সেন্টার,মালিবাগ রেলগেট,মেরাদিয়া সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে ব্যাপক ধীরগতি দেখা যায়। কিছু গাড়ী জলাবদ্ধতায় আটকেও যায়। এহেন অবস্থায় প্রচন্ড বজ্রপাত এবং ভারী বর্ষনেও মতিঝিল ট্রাফিক পুলিশ খোলা আকাশের নীচে রাস্তায় দাঁড়িয়ে ,বৃষ্টিতে ভিজে, গামবুট-রেইনকোট পরিধান করে ,মাথায় ছাতা ধরে প্রানান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানের জন্য।

সকল দুর্যোগ দুর্বিপাকে,প্রতিকূল পরিবেশ, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মতিঝিল ট্রাফিক পুলিশ সম্মানিত নগরবাসীকে স্বস্তিপ্রদানে বদ্ধ পরিকর।

বিশেষ উল্লেখ্য যে, ট্রাফিক মতিঝিল বিভাগের যে সকল স্থানে গাড়ী আটকে ছিলো তা ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী সেবা    অদ্য ১৪ জুলাই ২০২৪ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন...
14/07/2024

ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী সেবা

অদ্য ১৪ জুলাই ২০২৪ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোনের কমলাপুর ক্রসিং এ পথচারী ভদ্রমহিলা মরিয়ম আক্তার(৩৭), বাসা: ২৮৪/৮৫,রোড়:-৫ তিলপাপাড়া,খিলগাঁও, ঢাকা হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পরে অজ্ঞান হয়ে যায়। এমতাবস্থায় কমলাপুর-১ কলসাইনে ডিউটিরত সার্জেন্ট মোঃ জাকির হোসেন ভূইয়া উপস্থিত নারীদের সহায়তায় উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে মাথায় পানি ঢেলে অসুস্থ মহিলার জ্ঞান ফিরিয়ে চিকিৎসার জন্য রিক্সাযোগে নিকটস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে প্রেরন করেন।

দৈনন্দিন কাজের বাহিরে মানবিক কাজের জন্য উপস্থিত জনসাধারণ মতিঝিল ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করাসহ এহেন কাজের ভূয়সী প্রশংসা করেন।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

ট্রাফিক কনফারেন্স ও কল্যাণ সভাঅদ্য ১৩ জুলাই ২০২৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল বিভাগের ত্রৈমাসিক ট্রাফিক কনফারে...
13/07/2024

ট্রাফিক কনফারেন্স ও কল্যাণ সভা

অদ্য ১৩ জুলাই ২০২৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল বিভাগের ত্রৈমাসিক ট্রাফিক কনফারেন্স ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ কল্যাণ সভায় মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, (অতিরিক্ত ডিআইজি), উপ পুলিশ কমিশনার (ট্রাফিক মতিঝিল বিভাগ), ডিএমপি, ঢাকা মহোদয়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক মতিঝিল),সহকারী পুলিশ কমিশনারগন,পুলিশ পরিদর্শক(শওযা)গনসহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সভায় প্রথমে গত ০৩(তিন) মাসের ট্রাফিক ম্যানেজমেন্ট, মামলা ও রেকারের কার্যাবলী সহ ভালো কাজের বিস্তারিত আলোচনা করা হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কনস্টেবল, এএসআই/ এটিএসআই/ টিএসআই/ সার্জেন্ট/ পুলিশ পরিদর্শক(শওযা) পদ মর্যাদার সর্বমোট ১৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিভাবক মান্যবর পুলিশ কমিশনার স্যার কর্তৃক প্রণীত ২৩ দফা শতভাগ বাস্তবায়নের উপর আলোচ্য সভায় জোরালো তাগিদ প্রদান করা হয়। ব্যবহার ও আচরণ, কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বিষয়াদি, গতিশীল ট্রাফিক ব্যবস্থাপনা, বিভিন্ন স্টেক হোল্ডারগণদের সাথে সার্বিক সমম্বয়, ইন্টারসেকশন ম্যানেজমেন্ট ইত্যকার বিষয়ে মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, (অতিরিক্ত ডিআইজি), উপ পুলিশ কমিশনার (ট্রাফিক মতিঝিল বিভাগ), ডিএমপি, ঢাকা মহোদয় জোরালো গুরুত্বারোপ করেন। DARC Software সম্পর্কে ও তিনি সকলকে সজাগ ও সক্রিয় করেন। পরিবর্তিত পরিস্থিতিতে ভিডিও মামলার প্রতি তিনি সর্বাত্মক গুরুত্বারোপ করেন। তবে প্রসিকিউশন, রেকার কিংবা ভিডিও মামলা করতে গিয়ে কেউ যাতে অন্যায়ভাবে হয়রানির শিকার না হয় সেজন্য তিনি বিস্তারিত দিক নির্দেশনা দেন।

সভায় উপস্থিত সকলকে ট্রাফিক সম্পর্কিত মতামত সহ কল্যাণ মূলক বিষয়ে নিজস্ব অনুভূতি/মতামত/বক্তব্য প্রদানের জন্য আহ্বান করা হয়। বিভিন্ন পদ মর্যাদার অফিসারগন এ সময় পরামর্শ/বক্তব্য দেন। জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, (অতিরিক্ত ডিআইজি), উপ পুলিশ কমিশনার (ট্রাফিক মতিঝিল বিভাগ), ডিএমপি, ঢাকা মহোদয় তাদের বক্তব্য ধৈর্যসহকারে শুনেন এবং সেগুলোর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত প্রদান করেন।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

দুর্যোগপূর্ন আবহাওয়ায় মতিঝিল ট্রাফিক পুলিশের অবিরাম সেবা১২ জুলাই ২০২৪ খ্রি:  প্রবল বর্ষনে ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতা দেখ...
12/07/2024

দুর্যোগপূর্ন আবহাওয়ায় মতিঝিল ট্রাফিক পুলিশের অবিরাম সেবা

১২ জুলাই ২০২৪ খ্রি: প্রবল বর্ষনে ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতা দেখা যায়। মতিঝিল ট্রাফিক বিভাগের অন্তর্গত মালিবাগ ,টিটিপাড়া,শান্তিনগরের আশপাশ, ফকিরাপুল থেকে আরামবাগ যান চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।কিছু গাড়ী জলাবদ্ধতায় প্রবেশ করে আটকেও যায়। এহেন অবস্থায় প্রচন্ড বজ্রপাত এবং ভারী বর্ষনেও মতিঝিল ট্রাফিক পুলিশ খোলা আকাশের নীচে রাস্তায় দাঁড়িয়ে ,বৃষ্টিতে ভিজে, গামবুট-রেইনকোট পরিধান করে ,মাথায় ছাতা ধরে প্রানান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানের জন্য।

সকল দুর্যোগ দুর্বিপাকে,প্রতিকূল পরিবেশ, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মতিঝিল ট্রাফিক পুলিশ সম্মানিত নগরবাসীকে স্বস্তিপ্রদানে বদ্ধ পরিকর।

বিশেষ উল্লেখ্য যে, ট্রাফিক মতিঝিল বিভাগের যে সকল স্থানে গাড়ী আটকে পড়েছে কিংবা বিকল হয়েছে তা জলাবদ্ধতা নিরসন হলেই রেকারের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাহায্য প্রদান করা হবে।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

হারানো মোবাইল ফিরিয়ে দিলেন মতিঝিল ট্রাফিক পুলিশঅদ্য ১০.০৭.২০২৪ খ্রিঃ মতিঝিল ট্রাফিক বিভাগের ট্রাফিক রামপুরা জোনের আবুল হ...
10/07/2024

হারানো মোবাইল ফিরিয়ে দিলেন মতিঝিল ট্রাফিক পুলিশ

অদ্য ১০.০৭.২০২৪ খ্রিঃ মতিঝিল ট্রাফিক বিভাগের ট্রাফিক রামপুরা জোনের আবুল হোটেল এলাকায় কং/১১১৯৫ মিলন হাং ডিউটিকালীন সময় পরিত্যক্ত অবস্থায় একটি Redmi Note 8 মোবাইল কুড়িয়ে পান। উক্ত মোবাইল দিয়ে কং/মিলন হাং মোবাইলের প্রকৃত মালিকের পরিবারের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে উক্ত মোবাইলের প্রকৃত মালিক জনাব রাতুল কে মোবাইলটি বুঝিয়ে দেয়া হয়। তিনি কং/মিলনের সততার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

ট্রাফিক পুলিশের এহেন কার্যক্রমে উপস্থিত জনতা,পথচারী, সাধারন জনগণ ও সচেতন মহল অত্যন্ত সন্তোষ প্রকাশসহ বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

একদিনেই ট্রাফিক মতিঝিল বিভাগে ফিটনেসবিহীন ৭৫ টি গাড়ীর বিরুদ্ধে ব্যবস্থাঢাকা মহানগরীতে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করা...
10/07/2024

একদিনেই ট্রাফিক মতিঝিল বিভাগে ফিটনেসবিহীন ৭৫ টি গাড়ীর বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা মহানগরীতে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করা আইনতঃ নিষিদ্ধ। ট্রাফিক মতিঝিল বিভাগ এ ধরণের যানবাহনের বিরুদ্ধে জোরালো ভূমিকা গ্রহণ করছে। এ ধরণের যানবাহন সড়কে একদিকে দুর্ঘটনা বাড়াচ্ছে, অন্যদিকে ট্রাফিক চাপ বাড়িয়ে তুলছে। ফিটনেসবিহীন যানবাহন যাতে রাস্তায় চলতে না পারে সেজন্য মতিঝিল ট্রাফিক বিভাগের ০৩টি জোনে একযোগে অভিযান পরিচালনা করে ০৯ জুলাই ২০২৪খ্রিঃ একদিনেই ৭৫টি ফিটনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

এ রকম অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। তবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সদিচ্ছা অতীব জরুরী।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

একদিনেই মতিঝিল ট্রাফিক বিভাগে ১৩৭ টি ভিডিও মামলাঅতিসম্প্রতি ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে ০৮ টি ট্রাফিক বিভাগে ভিডিও মামলা প...
10/07/2024

একদিনেই মতিঝিল ট্রাফিক বিভাগে ১৩৭ টি ভিডিও মামলা

অতিসম্প্রতি ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে ০৮ টি ট্রাফিক বিভাগে ভিডিও মামলা প্রবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। ঢাকা শহরের ট্রাফিক বিশৃঙ্খলার মধ্যে যত্রতত্র পার্কিং, উল্টো পথে বিভিন্ন যানবাহন আসা,ঘন্টার পর ঘন্টা সড়কের বাম লেন আটকে প্রতিবন্ধকতা তৈরি করা সহ বিভিন্ন অনিয়ম দেখা যায়। এখানে ব্যক্তি সচেতনতা খুবই অপরিহার্য। কোন ব্যক্তি যাতে অন্য কারো মসৃন পথচলায় বাধা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা জরুরী। কিন্তু হরহামেশাই ব্যত্যয় দেখা যায়। এ ব্যত্যয় দূর করার লক্ষ্যে এবং ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে মতিঝিল ট্রাফিক বিভাগ সাড়াশি অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ০৯ জুলাই ২০২৪ খ্রি: একদিনেই মতিঝিল ট্রাফিক বিভাগ কর্তৃক ১৩৭ টি ভিডিও মামলার জন্য যথাযথ প্রমানক সংরক্ষণ করেছে। এর ফলে সর্বস্তরের জনসাধারন অধিকতর সজাগ ও সক্রিয় থাকবে এবং ট্রাফিক বিশৃঙ্খলা ঘটাতে নিরুৎসাহী হবে।

মতিঝিল ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম (অতিরিক্ত ডিআইজি) প্রত্যেক সার্জেন্টকে বিবেচকের ভূমিকায় অবতীর্ণ হয়ে যথাযথ ভিডিও মামলা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

এরকম ভিডিও মামলা প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

দুর্ঘটনায় আহত ভ্যান চালক কে প্রাথমিক চিকিৎসা প্রদান অদ্য ০৮-০৭-২০২৪ খ্রি: ১৪.০০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল বিভাগের রামপুরা ...
08/07/2024

দুর্ঘটনায় আহত ভ্যান চালক কে প্রাথমিক চিকিৎসা প্রদান

অদ্য ০৮-০৭-২০২৪ খ্রি: ১৪.০০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল বিভাগের রামপুরা ট্রাফিক জোনের অন্তর্গত রামপুরা ব্রিজ এলাকায় সার্জেন্ট আরিফুর রহমান বিকট শব্দ শুনে সামনে গিয়ে দেখতে পান একটি যাত্রীবাহী চলন্ত মাইক্রোবাস এর চাকা ফেটে খন্ডিত একটি অংশ স্কুল ভ্যান চালক এর মুখে গিয়ে লাগে। এতে উক্ত ভ্যানচালকের ডান চোখের নিচে ও উপরে সামান্য ফেটে রক্তপাত হয়। তারপর দ্রুত উক্ত আহত ভ্যানচালক কে রামপুরা ব্রিজের পুলিশ বক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পৌঁছে দেয়া হয়।এই ঘটনা সংক্রান্তে ট্রাফিক কন্ট্রোলরুমে একটি জিডি করা হয়। যার নম্বর-৩০৫ তারিখ: ০৮-০৭-২০২৪ খ্রি:।

সার্জেন্ট আরিফুর রহমানের মহানুভবতা দেখে মাইক্রোবাসের যাত্রী সাধারণ এবং পথচারীগণ পুলিশকে ধন্যবাদ জানান।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

উল্টোপথে আসা যানবাহনের বিরুদ্ধে অভিযান ঢাকা শহরের বিভিন্ন স্থানে/ইন্টারসেকশনে উল্টো মোটর বাইক, রিক্সা, সাইকেল আসা অনেকের...
08/07/2024

উল্টোপথে আসা যানবাহনের বিরুদ্ধে অভিযান

ঢাকা শহরের বিভিন্ন স্থানে/ইন্টারসেকশনে উল্টো মোটর বাইক, রিক্সা, সাইকেল আসা অনেকের নিকট স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যা কোন মতেই কাম্য নয়। অসংখ্য ফিডার রোড দিয়ে এ সকল যান্ত্রিক-অযান্ত্রিক যানবাহন বের হয়ে উল্টো চলে আসে। শত সহস্র ফিডার রোডের অগ্রভাগে ট্রাফিক পুলিশ মোতায়েন করা সীমিত জনসম্পদ দিয়ে কখনই সম্ভব নয়। এক্ষেত্রে সচেতনতা, একমাত্র সচেতনতা এবং আইন মানার প্রতি শ্রদ্ধাই শৃংখলা ফিরিয়ে আনতে পারে। অদ্য ৮/০৭/২০২৪খ্রিঃ ট্রাফিক মতিঝিল বিভাগের বিভিন্ন স্থানে উক্ত শ্রেণীর যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এরকম অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। ভবিষ্যতে এরকম অভিযান জোরালোতর করা হবে।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

রাস্তা দখলমুক্তে মতিঝিল ট্রাফিকের জোরালো অভিযান তিলোত্তমা নগরী ঢাকার অপ্রতুল রাস্তার বিশাল একটি অংশ হকার এর দখলে থাকায় ...
04/07/2024

রাস্তা দখলমুক্তে মতিঝিল ট্রাফিকের জোরালো অভিযান

তিলোত্তমা নগরী ঢাকার অপ্রতুল রাস্তার বিশাল একটি অংশ হকার এর দখলে থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে,যান ও জন চলাচলে অত্যন্ত নেতিবাচক প্রভাবসহ অপচয় হয় হাজার হাজার কর্মঘন্টা । ইতোপূর্বে মতিঝিল ট্রাফিক বিভাগ নিজ অধিক্ষেত্রে অনেক জায়গা থেকেই হকার উচ্ছেদ করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ জুলাই ২০২৪ খ্রিঃ ১৯.০০ ঘটিকায় রামপুরা ট্রাফিক জোনের অন্তর্গত রামপুরা ওয়াপদা রোড ও রামপুরা বাজার এলাকায় হকার উচ্ছেদ করা হয় । উল্লেখ্য যে, সাধারন জনগন,পথচারী ইতোপূর্বে এ ফুটপাত দিয়ে হাটতে পারতো না বিধায় তারা মূল সড়কের ধার দিয়ে হাটতো,এতে যান চলাচলে বিঘ্নসহ দুর্ঘটনা ঘটত। এরকম অভিযানের ফলে বর্তমানে সে আশংকা দূরীভূত হল। যান চলাচলে স্থবিরতা ও কেটে গেল। স্থানীয় অধিবাসী,পথচারী,সাধারন জনগন ও সচেতন মহল ডিএমপি’র মতিঝিল ট্রাফিকের এরকম অভিযানকে সাধুবাদ জানান।

বিশেষ উল্লেখ্য যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার) পিপিএম(বার) মহোদয় কর্তৃক প্রণীত ‘স্পট বাই স্পট’ সমস্যা সমাধানের মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার মানোন্নয়নের লক্ষ্যে ট্রাফিক মতিঝিল বিভাগ প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেশাদারিত্ব ও কায়িক পরিশ্রমের মিশেলে দিনরাত অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক মতিঝিল বিভাগ।

"ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।"

"ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।"

Address

উপ পুলিশ কমিশনারের কার্যালয় (ট্রাফিক মতিঝিল বিভাগ), ৬ নং পুরানা পল্টন
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Traffic Motijheel Division DMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share