23/09/2026
জেসিআই মানেই একরাশ অদম্য গল্পের সংকলন। আমার ৬ বছরের জেসিআই যাত্রায় এই ২০২৬ সাল এক অন্য মাত্রা যোগ করেছে। লোকাল প্রেসিডেন্ট হিসেবে তো বটেই পাশাপাশি ১৬ জন সুপার ট্যালেন্টেড বোর্ড মেম্বার সহ ৪১ জনের একটি সুপার টিমের নেতৃত্ব দান করতে পেরে আমি আসলেই কৃতজ্ঞ। জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর দ্বিতীয় প্রোজেক্ট হিসেবে আমরা ৩ জন দরিদ্র রিকশাওয়ালাকে কিনে দিয়েছি ৩ টি রিকশা। চলি-অলি-গলি নামের এই প্রজেক্ট এর মূল উদ্দ্যেশ্য ছিল অভাবী-দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব আরেফিন রাফী আহমেদ ভাইকে যিনি প্রতিনিয়ত তার মোটিভেশন ও স্পিরিট দিয়ে আমাদের পাশে থাকেন। আমাদের চ্যাপ্টারের মেন্টর জনাব তৌফিক হাসান ভাইকে। এরপর আমার আইপিএলপি সামিয়া রহমান সহ আমার সকল বোর্ড মেম্বার ও লোকাল মেম্বারদের যারা যে কোন প্রয়োজনে আমার পাশে থেকেছেন সব-সময় !! JCI Dhaka Diplomats Always Rockzz !! 🤟🤟
Saurov Adhikari
2026 Local President
JCI Dhaka Diplomats