Argentina Fans Bangladesh

Argentina Fans Bangladesh স্পন্সরের জন্য মেইল করুন [email protected]
(4)

এই ছবিটি তুলেছিলেন হোর্হে মেসি। ছবিটি ২০০০ সালের সেপ্টেম্বরের। এটি বার্সেলোনার হোটেল কাতালোনিয়ার ৫৪৬ নম্বর কক্ষের ছবি। ...
09/08/2026

এই ছবিটি তুলেছিলেন হোর্হে মেসি। ছবিটি ২০০০ সালের সেপ্টেম্বরের। এটি বার্সেলোনার হোটেল কাতালোনিয়ার ৫৪৬ নম্বর কক্ষের ছবি। তখন লিওনেল মেসি সদ্য বার্সেলোনায় পৌঁছেছেন ক্লাবটির হয়ে ট্রায়াল দিতে।

উচ্চতার কারণে অনেক দলই মেসির জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু হোর্হে হাল ছাড়েননি। একের পর এক দরজায় কড়া নেড়ে শেষ পর্যন্ত বার্সেলোনায় ট্রায়ালের সুযোগ করে দিয়েছিলেন ছেলের জন্য।

মেসি এসেছিলেন ১৫ দিনের ট্রায়াল দিতে। তবে কার্লেস রেক্সাচ একবার যেমন বলেছিলেন, মেসির হাতে তখনও ১৪ দিন বাকি ছিল।

সেখান থেকেই শুরু হয়েছিল সবকিছু।

আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। স্থানীয় সম...
08/08/2026

আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

বিশ্বকাপের পর প্রথমবার শুরুর একাদশে নেমেই দুই গোল আর এক অ্যাসিস্ট লিওনেল মেসির। লিগস কাপের ম্যাচে তার দল ইন্টার মায়ামি স...
06/08/2026

বিশ্বকাপের পর প্রথমবার শুরুর একাদশে নেমেই দুই গোল আর এক অ্যাসিস্ট লিওনেল মেসির। লিগস কাপের ম্যাচে তার দল ইন্টার মায়ামি স্যান লুইসের বিপক্ষে জিতেছে ৪-২ ব্যবধানে!

থিয়েরি হেনরি সুপার ব্যালন ডি'অর নিয়ে:"এটা নিয়ে কোনো বিতর্কই হওয়া উচিত নয়। সুপার ব্যালন ডি'অরের যোগ্য কে—এ নিয়ে অনে...
04/08/2026

থিয়েরি হেনরি সুপার ব্যালন ডি'অর নিয়ে:

"এটা নিয়ে কোনো বিতর্কই হওয়া উচিত নয়। সুপার ব্যালন ডি'অরের যোগ্য কে—এ নিয়ে অনেকেই বিভিন্ন যুক্তি দিতে পারেন, কিন্তু সবার ঊর্ধ্বে একটি নামই রয়েছে: লিওনেল মেসি।
সুপার ব্যালন ডি'অর শুধু গোল, অ্যাসিস্ট বা ড্রিবলিংয়ের ওপর নির্ভর করে না। এটি এমন একজন ফুটবলারের অসাধারণ উত্তরাধিকার (লিগ্যাসি) এবং একটি পুরো যুগে তার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার পুরস্কার। ব্যালন ডি'অরকে মেসির মতো আর কোনো খেলোয়াড় সংজ্ঞায়িত করতে পারেনি।
অনেকে বলবেন, ক্রিশ্চিয়ানো রোনালদো এই পুরস্কারের যোগ্য, কারণ তিনি পাঁচটি ব্যালন ডি'অর জিতেছেন এবং ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এই অর্জনগুলো অবশ্যই অসাধারণ সম্মানের দাবিদার। কিন্তু এই পুরস্কারের মানদণ্ড সেটি নয়। সুপার ব্যালন ডি'অরের উদ্দেশ্য হলো এমন একজন খেলোয়াড়কে সম্মান জানানো, যিনি একটি ফুটবল যুগ এবং ব্যালন ডি'অরকে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব ও সংজ্ঞায়িত করেছেন।
লিওনেল মেসি রেকর্ড আটটি ব্যালন ডি'অর জিতেছেন এবং ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চারবার এই পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি ব্যক্তিগত নৈপুণ্যের মানদণ্ড স্থাপন করেছেন এবং ব্যালন ডি'অরকে এমন এক ট্রফিতে পরিণত করেছেন, যা অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় সবচেয়ে বেশি সময় তার নামের সঙ্গে যুক্ত ছিল।
আপনি যখন ব্যালন ডি'অরের কথা ভাবেন, তখন লিওনেল মেসির কথাই মনে আসে। যদি এমন কোনো খেলোয়াড় থাকেন, যিনি এই পুরস্কারের প্রকৃত অর্থ ও মর্যাদাকে সম্পূর্ণভাবে ধারণ করেন, তবে তিনি লিওনেল মেসি। মেসি ছাড়া অন্য কারও হাতে সুপার ব্যালন ডি'অর তুলে দেওয়া ফুটবল ইতিহাসের প্রতি অবিচার হবে।"

Goat effect 🐐☠️🔥
03/08/2026

Goat effect 🐐☠️🔥

🚨 গণমাধ্যমের বরাতে জানা গেছে, মাঠের খেলা শেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হত...
02/08/2026

🚨 গণমাধ্যমের বরাতে জানা গেছে, মাঠের খেলা শেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ❤️💍

বিয়ের অনুষ্ঠান হবে মাদেইরায়, যেখানে রোনালদোর জন্ম। এ উপলক্ষে একটি ক্যাথেড্রাল ও বিলাসবহুল Savoy Palace Hotel বুক করা হয়েছে। জানা গেছে, অনুষ্ঠানের জন্য হোটেলের দুটি ফ্লোর ও কয়েকটি বার এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে।

কেভিন ডি ব্রুইনার প্রতি আরো একবার আগ্রহ প্রকাশ করেছে ইন্টার মায়ামি। অন্য দিকে এমএলএস যোগ দেওয়ার বিষয়টি ও ইতিবাচক দৃষ্টিত...
02/08/2026

কেভিন ডি ব্রুইনার প্রতি আরো একবার আগ্রহ প্রকাশ করেছে ইন্টার মায়ামি। অন্য দিকে এমএলএস যোগ দেওয়ার বিষয়টি ও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন ডি ব্রুইনা !! 😊💝

🚨 ক্লাস কখনো হারিয়ে যায় না। 👑রবার্ট লেভানডোভস্কির ঘরের মাঠে প্রথম ম্যাচ, এমএলএসে প্রথম দুই গোল, আর জয়সূচক গোলও তারই।প...
02/08/2026

🚨 ক্লাস কখনো হারিয়ে যায় না। 👑

রবার্ট লেভানডোভস্কির ঘরের মাঠে প্রথম ম্যাচ, এমএলএসে প্রথম দুই গোল, আর জয়সূচক গোলও তারই।
পুরনো সেই বিধ্বংসী লেভি আবারও নিজের জাত চিনিয়ে দিলেন। 🔥⚽

বিশ্বকাপের পর প্রথম মাঠের নামলেন বস !
02/08/2026

বিশ্বকাপের পর প্রথম মাঠের নামলেন বস !

ইবিজায় ছুটি কাটাচ্ছেন হুলিয়ানা আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও লিসান্দ্রো মার্টিনেজ। হুলিয়ানকে কখনো এই লুকে দেখেছেন? 🤔📸 ইন্ট...
01/08/2026

ইবিজায় ছুটি কাটাচ্ছেন হুলিয়ানা আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও লিসান্দ্রো মার্টিনেজ। হুলিয়ানকে কখনো এই লুকে দেখেছেন? 🤔

📸 ইন্টারনেট

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Argentina Fans Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Argentina Fans Bangladesh:

Shortcuts

Share