খেলাফত মজলিস - Khelafat Majlis

খেলাফত মজলিস - Khelafat Majlis Welcome to official page of Khelafat Majlis. Also, the election symbol is a wall clock (দেওয়াল ঘড়ি).
(6)

It is a registered political party in Bangladesh.The Amir is Maulana Abdul Basit Azad and Secretary General is Dr. Ahmad Abdul Quader.

ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মনন গঠনে মাদরাসা শিক্ষার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। ১৭৫৭ সালে ব্রিটিশদের হাতে স্বাধীনতা হ...
06/09/2026

ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মনন গঠনে মাদরাসা শিক্ষার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। ১৭৫৭ সালে ব্রিটিশদের হাতে স্বাধীনতা হারানোর পূর্বে এদেশের শিক্ষা, বিচার ও আইন বিভাগ সবই ছিল আলেম সমাজের হাতে। অথচ আজ মাদরাসা শিক্ষা নিয়ে চরম মিথ্যাচার ও সুদূরপ্রসারী অপপ্রচার চালানো হচ্ছে।

কোনো ব্যক্তি বিশেষের নৈতিক বিচ্যুতি বা প্রশাসনিক ত্রুটিকে কেন্দ্র করে পুরো শিক্ষাব্যবস্থা ও লাখ লাখ আলেম-শিক্ষার্থীকে ঢালাওভাবে দায়ী করার চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মাওলানা আব্দুল বাছিত আজাদ
আমীর, খেলাফত মজলিস

বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গতকাল ৪ সেপ্টেম্বর, শুক্রবার খেলাফত মজলিস...
05/09/2026

বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গতকাল ৪ সেপ্টেম্বর, শুক্রবার খেলাফত মজলিস বাগেরহাট পৌর শাখার উদ্যোগে এক বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদরাসা শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র রোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত--------------------------------------চিহ্নিত দ...
05/09/2026

মাদরাসা শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র রোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
--------------------------------------
চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি - জাতীয় উলামা পরিষদ

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৬: খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, দক্ষিণ এশিয়ার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মনন গঠনে মাদরাসা শিক্ষার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। ১৭৫৭ সালে ব্রিটিশদের হাতে স্বাধীনতা হারানোর পূর্বে এদেশের শিক্ষা, বিচার ও আইন বিভাগ সবই ছিল আলেম সমাজের হাতে। অথচ আজ মাদরাসা শিক্ষা নিয়ে চরম মিথ্যাচার ও সুদূরপ্রসারী অপপ্রচার চালানো হচ্ছে। মাদরাসা কোনো উগ্রবাদ বা সন্ত্রাস তৈরির জায়গা নয়, বরং রাষ্ট্রীয় কোনো অনুদান ছাড়া সম্পূর্ণ জনগণের সহায়তায় প্রায় ১ কোটি ২৩ লাখ শিক্ষার্থীকে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলছে মাদরাসাগুলো। কোনো ব্যক্তি বিশেষের নৈতিক বিচ্যুতি বা প্রশাসনিক ত্রুটিকে কেন্দ্র করে পুরো শিক্ষাব্যবস্থা ও লাখ লাখ আলেম-শিক্ষার্থীকে ঢালাওভাবে দায়ী করার চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আজ বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত "বাংলাদেশে মাদরাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে করণীয়" শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিস মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, মাদরাসা শিক্ষার বিরুদ্ধে চলমান ইসলাম বিদ্বেষী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় আত্মপক্ষ সমর্থনের ঊর্ধ্বে উঠে আত্মসমালোচনা ও অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করতে হবে। মাদরাসা শিক্ষার্থীদের সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে। এর অংশ হিসেবে আরবি ভাষার প্রায়োগিক চর্চা, বাংলা ও ইংরেজির মানোন্নয়ন এবং আইসিটি ও কারিগরি শিক্ষার বিস্তার ঘটাতে হবে। পাশাপাশি কোনো মাদরাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত তদন্তে পর্যবেক্ষণ সেল ও বিশেষ হটলাইন চালু এবং অপপ্রচার রোধে কওমি বোর্ডের অধীনে কার্যকর ‘ফ্যাক্ট-চেকিং ইউনিট’ ও ‘লিগ্যাল প্যানেল’ গঠন করা সময়ের অনিবার্য দাবি।

জাতীয় উলামা পরিষদের আহ্বায়ক মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য সচিব মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচনা রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী, শায়খুল হাদীস শেখ আজিম উদ্দিন, ডক্টর মাওলানা ঈসা সাহেদী, মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি, মাওলানা এহতেশামুল হক নোমানী, ডঃ মুহাম্মদ সারোয়ার হোসেন, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, মাওলানা আবু আম্মার, মাওলানা আরিফ হক্কানী-ঢাকার হুজুর, অধ্যক্ষ শেখ কামাল হোসেন, শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মাওলানা রুহুল আমিন সাদী, সিনিয়র মুহাদ্দিস মুফতি ইলিয়াস, উপাধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা জাকির হোসেন কাসিমী, শায়খুল হাদীস মাওলানা আব্দুস সামাদ, অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, মুফতি আব্দুল হক আমিনী, মাওলানা নুরুল ইসলাম, মুহাম্মদ রায়হান আলী, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, প্রিন্সিপাল মাওলানা মোস্তফা কামাল, মুহতামিম মাওলানা নুরুল হক, মুহতামিম মাওলানা নুরুল আমিন, শিক্ষাবিদ ডঃ মাহমুদুল হাসান কিবরিয়া প্রমুখ।

বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ মূল্যায়ন ও বাস্তবায়ন করতে হবে। সরকারি সব ক্ষেত্রে মাদরাসা ছাত্রদের বৈষম্য দূর করে যোগ্যতা অনুযায়ী পদায়ন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে আলেমদের নিয়োগ এবং দেশের সর্বস্তরের শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

05/09/2026

🔴Live
জাতীয় উলামা পরিষদ আয়োজিত ”মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক।

প্রধান অতিথি: মাওলানা আব্দুল বাছিত আজাদ, আমীরে খেলাফত মজলিস

স্থানঃ তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা

05/09/2026

যাকে সংশোধন করা সম্ভব, তাকে দমন নয়। আমাদের প্রয়োজন ঐক্য। আমরা শান্তি চাই, জনগণকে নিয়ে ভালো থাকতে চাই। আমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব।

বিগত ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে গত ২৮ ডিসেম্বর ২০২৪ এ সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এভাবে হুশিয়ারি প্রদান করেন খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাক রাহ.।

-আর্কাইভ ভিডিও, ২৮ ডিসেম্বর ২০২৪

খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাযা নামাজ রাজধানীর মধ্যবাড্ডা পুরাতন পাকা জামে মসজিদে আ...
05/09/2026

খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাযা নামাজ রাজধানীর মধ্যবাড্ডা পুরাতন পাকা জামে মসজিদে আজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমিরে খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। এর পূর্বে তিনি মরহুমের বাসভবনে উপস্থিত হয়ে শোকার্ত পরিবারের সদস্যদেরকে সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্য বৃন্দ, খেলাফত মজলিস মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন সহ কেন্দ্রীয়, মহানগরী ও থানা নেতৃবৃন্দ।

উল্লেখ্য তিনি আজ রাত ১টায় স্ট্রোক ও শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬২ বছর।

আমরা আল্লাহর দরবারে মরহুমের জন্য মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক আর নেই।তিনি আজ রাত ১...
04/09/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক আর নেই।

তিনি আজ রাত ১টায় স্ট্রোক ও শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজা নামাজ আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯ টায়, রাজধানীর মধ্যবাড্ডা বাজার গলি পুরাতন পাকা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বরিশাল চরমোনাইয়ে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

আমরা আল্লাহর দরবারে মরহুমের জন্য মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার উদ্যোগে সিরাতুন্নবী স. কনফারেন্স অনুষ্ঠিত হয়।৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল সাড়ে ...
04/09/2026

ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার উদ্যোগে সিরাতুন্নবী স. কনফারেন্স অনুষ্ঠিত হয়।

৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল সাড়ে নয়টায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে সীরাতুন্নবী স. আলোচনা সভা আনুষ্ঠিত------------------------------------------------...
04/09/2026

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে সীরাতুন্নবী স. আলোচনা সভা আনুষ্ঠিত
-----------------------------------------------------------------------
আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে নারীদের ভূমিকা পুরুষের তুলনায় কোন অংশে কম নয় - ইসলামী মহিলা মজলিস

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬: আজ সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডস্থ ডিসিসি হলে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে ’আদর্শ সমাজ গঠনে মহানবী স. এর জীবনাদর্শ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা রায়হানা মালিক লোপা'র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ উম্মে মাহদী।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মহানবী হযরত মুহাম্মদ স. দেড় হাজার বছর পূর্বে মদীনায় ইনসাফ, মানবাধিকার, সুশাসন, শিক্ষা ও নৈতিক উৎকর্ষতার যে সমাজ ও রাষ্ট্র গড়ে তুলেছিলেন তা বিশ্ববাসীর জন্য আজও সবচেয়ে বেশি অনুকরণীয়। সেখানে বর্ণ, গোত্র বা সামাজিক পদমর্যাদার ঊর্ধ্বে উঠে তিনি সমাজে সব মানুষের সমান অধিকার ও নিরপেক্ষ বিচারব্যবস্থা কায়েম করেন।শাসক বা প্রশাসকদের জন্য জনকল্যাণ, নম্রতা ও ইনসাফকে বাধ্যতামূলক করেন। ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে তিনি বিভিন্ন গোত্র ও ধর্মের মানুষের মধ্যে নাগরিক অধিকার, স্বাধীনতা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করেন।

মহানবী হযরত মুহাম্মদ স. দাস-দাসী ও অধীনস্তদের প্রতি সদয় আচরণ করার নির্দেশ দেন এবং তাদের মুক্ত করা ও কাজের চাপ কমানোর প্রতি বিশেষ জোর দেন। তিনি নারীর বিরুদ্ধে জাহেলী সমাজের সকল কুসংস্কারাচ্ছন্নতা দূর করে তাদের সম্মানজনক অধিকার ও পারিবারিক মর্যাদা প্রতিষ্ঠা করেন। তিনি সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং জ্ঞান অর্জনকে সর্বস্তরে গুরুত্ব দেন। ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ নীতির মাধ্যমে সমাজ থেকে যাবতীয় অন্যায় ও অসৎ কাজ দূর করার ভিত্তি স্থাপন করেন।

আলোচনা সভায় মহিলা মজলিস নেতৃবৃন্দ নারীদের ভূমিকার প্রতি জোর দিয়ে আরো বলেন, একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে নারীদের ভূমিকা পুরুষের চেয়ে কোন অংশে কম নয়। মহানবী হযরত মুহাম্মদ স. এর যুগে মুসলিম নারীরা ইসলামি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁরা জ্ঞানচর্চা, হিজরত, যুদ্ধে অংশগ্রহণ এবং নৈতিকতা প্রতিষ্ঠায় সক্রিয় ছিলেন।
হযরত খাদিজা, নুসাইবা, সুমাইয়া ও আসমা (রা.)–এর মতো নারীরা ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় জীবন ও সম্পদ কুরবানি করে অমর হয়ে আছেন। হযরত ফাতিমা, উম্মে সালামা ও আয়েশা রা. এর মত অনেক নারী রাসুলের স. কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জন করতেন, তাঁর বাণী মুখস্থ করতেন এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতেন।

রাসুল স. এর যুগে নারীরা যুদ্ধে সক্রিয় অংশ নিয়েছিলেন। নুসাইবা বিনত কা’ব ওহুদের যুদ্ধে নবীজিকে রক্ষা করতে গিয়ে ১২টি ক্ষত সহ্য করেছিলেন। আসমা বিনত উমাইস, উম্মে সালিম, আল-রুবাইয়ি বিনত মুআওয়ায এবং রুফাইদা আল-আনসারিয়ার মত নারীরা যুদ্ধে আহতদের সেবা করতেন। একজন নারী খলিফা উমর রা.-এর মজলিশে তাঁর মোহর সম্পর্কিত ভুল বক্তব্যের প্রতিবাদ করেন এবং কোরআনের আয়াত (সুরা নিসা, আয়াত: ২০) উল্লেখ করে তাঁকে সংশোধন করেন। উমর বলেছিলেন, ‘একজন নারী ওমরের সঙ্গে তর্ক করে তাঁকে পরাজিত করেছে!’

একটি আদর্শ ‍ও সুখী পরিবার গঠনে নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মা হিসেবে একজন নারী হলেন সন্তানের প্রথম শিক্ষক, নৈতিকতার আধার এবং একটি সুস্থ পরিবারের মূল ভিত্তি। রাসুলুল্লাহ সা. বলেছেন, স্ত্রী তার স্বামীর পরিজনবর্গ এবং সন্তানদের তত্ত্বাবধানকারিণী। তিনি আরো ঘোষণা দিয়েছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। একটি আদর্শিক পরিবার গড়ে তুলতে নারীকে একজন আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ গৃহব্যবস্থাপক হওয়ার জন্য ইসলাম সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে পর্দা ও শালীনতার সাথে যখাযখ ভূমিকা পালনেরও সুযোগ দিয়েছে।

বার্তা প্রেরক
সুরাইয়া খন্দকার সুমি
কেন্দ্রীয় দফতর সম্পাদিকা
বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস

আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে নারীদের ভূমিকা পুরুষের চেয়ে কোন অংশে কম নয়। যারা কাছাকাছি রয়েছেন, মা-বোনদেরকে সাথে নিয়ে শরীক হ...
03/09/2026

আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে নারীদের ভূমিকা পুরুষের চেয়ে কোন অংশে কম নয়। যারা কাছাকাছি রয়েছেন, মা-বোনদেরকে সাথে নিয়ে শরীক হতে পারেন। পর্দা ও শালীন পরিবেশে সীরাতুন্নবী স. আলোচনা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টা

স্থান: ডিসিসি হল
ভূইয়া টাওয়ার, তোপখানা রোড, লিফট-৩
(পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের পথে হাতের ডানে)

Address

Fayenaz Tower, Flat No. 11/A, 37/2 Purana Paltan, (Paltan Calvert Road), Dhaka
Fulbaria
1000

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস - Khelafat Majlis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to খেলাফত মজলিস - Khelafat Majlis:

Shortcuts

Share