01/10/2026
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী জেলাধীন ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
আজ ০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে বৃক্ষরোপণ এবং নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন।