19/07/2026
প্রিয় মরকুন পূর্বপাড়া গ্রামবাসী, ৪৭ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দার প্রতি বিনীত অনুরোধ।
আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে আর্জেন্টিনা ও স্পেন, উভয় দলের সকল সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা।
চ্যাম্পিয়ন যে দলই হোক, আমরা সবাই আনন্দ উদযাপন করব। তবে সেই আনন্দ যেন কখনোই শব্দ দূষণের মাধ্যমে অন্যের কষ্টের কারণ না হয়। গভীর রাতে অতিরিক্ত ঢোল, ভুভুজেলা, হর্ন, মাইক, আতশবাজি বা উচ্চ শব্দে উল্লাসের কারণে নবজাতক শিশু, বয়োজ্যেষ্ঠ মানুষ, অসুস্থ রোগী, শিক্ষার্থী এবং বিশ্রামরত মানুষের ঘুম ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
আসুন, আমরা সবাই সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করি। আমাদের আনন্দ হোক সংযত, সুন্দর ও মানবিক।
চ্যাম্পিয়ন যে দলই হোক, জয় হোক মানবতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের।
শব্দ দূষণ নয়, সচেতন উদযাপনই হোক আমাদের পরিচয়।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
মরকুন পূর্বপাড়া গ্রামবাসী, ৪৭ নম্বর ওয়ার্ড