গাজীপুর সিটি কর্পোরেশন

গাজীপুর সিটি কর্পোরেশন Official Page of Gazipur City Corporation

19/08/2026


❗আজকের অভিযোগ জানান ❗

আজ ১৭ আগস্ট ২০২৬ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৪ নম্বর ওয়ার্ডের বাসন তৈজদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরো...
17/08/2026

আজ ১৭ আগস্ট ২০২৬ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৪ নম্বর ওয়ার্ডের বাসন তৈজদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।

পরিবেশ সংরক্ষণ, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

🌿 সবুজ হোক গাজীপুর, সুরক্ষিত হোক আগামী প্রজন্ম।

গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতিশীলতা আরও বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নাগরিকসেবা আরও সহজ ও দ্রুততর করার লক্ষ্যে...
16/08/2026

গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতিশীলতা আরও বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নাগরিকসেবা আরও সহজ ও দ্রুততর করার লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চলমান কাজগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নগরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।

নগরবাসীর সেবার মানোন্নয়ন, কাজের গতি বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রমে আরও কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর মাননীয় প্রশাসক গুরুত্বারোপ করেন।

📅 তারিখ: ১৬ আগস্ট ২০২৬ খ্রি.

রাজবাড়ী ঢাল থেকে জয়দেবপুর রেল ক্রসিং হয়ে শিববাড়ি পর্যন্ত ৬০ ফিট সড়ক প্রশস্তকরণ করা হবে। প্রস্তাবিত এ সড়ক প্রশস্তকর...
12/08/2026

রাজবাড়ী ঢাল থেকে জয়দেবপুর রেল ক্রসিং হয়ে শিববাড়ি পর্যন্ত ৬০ ফিট সড়ক প্রশস্তকরণ করা হবে। প্রস্তাবিত এ সড়ক প্রশস্তকরণ কাজের স্থান পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।

নগরীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

📅 ১২ আগস্ট ২০২৬

৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ...
05/08/2026

৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।

এ সময় তিনি গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেন। তিনি বলেন, শহীদদের এই আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

📅 তারিখ: ০৫ আগস্ট ২০২৬

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫ এর বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ...
05/08/2026

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫ এর বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে রাজেন্দ্রপুর, আড়াইশ প্রসাদ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), আড়াইশ প্রসাদ-এর শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।

এই উদ্যোগের মাধ্যমে অঞ্চল-৫ এর বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক, কার্যকর ও পরিবেশবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

📅 তারিখ: ০৫ আগস্ট ২০২৬

03/08/2026

গাজীপুর মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ জয়দেবপুর রেলক্রসিং এলাকার যানজট নিরসনে শিববাড়ি মোড় (BRTA স্টেশন) থেকে রথখোলা মাঠ পর্যন্ত ওভারপাস নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রায় ৩১৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের টেন্ডার আগামী ৭ আগস্ট ২০২৬ তারিখে আহ্বান করা হবে।

গাজীপুর সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার আশা প্রকাশ করেন, প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হলে জয়দেবপুর রেলক্রসিং এলাকার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং নগরবাসী একটি নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা উপভোগ করতে পারবেন।

🚧 উন্নয়ন অগ্রযাত্রায় গাজীপুর সিটি করপোরেশনগাজীপুর সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের সার্বিক অগ্রগতি পরিদর্শন ক...
03/08/2026

🚧 উন্নয়ন অগ্রযাত্রায় গাজীপুর সিটি করপোরেশন

গাজীপুর সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।

এ সময় তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পূবাইল কলের বাজার পর্যন্ত নির্মাণাধীন ৬০ ফুট প্রশস্ত সড়কের উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান, অগ্রগতি ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিরাপদ, আধুনিক ও টেকসই সড়ক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

🌱 সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচিআজ ০৩ আগস্ট ২০২৬ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশন উদ্যোগে ছোট দেওরা সরকারি...
03/08/2026

🌱 সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আজ ০৩ আগস্ট ২০২৬ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশন উদ্যোগে ছোট দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট দেওরা অগ্রণী উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সবুজ হোক গাজীপুর, সুরক্ষিত হোক আগামী প্রজন্ম। 🌿

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় সিঙ্গাপুর, মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ওয়াশা ফিটিংস সংক্রান্ত বিষয়ে আগত প্রতিন...
30/07/2026

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় সিঙ্গাপুর, মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ওয়াশা ফিটিংস সংক্রান্ত বিষয়ে আগত প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।

তারিখ: ৩০ জুলাই ২০২৬ খ্রি.

Address

Gazipur City Corporation Office , A/132 Bazar Road
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর সিটি কর্পোরেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গাজীপুর সিটি কর্পোরেশন:

Shortcuts

Share