03/11/2026
প্রিয় গার্মেন্টসের প্রকৃত শ্রমিক ও কর্মীদের প্রতি আমার অনুরোধ, কোনো উসকানি, ষড়যন্ত্র বা রাজনৈতিক স্বার্থে পরিচালিত ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার অর্থে এই প্রতিষ্ঠানের ভালো চান, তারা কখনোই এর ক্ষতি করতে চান না। আন্দোলনের কারণে ফ্যাক্টরি বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই, আর থমকে যাবে অসংখ্য পরিবারের জীবিকা I বর্তমান পরিস্থিতিতে কোনো মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যদি কেউ বিভ্রান্তি ছড়ায় বা আপনারা ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে জড়াতে চায়, তাহলে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারা সত্যিকার অর্থে প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী আর কারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তা বিবেক দিয়ে বিবেচনা করুন। রাজনীতি যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে, শ্রমিকের অধিকার এবং হাজারো মানুষের জীবিকার প্রশ্নে, আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। কোনো ষড়যন্ত্রের হাতিয়ার হবেন না, কোনো উসকানিতে পা দেবেন না, প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকুন। মনে রাখবেন, সাময়িক উত্তেজনায় নেওয়া একটা ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হতে পারে অনেক নিরীহ শ্রমিককে। প্রতিষ্ঠান বাঁচুক, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকুক, সত্য ও ন্যায়ের বিজয় হোক।