Kayer Dream Club - KDC

Kayer Dream Club - KDC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kayer Dream Club - KDC, Social service, Bara Kayer, Pubail, Gazipur.

“Kayer Dream Club” হলো বড় কয়ের এলাকার একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা এলাকার উন্নয়ন, শিক্ষা, সহায়তা, সামাজিক কার্যক্রম ও খেলাধুলা পরিচালনার লক্ষ্যে কাজ করে।

কয়ের ড্রিম ক্লাবের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত:আসসালামু আলাইকুম।আজ, ২৮ আগস্ট ২০২৬, কয়ের ড্রিম ক্লাব (KDC)-এর উদ্যোগে একট...
28/08/2026

কয়ের ড্রিম ক্লাবের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত:

আসসালামু আলাইকুম।

আজ, ২৮ আগস্ট ২০২৬, কয়ের ড্রিম ক্লাব (KDC)-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আমাদের মাঝে উপস্থিত ছিলেন সুদূর জাপান থেকে আগত বড় কয়ের গ্রামের কৃতিসন্তান এবং KDC-এর সম্মানিত সিনিয়র সদস্য জনাব Usha Ranjan । বড় কয়ের গ্রামের প্রতি তাঁর গভীর টান, ভালোবাসা এবং গ্রামের উন্নয়ন নিয়ে তাঁর আন্তরিক চিন্তা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। তাঁর মতো গুণী ও সমাজসচেতন মানুষদের সঙ্গে পাওয়া কয়ের ড্রিম ক্লাবের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণার বিষয়।

আমরা বিশ্বাস করি, আমাদের গ্রামের অনেক কৃতী সন্তান রয়েছেন, যারা নিজ নিজ অবস্থান থেকে গ্রামকে ভালোবাসেন এবং গ্রামের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। তবে অনেক সময় সঠিক উদ্যোগ, সমন্বয় ও বাস্তবায়নের সুযোগের অভাবে তাঁদের চিন্তা ও পরিকল্পনাগুলো বাস্তবে রূপ পায় না। কয়ের ড্রিম ক্লাবের লক্ষ্য হলো—এমন সকল কৃতী ও স্বপ্নবান মানুষদের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং তাঁদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে আমাদের গ্রামকে একটি আদর্শ ও অনুকরণীয় গ্রামে পরিণত করা।

সভায় গ্রামের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, ক্রীড়াক্ষেত্রে অগ্রগতি, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। গ্রামের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করা হয়।

ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে কয়ের ড্রিম ক্লাব একটি সুন্দর, উন্নত ও আদর্শ বড় কয়ের গড়ে তোলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাবে।

ধন্যবাদান্তে,
Kayer Dream Club - KDC

KDC – Kayer Dream Club-এর নতুন সম্মানিত সদস্যবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের যোগদান আমাদের জন্য গর্বের...
13/08/2026

KDC – Kayer Dream Club-এর নতুন সম্মানিত সদস্যবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের যোগদান আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার।

আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও দৃঢ় ঐক্যই আমাদের এই সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে—ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, সবাই একসাথে কাজ করলে আমাদের প্রিয় গ্রাম ও সমাজের জন্য ইতিবাচক ও স্থায়ী কিছু করা সম্ভব।

📌 বিশেষ দ্রষ্টব্য:
বড় কয়ের গ্রামের কোনো সন্তান যদি বড় কয়েরের স্বার্থে, এই ক্লাবের সাথে যুক্ত হতে আগ্রহী হন, তবে অনুগ্রহ করে ক্লাবের অফিসিয়াল পেজে মেসেজের মাধ্যমে অথবা যেকোনো উপায়ে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

ধন্যবাদান্তে,
KDC – Kayer Dream Club পরিবার

কয়ের হাই স্কুলের বর্তমান শিক্ষার পরিস্থিতি: এখনই ভাবার সময় ⚠️: সকলের অবগতির জন্য অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে...
10/08/2026

কয়ের হাই স্কুলের বর্তমান শিক্ষার পরিস্থিতি: এখনই ভাবার সময় ⚠️:
সকলের অবগতির জন্য অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের কয়ের হাই স্কুলের সাম্প্রতিক বছরগুলোর ফলাফল বিশ্লেষণ করলে বিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফলের অবনতির একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়।

পাশের হারের ধারাবাহিকতা:
• ২০২২ সালে: ৯১.৬৭%
• ২০২৩ সালে: ৬৩.০৮%
• ২০২৪ সালে: ৬৩.৬৪%
• ২০২৫ সালে: ৫০.৭৫%
• ২০২৬ সালে: ৫৫.০০%

অর্থাৎ, ২০২২ সালের ৯১.৬৭% থেকে ২০২৬ সালে এসে পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৫৫%।

তুলনামূলক চিত্র:
একসময় কয়ের হাই স্কুলের সঙ্গে শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে প্রতিযোগিতায় থাকা পুবাইল হাই স্কুলের ২০২৬ সালের পাশের হার ৮১.৫৮%, যেখানে আমাদের কয়ের হাই স্কুলের পাশের হার মাত্র ৫৫%।

অর্থাৎ—
পুবাইল হাই স্কুল পাশের হার = ৮১.৫৮%
কয়ের হাই স্কুল পাশের হার**= ৫৫.০০%**
পার্থক্য = ২৬.৫৮ শতাংশ পয়েন্ট

এই ব্যবধান শুধু একটি সংখ্যার পার্থক্য নয়; এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

❗এখনো সময় আছে❗

এই পরিস্থিতির জন্য কাউকে এককভাবে দায়ী করা আমাদের উদ্দেশ্য নয়। বরং এখন প্রয়োজন সমস্যার কারণ চিহ্নিত করা এবং সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বোপরি গ্রামের সচেতন মানুষ—সকলকে এগিয়ে আসতে হবে।

আজ যদি আমরা উদাসীন থাকি, আগামী দিনে আমাদের সন্তানদের শিক্ষার সুযোগ ও ভবিষ্যৎ আরও কঠিন হয়ে পড়তে পারে।

একটি গ্রামের উন্নতির অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষিত ও দক্ষ প্রজন্ম। তাই এখনই যদি আমরা আমাদের গ্রামের বিদ্যালয় ও শিক্ষার্থীদের প্রতি যথাযথ নজর না দিই, তাহলে ভবিষ্যতে আমাদের প্রিয় বড় কয়ের শিক্ষার দিক থেকে আরও পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়বে।

শোকবার্তা:গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, কয়ের ড্রিম ক্লাবের সম্মানিত কার্যনির্বাহী সদস্য খালেদ সিকদারের পিতা,...
09/08/2026

শোকবার্তা:
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, কয়ের ড্রিম ক্লাবের সম্মানিত কার্যনির্বাহী সদস্য খালেদ সিকদারের পিতা, মরহুম মোঃ আরমান সিকদার, (বড় কয়ের, দক্ষিণ পাড়া)— আজ ভোরে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কয়ের ড্রিম ক্লাবের পক্ষ থেকে আমরা মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শোক সহ্য করার শক্তি দান করুন—এই দোয়া করি।

আমিন। 🤲

30/07/2026

গত ২৫ জুলাই ২০২৬ তারিখে কয়ের ড্রিম ক্লাব (KDC)-এর সকল সদস্যের উদ্যোগে বড় কয়ের এলাকার রাস্তার দুই পাশের আগাছা ও অবাঞ্ছিত ডালপালা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কয়ের ড্রিম ক্লাব (KDC)-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গভীর শোকবার্তা:বড় কয়ের গ্রামের সাবেক মেম্বার, মরহুম সিহাব সরকারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।মরহুমের বিদেহী আত্মার ...
29/07/2026

গভীর শোকবার্তা:

বড় কয়ের গ্রামের সাবেক মেম্বার, মরহুম সিহাব সরকারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।

শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি জানাই আমাদের আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন!

গত, ২৫ জুলাই ২০২৬ তারিখে কয়ের ড্রিম ক্লাবের ক্লাব কার্যালয়ে বড় কয়েরের যুবসমাজের সঙ্গে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ফ...
27/07/2026

গত, ২৫ জুলাই ২০২৬ তারিখে কয়ের ড্রিম ক্লাবের ক্লাব কার্যালয়ে বড় কয়েরের যুবসমাজের সঙ্গে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় এলাকার যুবসমাজের ভূমিকা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত যুবকদের পক্ষ থেকে অত্যন্ত ইতিবাচক, আন্তরিক ও আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে, যা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

কয়ের ড্রিম ক্লাব (KDC) - এর পক্ষ থেকে বড় কয়ের গ্রামের একজন সন্তান ও বাসিন্দার প্রয়োজনের সময় সামর্থ্য অনুযায়ী আর্থিক ...
26/07/2026

কয়ের ড্রিম ক্লাব (KDC) - এর পক্ষ থেকে বড় কয়ের গ্রামের একজন সন্তান ও বাসিন্দার প্রয়োজনের সময় সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের বিশ্বাস, এই সহযোগিতা তাঁর কাঙ্ক্ষিত প্রয়োজন পূরণে কিছুটা হলেও সহায়ক হবে।

মানবতার প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমাদের এলাকা, সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। আমাদের ছোট ছোট উদ্যোগ ও আন্তরিক সহযোগিতাই একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ এবং সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

25/07/2026

আলহামদুলিল্লাহ।

কয়ের ড্রিম ক্লাবের উদ্দোগে বড় কয়ের এলাকার রাস্তার উভয় পাশের আগাছা এবং অবাঞ্ছিত ডালপালা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে.....

পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা: সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ জুলাই ২০২৬ (শনিবার) কয়ের ড্রিম ক্লাবের সকল সদ...
22/07/2026

পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা:

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ জুলাই ২০২৬ (শনিবার) কয়ের ড্রিম ক্লাবের সকল সদস্যদের উদ্যোগে একটি পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় বড় কয়ের ব্রিজ থেকে বড় কয়েরের শেষ মাথা পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশের আগাছা পরিষ্কার করা হবে এবং যেসব ঝোপঝাড়, ডালপালা বা অন্যান্য প্রতিবন্ধকতা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, সেগুলো অপসারণ করা হবে ( জমির মালিকদের সম্মতিক্রমে )।

আমরা বিশ্বাস করি, একটি পরিচ্ছন্ন ও সুন্দর গ্রাম গড়ে তোলা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। তাই এই মহৎ উদ্যোগ সফল করতে বড় কয়েরের সকল সম্মানিত গ্রামবাসীর আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও উৎসাহ কামনা করছি।

ধন্যবাদান্তে,
Kayer Dream Club — KDC

Address

Bara Kayer, Pubail
Gazipur
1721

Alerts

Be the first to know and let us send you an email when Kayer Dream Club - KDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category