ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালনা শাখা

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালনা শাখা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালনা শাখা যুব সমাজকে ইসলামের ছায়াতলে একত্রিত করার লক্ষ্যে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যত আয়োজন।

20/09/2026

"প্রকৃত দেশপ্রেম কোনো স্লোগান বা প্রদর্শনীতে থাকে না, তা মিশে থাকে রাজনীতির নিঃস্বার্থ সেবায়। নিজের চেয়ে দেশকে বড় মনে করার এই যে সৎ মানসিকতা—এটাই একজন রাজনেতাকে কেবল ক্ষমতার শাসক নয়, ইতিহাসের পাতায় এক অমর দেশপ্রেমিক বানিয়ে তোলে।"

সৈয়দ ফয়জুল করীমকে গালমন্দ করা সহজ, একজন ‘ফয়জুল করীম’ তৈরি করা কঠিন: সাংবাদিক পলাশ রহমান
13/09/2026

সৈয়দ ফয়জুল করীমকে গালমন্দ করা সহজ, একজন ‘ফয়জুল করীম’ তৈরি করা কঠিন: সাংবাদিক পলাশ রহমান

10/09/2026

সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক প্রকাশ

আজ ৯ সেপ্টেম্বর, বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তারা দেশের সুরক্ষা নিশ্চিত করার প্রস্তুতিকালে মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যু গৌরবের ও সম্মানের।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, তদন্তের বিষয়ে আমরা সেনাবাহিনীর অভ্যন্তরিণ ব্যবস্থাপনার প্রতি আস্থা রাখছি। দুর্ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত হতে হবে। প্রকৃত কারণ শনাক্ত করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন এর দাওয়াতপত্র গ্রহন করলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান...
08/09/2026

৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন এর দাওয়াতপত্র গ্রহন করলেন
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব শ্রমিক নেতাকে যুব কনভেনশন এর আনুষ্ঠানিক দাওয়াতপত্র প্রদান করেন।

07/09/2026

"আদর্শ রাজনীতিকের লক্ষ্য হওয়া উচিত সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানো এবং ক্ষমতার অপব্যবহার রোধ করা।"

মাওলানা সৈয়দ রশিদ আহমদ ফেরদৌসের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিবের শোক প্রকাশচরমোনাই তরিকার প্রতিষ্ঠাতা মাওলা...
05/09/2026

মাওলানা সৈয়দ রশিদ আহমদ ফেরদৌসের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিবের শোক প্রকাশ

চরমোনাই তরিকার প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এসহাক রাহিমাহুল্লাহর সন্তান, মাওলানা সৈয়দ মু.ফজলুল করীম, পীর সাহেব চরমোনাই রাহিমাহুল্লাহর ভাই এবং চরমোনাই তরিকার বর্তমান পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর চাচা মাওলানা সৈয়দ রশিদ আহমদ ফেরদৌস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শোকবার্তায় মাওলানা গাজী আতাউর রহমান তার রুহের মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবার ও ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

03/09/2026

৬৪ জেলার যুব নেতাদের দেখতে চাই

হযরত ইয়াকুব (আ.)-এর সন্তান একাধিক ছিলেন। তাঁদের মধ্যে হযরত ইউসুফ (আ.) নবুওয়াতের মর্যাদা পেয়েছেন। তাহলে কি শুধু ইয়াকুব (আ...
31/08/2026

হযরত ইয়াকুব (আ.)-এর সন্তান একাধিক ছিলেন। তাঁদের মধ্যে হযরত ইউসুফ (আ.) নবুওয়াতের মর্যাদা পেয়েছেন। তাহলে কি শুধু ইয়াকুব (আ.)-এর সন্তান হলেই সবাই নবী হয়ে যাওয়ার কথা ছিল? অবশ্যই না!

কারণ মর্যাদা শুধু বংশের কারণে আসে না; আল্লাহ যাকে যোগ্য মনে করেন, তাকেই সেই দায়িত্ব দেন।

ঠিক তেমনি মরহুম পীর সাহেব চরমোনাই (রহ.)-এর ৭ সন্তানের সবাই তো পীর হননি। তাঁদের মধ্যে দুইজনকে তাঁদের ইলম, আমল, আখলাক, ইখলাস ও যোগ্যতার কারণে পীরের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাহলে এত আপত্তি কিসের?

পীরের সন্তান হলেই পীর হওয়া যায়—আমরাও এমনটা বলি না। বরং আমরা বলি, নিজেকে যোগ্য করে তুলুন, ইলম অর্জন করুন, আমল করুন, নিজেকে পরিশুদ্ধ করুন, ইখলাস অর্জন করুন—তারপর মানুষ আপনাকে যোগ্য মনে করলে নেতৃত্ব বা পীরের দায়িত্ব দেবে।

বংশ পরিচয় দরজা খুলে দিতে পারে, কিন্তু যোগ্যতা ছাড়া সেই জায়গায় টিকে থাকা যায় না।

তাই সমালোচনা করার আগে নিজেকে প্রশ্ন করুন—
আপনি কি নিজেকে সেই যোগ্যতায় গড়ে তুলেছেন?

যোগ্যতা থাকলে সামনে আসুন, মানুষ মেনে নেবে।
শুধু বংশের অজুহাত দিয়ে কারও যোগ্যতাকে অস্বীকার করা—এটা যুক্তি নয়, এটা হিংসা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ সোহেল গাজী বাংলাদেশ ভাইয়ের মমতাময়ী আম্...
26/08/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ সোহেল গাজী বাংলাদেশ ভাইয়ের মমতাময়ী আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ পাক মরহুমার জীবনের ক্রুটিগুলো ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন🤲

26/08/2026

বুলবুল ভাইয়ের হ*ত্যা*র বিচার না হওয়া পর্যন্ত রা*জপ*থ ছাড়বে না ইসলামী যুব আন্দোলন।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালনা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share