গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আমাদের একমাত্র অফিশিয়াল পেইজ ✅

23/09/2026

মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সরকারের নেতৃত্বে এমসি বাজারে গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মিছিলের প্রস্তুতি চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে বিএনপি'র মব সৃষ্টিকারী আরিফুল ইসলাম সরকার এবং ছাত্রদল নেতা রিফাত মোড়ল (চাঁদাবাজ)

এই হিসাবটা তোলা রইলো আপনাদের জন্য মনে রাইখেন এবং কঠিন থেকে কঠিন হবে আপনাদের বিচার মাওনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম সরকার _ নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে অন্যায় ভাবে জুলুম করে তাদের বিচার এই শ্রীপুরের মাটিতে অবশ্যই হবে অপেক্ষায় থাকেন

আপনাদের সবার কাছে আমার একটাই প্রশ্ন এমন লোককে কি আপনার আমার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান যে কিনা মানুষের দুঃখ কষ্ট বোঝে না ধিক্কার জানাই শ্রীপুর উপজেলা বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল নেতৃবৃন্দদের প্রতি আপনাদের এই দুর্ব্যবহার দৃষ্টান্ত হয়ে থাকবে শ্রীপুরের মাটিতে

দীর্ঘ ১৭ বছরের শাসন আমলে আপনাদের উপর কোন ধরনের অন্যায় অবিচার আওয়ামী লীগের দ্বারা হয়নি কখনো কোনদিন কিন্তু আপনাদের এই বর্বরতা ও অন্যায় অবিচারের বিচার অবশ্যই হবে শুধু সময়ের অপেক্ষা

23/09/2026

ছাত্রলীগ কর্মী শেখ আহাদ আহমেদ ইতুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও প্রতিবাদ

বাগেরহাট জেলাধীন রামপাল উপজেলার রামপাল উপজেলার ১০নং বাঁশতলী ইউনিয়ন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও সংগঠক শেখ আহাদ আহমেদ ইতুকে গতকাল ২১ সেপ্টেম্বর তারিখে স্থানীয় বিএনপি-ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এত হত্যা, এত লাশ; এত শোক- বাংলাদেশ সইবে কেমন করে?

শুধু তাই নয়, নিহতের পিতা ফরিদুজ্জামান বয়াতি এবং মাতা নাজমা বেগমকেও আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমি খোঁজ নিয়ে জেনেছি, শেখ আহাদ আহমেদ ইতুর পরিবারের মালিকানাধীন জমি সরকারী দলের নেতাকর্মীরা দখল করে এলাকা থেকে উচ্ছেদ করতে চায়, আগেও একাধিকবার চেষ্টা করেছে; কিন্তু পারেনি। শুধু আওয়ামী লীগের সমর্থক পরিবার, এবং মাত্র ২৪ বছর বয়সী সন্তান ছাত্রলীগের কর্মী হওয়ায় এই হামলা ও নিহত-আহতের ঘটনা ঘটানো হয়েছে। এ-কোন বাংলাদেশ, যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই? এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রাখলাম।

২০২৪ সালের জুলাই-আগস্ট থেকে শেখ আহাদ আহমেদ ইতুর মতো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এমনকি কারাগারেও নির্যাতন করে হত্যা করা হচ্ছে। এক্ষেত্রে নাৎসি ইউনূসের ধারাবাহিকতায় পাতানো নির্বাচনে ক্ষমতাসীন সংসদীয় স্বৈরাচারী সরকারও একই পথ অবলম্বন করছে। আজ দেশে বিচারের বাণীও নিভৃতে কাঁদছে। হত্যাকারীরা ভুলে যাবেন না, এভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিঃশেষ করা যাবে না।
এহেন নির্মম হত্যাকাণ্ডে শোক জানানোর ভাষা নেই, তবুও আমি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আমি বিশ্বাস করি, শহীদ শেখ আহাদ আহমেদ ইতু-দের মতো অগণিত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা একটি নিরাপদ ও সহাবস্থানের বাংলাদেশ বিনির্মাণ করার লড়াই চালিয়ে যাচ্ছি এবং এই লড়াইয়ে বিজয়ী হয়েই ঘরে ফিরবো। সে-দিন বেশি দূরে নয়, যেদিন শেখ আহাদ আহমেদ ইতুর মতো সকল হত্যাকাণ্ডের ন্যায়বিচার বাংলার মাটিতেই হবে। ইনশাল্লাহ।

আমি শহীদ শেখ আহাদ আহমেদ ইতুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

22/09/2026

প্রতিহিংসার রাজনীতি শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক_ জিয়াউল করিম রিফাত মোড়লের নেতৃত্বে গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দদের ওপর নির্যাতনের ছাপ প্রতিহিংসার রাজনৈতি অলরেডি গাজীপুর জেলায় শুরু করেছে বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা হিসাবটা মনে রাইখেন

22/09/2026

বর্তমান সরকারের ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়ের প্রতিবাদে সাবেক সফল ছাত্রনেতা গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের - সাধারণ সম্পাদক - শ্রদ্ধেয় Nasir Uddin George জর্জ ভাইয়ের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উক্ত মিছিল থেকে ৭ জন সহযোদ্ধা কে মব করে গ্রেফতার করা হয়েছে, তীব্র নিন্দা জানাই। সকল সহযোদ্ধা দের দ্রুত মুক্তি চাই।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

Bangladesh Awami League

22/09/2026

গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই

গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি
22/09/2026

গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি

বক্তৃতা ইংরাজিতে দেন বা বাংলায় পাঠ করেন, দুএকটা উচ্চারণ গত সমস্যাও বিষয় না! তার চেয়ে বিষয় আমেরিকা আপনাকে কোন চোখে দ্যাখে...
22/09/2026

বক্তৃতা ইংরাজিতে দেন বা বাংলায় পাঠ করেন, দুএকটা উচ্চারণ গত সমস্যাও বিষয় না! তার চেয়ে বিষয় আমেরিকা আপনাকে কোন চোখে দ্যাখে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন। সরকার বলছে এটি একটি ঐতিহাসিক সফর। কিন্তু এই ঐতিহাসিক সফরের পেছনে ১৮ বছরের একটি অন্ধকার ইতিহাস আছে, যেটি সরকার ভুলিয়ে দিতে চায়।
প্লিজ তিনটি তারিখ মনে করুন।
৩ নভেম্বর, ২০০৮ - যেদিন আমেরিকা আনুষ্ঠানিকভাবে বলেছিল তারেক রহমান গুরুতর দুর্নীতিবাজ এবং তার আমেরিকায় প্রবেশ বন্ধ করা উচিত।
নভেম্বর, ২০১১ - যেদিন এফবিআই এসে ঢাকার আদালতে দাঁড়িয়ে বলেছিল - হ্যাঁ, এই ব্যক্তি টাকা পাচার করেছে, সিঙ্গাপুরে।
আর ২১ সেপ্টেম্বর, ২০২৬ - যেদিন সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকায় পা রাখবেন, তাও আবার জাতিসংঘের বিশেষ সুবিধা নিয়ে।
চলেন, পয়েন্ট বাই পয়েন্ট দেখি।
প্রথম পয়েন্টঃ মার্কিন দূতাবাসের চোখে তারেক রহমান কে ছিলেন?
উইকিলিকস এর ফাঁস করা রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি 08DHAKA1143_a ক্যাবল:
"The Embassy believes that Tarique Rahman has engaged in serious political corruption that has had a serious negative impact on the national interests of the United States."
এবং তিনি সুপারিশ করছেন - Section 212(f) এবং Presidential Proclamation 7750 -এর অধীনে তার প্রবেশ বন্ধ করা হোক। এই প্রক্লেমেশন ৭৭৫০ কী? এটি দুর্নীতিবাজদের জন্য। যারা ঘুষ খায়, রাষ্ট্রের টাকা চুরি করে, তাদের জন্য।
ক্যাবলে আরও কী লেখা ছিল? তারেক রহমান "notorious and widely feared" - কুখ্যাত এবং ব্যাপকভাবে ভীতিকর। তিনি "a symbol of kleptocratic government and violent politics" - লুটপাটতন্ত্র এবং সহিংস রাজনীতির প্রতীক।
এবং তার কি কি দুর্নীতি কারা চিহ্নিত করেছিলো? সিমেন্স থেকে ঘুষ, হারবিন কোম্পানি থেকে ৭ লাখ ৫০ হাজার ডলার ঘুষ, মোনেম কনস্ট্রাকশন থেকে ৪ লাখ ৫০ হাজার ডলার। এমনকি বসুন্ধরা গ্রুপের একটি খুনের মামলা থেকে আসামিকে বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ!
এগুলো সবই মার্কিন দূতাবাসের নিজস্ব তদন্ত এবং দুদকের অভিযোগ।
আমার প্রশ্ন - যে ব্যক্তিকে আমেরিকা নিজে ২০০৮ সালে "মার্কিন স্বার্থের জন্য হুমকি" বলেছিল, আজ ২০২৬ সালে তাকে কেন বিশেষ সুবিধা দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে? তার দুর্নীতির অভিযোগ কি মিথ্যা প্রমাণিত হয়েছে? না। তাহলে কেনো বা কিভাবে?
দ্বিতীয় পয়েন্টঃ এফবিআই
অনেকে বলে - এটি রাজনৈতিক মামলা। কিন্তু এফবিআই কি বিএনপি করে, না আওয়ামী লীগ করে?
২০১১ সালে ডেবরা ল্যাপ্রেভোট ঢাকায় এসে কী বলেছিলেন? তিনি বলেছিলেন - আমি নিজে তদন্ত করেছি। টাকা গেছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে। ওসিবিসি ব্যাংক থেকে সিটিব্যাংক। অ্যাকাউন্ট নম্বর ১৫৮০৫২-০১৬-০০৮। সেই অ্যাকাউন্টে তারেক রহমানের পাসপোর্টের কপি জমা দেওয়া ছিল ক্রেডিট কার্ড নেওয়ার জন্য।
এটি মাদের পুলিশ বা দুদকের গল্প নয়, এটি এফবিআই-এর ফরেনসিক রিপোর্ট।
যদি এই অভিযোগ মিথ্যা হতো, তাহলে তারেক রহমান কেন সিঙ্গাপুরের সেই ব্যাংকে গিয়ে বলেননি - এটি আমার অ্যাকাউন্ট নয়? কেন তিনি লন্ডনে বসে ১৭ বছর ধরে এই মামলার মোকাবিলা করলেন না? কেনো এফবিআইয়ের এজেন্টের বক্তব‍্য নাকচ করে কোন কথা বললেন না!
আজ তিনি প্রধানমন্ত্রী। তিনি বলছেন - নতুন বাংলাদেশ। কিন্তু নতুন বাংলাদেশে কি পুরনো অর্থ পাচারের হিসাব দেওয়া হবে না? সিঙ্গাপুরের সেই ৭ লাখ ৫০ হাজার ডলার কোথা থেকে এসেছিল? সেটি কি জনগণের টাকা ছিল না?
তৃতীয় পয়েন্টঃ বর্তমান সফর
সরকার বলছে - তিনি ২১ থেকে ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে থাকবেন। প্রথমে বলা হয়েছিল সান ফ্রান্সিসকো যাবেন, ২৯ তারিখ পর্যন্ত থাকবেন। এখন হঠাৎ সফর সংক্ষিপ্ত, নাগরিক সংবর্ধনা বাতিল।
কেন? কারণ কি লজিস্টিক, নাকি ভিসার শর্ত?
আমি আপনাদের জাতিসংঘের নিয়মটি বলি। যদি কারো বিরুদ্ধে ৭৭৫০-এর মতো নিষেধাজ্ঞা থাকে, তাকে আমেরিকা সি-২ ভিসা দেয়। এই ভিসায় আপনি শুধু ২৫ মাইলের মধ্যে থাকতে পারবেন। আপনি কুইন্সে গিয়ে প্রবাসীদের নিয়ে সমাবেশ করতে পারবেন না। আপনি সান ফ্রান্সিসকো যেতে পারবেন না।
এটি শাস্তি নয়, এটি একটি সীমিত ওয়েভার। অর্থাৎ, আমরা তোমাকে গ্রেপ্তার করব না, কিন্তু তোমাকে পুরো দেশে ঘুরতে দেব না। তুমি শুধু জাতিসংঘের কাজ শেষ করে চলে যাও।
যদি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সত্যিই উঠে গিয়ে থাকে, তাহলে তিনি পূর্ণ এ-১ ভিসা পাচ্ছেন না কেন? তিনি কেন সান ফ্রান্সিসকো যেতে পারছেন না? কেন নাগরিক সংবর্ধনা বাতিল হলো?
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শুধু বলছেন ব্যস্ত সূচি! কিন্তু ব্যস্ত সূচি থাকলে তো সফর বড় হওয়ার কথা, ছোট হওয়ার কথা নয়।
এখানেই সন্দেহ। আমার ধারণা - তাকে সি-২ ভিসা দেওয়া হয়েছে। অর্থাৎ, আমেরিকা এখনও তাকে পুরোপুরি বিশ্বাস করে না। তারা বলছে - ঠিক আছে, তুমি প্রধানমন্ত্রী, তাই জাতিসংঘে আসতে দিলাম। কিন্তু এর বাইরে তোমাকে আমরা স্বাভাবিক রাষ্ট্রনেতার মতো চলতে দেব না।
শেষ পয়েন্টঃ
আমি তারেক রহমানের ব্যক্তিগত শত্রু নই। আমি একজন সাবেক সাংবাদিক। প্রশ্ন করতে ভালোবাসি।
আমার প্রশ্নগুলো হলো:
এক - ২০০৮ সালে যে দুর্নীতির জন্য আমেরিকা আপনাকে নিষিদ্ধ করার সুপারিশ করেছিল, সেই দুর্নীতির টাকা কোথায়? জনগণকে কি তার হিসাব দেওয়া হয়েছে?
দুই - এফবিআই যে সিঙ্গাপুরের অ্যাকাউন্টের কথা বলেছে, সেই অ্যাকাউন্টটি কার? আপনি কি বলবেন সেটি আপনার নয়?
তিন - আপনি যদি সত্যিই দায়মুক্ত হয়ে থাকেন, তাহলে আমেরিকা আপনাকে কেন সীমিত ভিসা দিচ্ছে? কেন আপনি সান ফ্রান্সিসকো যেতে পারছেন না?
এবং চার - নতুন বাংলাদেশের কথা বলছেন, কিন্তু পুরনো অভিযোগের জবাব না দিয়ে নতুন বাংলাদেশ কীভাবে হবে?
সরকারের সমর্থকরা বলবেন - এটি অতীত। আমি বলব - অতীত কখনো অতীত হয় না, যদি তার হিসাব না দেওয়া হয়।
২১ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে যাবেন। তিনি ভাষণ দেবেন। ছবি তোলা হবে। কিন্তু ছবির পেছনের নথিটি থেকে যাবে।
সেই নথিতে লেখা থাকবে - ২০০৮ সালে আমেরিকা তাকে "kleptocratic rule"এর প্রতীক বলেছিল। ২০১১ সালে এফবিআই বলেছিল - তিনি অর্থ পাচারকারী।
আজ ২০২৬ সালে, তিনি প্রধানমন্ত্রী। কিন্তু নথি বদলায়নি। বদলেছে শুধু ক্ষমতার চেয়ার!

সাইফুল আমিন
সাবেক সাংবাদিক
১৯.০৯.২০২৬

সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর পদ থেকে পদত্যাগে বাধ্য করানো কিংবা Shakib Al Hasan   কে জাতীয় দলে ...
20/09/2026

সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর পদ থেকে পদত্যাগে বাধ্য করানো কিংবা Shakib Al Hasan কে জাতীয় দলে খেলতে না দেওয়া। প্রতিহিংসার এই রাজনীতিতে বরং বাংলাদেশ আওয়ামী লীগ তথা জনগণের লাভই হয়েছে।
দুজনই তাদের আপন ক্যারিয়ারে ছিলেন নক্ষত্রের মত উজ্জ্বল। এখন পুরোপুরি সক্রিয় হচ্ছেন রাজনীতিতে। তাদের থেকে দেশ ও জাতি, দল সব সময় ভালোকিছু প্রত্যাশা করে।

Address

Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share