Md. Abul Hashem Begh

Md. Abul Hashem Begh This page is about Md. Abul Hashem Begh's (chairman)) work and helpful activities in no.1 sreekail union parishod, muradnagor comilla.

আবুল হাসেম বেগ মৃত্যু বরণ করেন নাই, মৃত্যু হয়েছে শুধু তার মানব শরীরের।  উনি হচ্ছেন কীর্তিমান, একটা অনুভূতি।  কীর্তিমানের...
28/08/2020

আবুল হাসেম বেগ মৃত্যু বরণ করেন নাই, মৃত্যু হয়েছে শুধু তার মানব শরীরের। উনি হচ্ছেন কীর্তিমান, একটা অনুভূতি। কীর্তিমানের মৃত্যু নাই, তাছাড়া অনুভূতির কখনো মৃত্যু হয় না। আপনি বেচে থাকবেন আমাদের সবার মাঝে যেখানেই থাকেন দোয়া করি আল্লাহ আপনাকে ভাল রাখেন। আল্লাহ্‌ আপনাকে বেহেশত নসিব করুন। আমিন।

দেশের যেসব এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে, সেইসব এলাকা পুরোপুরি লকডাউনের নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্...
06/04/2020

দেশের যেসব এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে,
সেইসব এলাকা পুরোপুরি লকডাউনের নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজন পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা।
05/04/2020

করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজন পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা।

আমার অত্যন্ত কাছের মানুষ,অসম্ভব জনপ্রিয় মিষ্টভাষী রাজনৈতিক নেতৃত্ব, কুমিল্লা জেলা পরিষদের সদস্য, মুরাদনগর থানা আওয়ামী যু...
09/01/2020

আমার অত্যন্ত কাছের মানুষ,অসম্ভব জনপ্রিয় মিষ্টভাষী রাজনৈতিক নেতৃত্ব, কুমিল্লা জেলা পরিষদের সদস্য,
মুরাদনগর থানা আওয়ামী যুবলীগের আহবায়ক,
খায়রুল আলম সাধন কুমিল্লা সদর দক্ষিণে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।

ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
এই শূন্যতা কখনোই পূরন হবার নয়।

সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি....
15/12/2019

সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি....

অভিনন্দনসভাপতি ম রুহুল আমিন সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ।
09/12/2019

অভিনন্দন
সভাপতি
ম রুহুল আমিন
সাধারণ সম্পাদক
রোশন আলী মাস্টার
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ।

মুরাদনগরের কৃতি সন্তান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,দেশরত্ন ড.শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত আপনজন...
04/10/2019

মুরাদনগরের কৃতি সন্তান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,দেশরত্ন ড.শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত আপনজন,মোঃরুহুল আমিন ভাইকে,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায়,মুজিবীয় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাই।

শুভ জন্মদিন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। ২৮ সেপ্টেম্বর ২০১৯ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্...
27/09/2019

শুভ জন্মদিন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা।

২৮ সেপ্টেম্বর ২০১৯ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা। হিমাদ্রী শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি। উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার। বাঙালির আশা-আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্নসারথী। বিশ্বরাজনীতির উজ্জ্বলতম প্রভা, বিশ্ব পরিমণ্ডলে অনগ্রসর জাতি-দেশ-জনগোষ্ঠীর মুখপাত্র, বিশ্বনন্দিত নেতা। বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ‘নীলকণ্ঠ পাখি’, মৃত্যুঞ্জয়ী মুক্তমানবী। তিমির হননের অভিযাত্রী, মাদার অব হিউম্যানিটি। আত্মশক্তি-সমৃদ্ধ সত্য-সাধক। প্রগতি-উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির সুনির্মল-মোহনা। এক কথায় বলতে গেলে সমুদ্র সমান অর্জনে সমৃদ্ধ শেখ হাসিনার কর্মময় জীবন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

"চ্যাম্পিয়ন অব স্কিল" পুরুস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন...
27/09/2019

"চ্যাম্পিয়ন অব স্কিল"
পুরুস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার দিয়েছে ইউনিসেফ। এ নিয়ে জাতিসংঘের চলতি অধিবেশনে যোগ দিয়ে দুই পুরুস্কার পেলেন বঙ্গবন্ধু কন্যা। এই পুরস্কার তিনি উৎসর্গ করেন বিশ্বের সকল শিশু, তরুণসহ বাংলাদেশের জনগণকে। পুরুস্কার গ্রহণ করে উচ্ছাসিত প্রধানমন্ত্রী বললেন- এই সম্মান আমার একার না। এই সম্মান বাংলাদেশের।

বৃহস্প্রতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধা ৭ টায় জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ কার্যালায়ের হেনরি ল্যাবউসি কনফারেন্স রুমে আয়োজিত ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ বা ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে এই পুরুস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। এতে আরও বক্তব্য দেন- পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এই অনুষ্ঠানে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মেধাদীপ্ত তারুণ্যের প্রতীক বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বক্তব্যের শেষ প্রান্তে দর্শক যখন করতালি মুখর, তখন ক্রিকেটপ্রিয় প্রধানমন্ত্রী খেলার কথা শুনতে চান সাকিবের কাছে।

এবার জাতিসংঘে বাংলাদেশের উন্নয়ন ও সাফল্য সর্বত্রই প্রশংসিত হচ্ছে, তখনি ইউনিসেফের এই পুরুস্কার পেয়ে আরও বেশি উজ্জিবিত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন- আজকে যে সার্টিফিকেট আমরা পেলাম, যে পুরুস্কার আমরা পেলাম- এটা আমার দেশের ছেলে- মেয়েদের জন্য, মানুষের জন্য যেমন আমি উৎসর্গ করছি, সাথে সাথে আমি বিশ্বের সমস্ত শিশুর জন্য উৎসর্গ করছি। এই সম্মানটা আমার একার না। সম্মানটা বাংলাদেশের। কারণ- বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাই তাদের সেবা করার সুযোগ পেয়েছি। আর এই সুযোগটা পেয়েছি বলেই- আজকে এই সম্মানটা পেয়েছি।

প্রধানমন্ত্রী বলেন- ইউনিসেফ বাংলাদেশে শিক্ষার হার বাড়াতে এবং তরুণদের দক্ষতা উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি, উপবৃত্তি প্রদান ও স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশে শতভাগ শিশু স্কুলে ভর্তি হচ্ছে। বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে গত এক দশকে সাক্ষরতা বৃদ্ধিতে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তবে, শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্যে আরও কাজ করে যেতে হবে। এক্ষেত্রে ইউনিসেফের দেওয়া এ স্বীকৃতি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে। তরুণদের কর্মসংস্থান ও নিরাপদ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার, তারও ফিরিস্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন- আমরা সব সময় বলি- শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উচু করে দাঁড়াতে পারে না। এটা জাতির পিতা সব সময় বলতেন। এই লক্ষ্য নিয়ে আমাদের শিক্ষানীতি প্রণয়ন করেছি। কওমি মাদ্রাসাকে আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে অর্ন্তভুক্ত করতে পেরেছি। আমরা সবাইকে এক জায়গাঁ করতে পেরেছে। আমরা চাই- স্কুলে টিফিনের ব্যবস্থা। প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের শত ভাগ উপস্থিতি নিশ্চিত করেছি।
এ সময়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন- প্রাথমিক শিক্ষার এই জায়গাঁ আমি আপনাদের চাই। যে যেই স্কুলে পড়ে এসেছেন। প্রত্যেকে যার যার স্কুলে সাহায্য- সহযোগিতা করবেন। নিজের স্কুলে সহযোগিতা করবেন। আমিও আমার স্কুলে সহযোগিতা করেছি। কাজেই সবাই সবার স্কুলে সহযোগিতা করতে হবে।

ইউনিসেফের শুভেচ্ছা দূত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সবলেন- বাংলাদেশের এই অগ্রগগতিতে চলুন আমরা সবাই একসঙ্গে এগিয়ে চলি। কারণ- সআমরা এখানে সবাই বাঙালি আছি। আমরা যদি সবাই একসঙ্গে এগিয়ে যাই, তাহলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে পারবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোটেল লোটে নিউ ইর্য়ক প্যালেসে  Mr. Bill Gates সৌজন্য সাক্ষাত ...
27/09/2019

প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সঙ্গে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোটেল লোটে নিউ ইর্য়ক প্যালেসে Mr. Bill Gates সৌজন্য সাক্ষাত করেন৷

অভিনন্দন  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাজাতিসংঘ কর্তৃক মনোনীত বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী
26/09/2019

অভিনন্দন
মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা
জাতিসংঘ কর্তৃক মনোনীত
বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী

Address

Gazipur

Telephone

01726608100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Abul Hashem Begh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Md. Abul Hashem Begh:

Share