24/08/2024
আদিফা মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ বন্যা কবলিত এলাকায় (কুমিল্লার বুড়িচং ও লক্ষ্ণীপুরের রায়পুরা) এলাকায় সহযোগিতার জন্য নিন্মক্ত পরিকল্পনা গ্রহণ করেছিঃ
০১। একটা ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা যেতে পারে আগামী সাপ্তাহে (কারো পরিচিত ডাক্তার ফ্রি রোগী দেখতে রাজি থাকলে জানাবেন, কারখানায় নিয়জিত এমবিবিএস ডাক্তার হলেও হবে)
০২। স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া
০৩। ঘর নির্মাণ করে দেওয়া (ঢেউ টিন প্রস্তুতকারী কোম্পানির সাথে কথা বলে উৎপাদন খরচে কেনা ও অনুদান সংগ্ররহের চেষ্টা করা যেতে পারে)
০৪। টিউবয়েল বসিয়ে দেওয়া
০৫। প্রয়োজনীয় সবজি ও ফসলের বিজ বিতরণ করা (বিজ দিয়ে সহযোগিতা করতে পারেন যে কেউ)
০৬। পানি বাহিত রোগ, জ্বর, কাশি, কৃমিনাশক, ডাইরিয়া, কলেরা ইত্যাদি রোগ নিরাময়ের ঔষধ বিতরণ (বিভিন্ন ঔষধ কোম্পানির সাথে কথা বলে কম দামে কেনা এবং ঔষধের তালিকা ও পরিমাণ উল্লেখ করে মিড ফর্ড থেকেও কেনা যেতে পারে)
০৭। কিছু পোশাকের যোগান দিতে পারলেও ভালো হয়।
আমাদের সাধ্য ও সামর্থ্য খুব বেশি নয়। তাই অনেক কিছু করার ইচ্ছা থাকলেও পারবো না হয়তো। সবার আন্তরিক সাহায্য, সহযোগিতা, ও পরামর্শ কামনা করছি।