31/05/2026
হালুয়াঘাট ও ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) বিকেল ৩টায় হালুয়াঘাট উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ।
হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আলী মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম (রতন) এবং ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও অন্যতম সংগঠক শিল্পী সন্তু সাহা। স্বাগত বক্তব্য প্রদান করেন ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নাজমুল হুদা আকন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও অন্যতম সংগঠক কামরুল ইসলাম বেগ, উপদেষ্টা ও অন্যতম সংগঠক শাহ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি কাজল সরকার, সহ-সভাপতি সুমন সরকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান (সুরুজ), গাজীপুর জেলা শাখার সভাপতি আবু আহসান মানিক, ভালুকা উপজেলা শাখার সভাপতি শামীম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রাশেদুল হক রাশেদ, ঢাকা জেলা শাখার সভাপতি সেলিম ভূঁইয়া এবং হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হক রাজীব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হালুয়াঘাট ও ধোবাউড়া অঞ্চলের সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে দুই সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি, প্রবাসী শাখা, নারায়ণগঞ্জ জেলা শাখা, গাজীপুর জেলা শাখা, শেরপুর জেলা শাখা, ঢাকা জেলা শাখা, ভালুকা শাখাসহ ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।