টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল

টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শিক্ষা - ঐক্য - প্রগতি

নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, নতুন পথচলা!উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রথম দিনের ক্লাস উপলক্ষে টংগী সরকারি কল...
24/09/2026

নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, নতুন পথচলা!

উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রথম দিনের ক্লাস উপলক্ষে টংগী সরকারি কলেজ ক্যাম্পাসে নবীনদের প্রাণবন্ত উপস্থিতি সত্যিই আনন্দের।

শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় হোক জ্ঞান, শৃঙ্খলা, মানবিকতা ও সাফল্যে পরিপূর্ণ।
সকল নবীন শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।

টংগী সরকারি কলেজ ছাত্রদল

দুর্ঘটনায় গুরুতর আহত, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।
22/09/2026

দুর্ঘটনায় গুরুতর আহত, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।

শিক্ষা, ঐক্য, প্রগতি!" শিক্ষার্থীর অধিকার—সবার অঙ্গীকার!”শিক্ষার পরিবেশ—হোক নিরাপদ ও সুন্দর!”ঐক্যবদ্ধ ছাত্রসমাজ—ন্যায়ের...
20/09/2026

শিক্ষা, ঐক্য, প্রগতি!"
শিক্ষার্থীর অধিকার—সবার অঙ্গীকার!”
শিক্ষার পরিবেশ—হোক নিরাপদ ও সুন্দর!”

ঐক্যবদ্ধ ছাত্রসমাজ—ন্যায়ের পথে এগিয়ে যাক!”
শিক্ষা, অধিকার, নিরাপত্তা—হোক সবার অগ্রাধিকার!”

গাজীপুরের মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধ...
16/09/2026

গাজীপুরের মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

তাদের এই অনুপ্রেরণাময় যাত্রায় শুভকামনা জানিয়ে সামান্য উপহার তুলে দিয়েছেন গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য মহানগর বিএনপির সাধারন সম্পাদক জনাব এম মঞ্জুরুল করিম রনি ।

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

15/09/2026

টঙ্গী সরকারি কলেজের ৪র্থ তলার একটি সার্কিট পয়েন্টে আজ, ১৫ সেপ্টেম্বর ২০২৬, অল্প সময় আগে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় ৪র্থ তলায় মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা চলমান ছিল। আগুনের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও আগুনের পরিমাণ খুব বেশি ছিল না এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে সামান্য বলে জানা গেছে।
ঘটনার পর শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজের বৈদ্যুতিক সংযোগ ও সার্কিট পয়েন্টগুলো নিয়মিত পরীক্ষা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষা • ঐক্য • প্রগতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অ...
14/09/2026

শিক্ষা • ঐক্য • প্রগতি

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টংগী সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ।

আসুন, নিজে সচেতন হই—অন্যকেও সচেতন করি।
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গুমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করি।

সৌজন্যে:- টংগী সরকারি কলেজ ছাত্রদল।

14/09/2026

শিক্ষা • ঐক্য • প্রগতি

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টংগী সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ।

আসুন, নিজে সচেতন হই—অন্যকেও সচেতন করি।
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গুমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করি।

সৌজন্যে:- টংগী সরকারি কলেজ ছাত্রদল।

13/09/2026

ইনশাআল্লাহ আবার ও ঐক্যের মেলা। ❤️

12/09/2026

পরিবহন চালকদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বোঝানো হচ্ছে। এখন সময় সেই ন্যায্য অধিকার বাস্তবায়ন করে নেওয়ার।

আশা করি, সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সহযোগিতা করবেন। আর যদি দাবি উপেক্ষা করা হয়, তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থান আরও জোরালো করা হবে।

উপস্থাপন করছেন, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক M H Arif এবং অন্যান্য নেতাকর্মী।

"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার ছাত্রদলে যোগদান।"গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বৈষম্যবিরোধী ছা...
05/09/2026

"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার ছাত্রদলে যোগদান।"

গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার ছাত্রদলে যোগদান করেন।

আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি-এর নেতৃত্বে কারখানা বাজার এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুরের সাবেক সিনিয়র সংগঠক কাজী ওমর হামজা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুর মহানগরের আহ্বায়ক সদস্য সাব্বির খান হিমেল ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিএনপির গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং মো. মাহমুদুল হাসান মিরন-এর কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share