UFTB Islamic Library

Directions Website

UFTB Islamic Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UFTB Islamic Library, Library, University of Frontier Technology, Gazipur.

The UFTB Islamic Library is a non-political, non-profit initiative by the UFTB Islamic Society, dedicated to helping students gain religious knowledge by lending Islamic books for free.

25/08/2026

আলহামদুলিল্লাহ। বই রিভিউ প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের সকলকে জানাই মোবারকবাদ। এখন আর কেউ অংশ নিলে তা গ্রহণযোগ্য হবে না।

ইনশাআল্লাহ আগামীকাল প্রতিযোগিতায় অংশগ্রহণ এর সময় শেষ হবে। যারা এখনো অংশগ্রহণ করেননি তারা দ্রুত অংশগ্রহণ করুন।
24/08/2026

ইনশাআল্লাহ আগামীকাল প্রতিযোগিতায় অংশগ্রহণ এর সময় শেষ হবে। যারা এখনো অংশগ্রহণ করেননি তারা দ্রুত অংশগ্রহণ করুন।

বিশেষ ঘোষণা: প্রতিযোগিতার সময়কাল বাড়িয়ে ২৫শে আগস্ট ২০২৬ করা হয়েছে।
20/08/2026

বিশেষ ঘোষণা: প্রতিযোগিতার সময়কাল বাড়িয়ে ২৫শে আগস্ট ২০২৬ করা হয়েছে।

UFTB Islamic Society-এর আয়োজনেইসলামিক বই রিভিউ প্রতিযোগিতা ২০২৬ইসলামিক জ্ঞান অর্জন, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বই থে...
11/08/2026

UFTB Islamic Society-এর আয়োজনে

ইসলামিক বই রিভিউ প্রতিযোগিতা ২০২৬

ইসলামিক জ্ঞান অর্জন, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বই থেকে অর্জিত জ্ঞান ও উপলব্ধি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে UFTB Islamic Society আয়োজন করছে ইসলামিক বই রিভিউ প্রতিযোগিতা ২০২৬।

আপনার পছন্দের একটি ইসলামিক বই পড়ুন, নিজের ভাষায় বইটির একটি মৌলিক ও সুন্দর রিভিউ লিখুন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।

প্রতিযোগিতার সময়কাল

- শুরু: ১১ আগস্ট ২০২৬
- শেষ: ১৯ আগস্ট ২০২৬

অংশগ্রহণের নিয়মাবলি

১. প্রত্যেক অংশগ্রহণকারী একটি ইসলামিক বই নির্বাচন করে সেই বইয়ের ওপর একটি নিজস্ব ও মৌলিক রিভিউ লিখবেন।

২. রিভিউতে অবশ্যই বইয়ের নাম, লেখকের নাম, বইটির মূল বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ শিক্ষা এবং নিজের উপলব্ধি তুলে ধরতে হবে।

৩. রিভিউ অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে। অন্যের লেখা হুবহু কপি করা গ্রহণযোগ্য নয়।

৪. রিভিউ প্রকাশ বা জমা দেওয়ার সময় নিচের দুটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে:




৫. রিভিউ পোস্টটি অবশ্যই Public হিসেবে প্রকাশ করতে হবে, যাতে সবাই পোস্টটি দেখতে এবং Reaction দিতে পারেন। কোনো কারণে Public পোস্ট করতে সমস্যা হলে অংশগ্রহণকারী UFTB Islamic Society-এর নির্ধারিত গ্রুপে রিভিউটি পোস্ট করতে পারবেন।

৬. নির্ধারিত সময়সীমার মধ্যে রিভিউ পোস্ট বা জমা দিতে হবে। সময়সীমা অতিক্রম করার পর জমা দেওয়া রিভিউ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।

৭. রিভিউতে ইসলামী আদব-শিষ্টাচার বজায় রাখতে হবে এবং কুরআন ও সহিহ সুন্নাহর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

৮. Fake Reaction, Reaction ক্রয় বা অন্য কোনো অনৈতিক পদ্ধতিতে Reaction বাড়ানোর চেষ্টা করা হলে কর্তৃপক্ষ প্রয়োজনে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীর প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করতে পারবে।

৯. Facebook পোস্টে প্রাপ্ত Reaction এবং বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।

১০. প্রতিযোগিতার ফলাফল ও বিজয়ী নির্বাচনের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

পুরস্কার

১ম স্থান: ৫০০ টাকা সমমূল্যের ইসলামিক বই
২য় স্থান: ৩০০ টাকা সমমূল্যের ইসলামিক বই
৩য় স্থান: ২০০ টাকা সমমূল্যের ইসলামিক বই
৪র্থ–৬ষ্ঠ স্থান: প্রত্যেকে ১০০ টাকা সমমূল্যের ইসলামিক বই

অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেলে পুরস্কারের সংখ্যা ও মূল্যমান বৃদ্ধি করা হতে পারে, ইনশাআল্লাহ।

বিজয়ী নির্বাচনের মানদণ্ড

- Facebook Reaction — ৪৫%
- বিচারকদের মূল্যায়ন — ৫৫%

কেন অংশগ্রহণ করবেন?

- বই পড়ার অভ্যাস গড়ে তুলতে
- ইসলামিক জ্ঞান ও চিন্তাশক্তি সমৃদ্ধ করতে
- লেখার দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশ করতে
- বই থেকে অর্জিত জ্ঞান ও উপলব্ধি অন্যদের সঙ্গে ভাগ করে নিতে

«“পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।”
— সূরা আল-আলাক, ৯৬:১»

আসুন, ইসলামিক বই পড়ার মাধ্যমে নিজেদের জ্ঞান সমৃদ্ধ করি, সুন্দর চিন্তার চর্চা করি এবং অর্জিত জ্ঞান ও উপলব্ধি অন্যদের সঙ্গে ভাগ করে নিই।

UFTB Islamic Society
UFTB Islamic Library



تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ(তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম)UFTB Islamic Library  এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্...
27/05/2026

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
(তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম)

UFTB Islamic Library এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

13/04/2026

ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহ থেকে পুনরায় লাইব্রেরি কার্যক্রম শুরু হবে। যারা লাইব্রেরি থেকে বই নিয়েছিলেন কিন্তু ফেরত দিতে পারেননি তারা দ্রুত ছাত্র হলের ২৩০৫ অথবা ২৪১০ নাম্বার রুমে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
প্রয়োজনে 01521753574(WhatsApp) নাম্বারে যোগাযোগ করুন।

কখনও কখনও একটা বই হাতে নিলেই মনে হয়—এটা শুধু লেখা নয়, বরং একটা যাত্রা। “নবীয়ে রহমত” ঠিক সেই ধরনের বই। এখানে আছে আমাদের প...
23/11/2025

কখনও কখনও একটা বই হাতে নিলেই মনে হয়—এটা শুধু লেখা নয়, বরং একটা যাত্রা। “নবীয়ে রহমত” ঠিক সেই ধরনের বই। এখানে আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ–এর জীবন, তাঁর দয়া, তাঁর সংগ্রাম, আর তাঁর আনা আলো—যা আজও মানুষকে বদলে দেয়।

আবুল হাসান আলী নদভী (রহ.) খুব নরম, খুব সৎভাবে নবীর জীবনকে তুলে ধরেছেন। বইটার গল্প পড়তে পড়তে মনে হয় যেন আমরা নিজেরাই সেই সময়ের পথে হাঁটছি—মরুভূমির ধুলো, সাহাবাদের অশ্রু—সবকিছু খুব কাছ থেকে দেখা যায়।

যারা সীরাত জানতে চান, যারা একটু শান্তি খুঁজছেন, বা জীবনের পথ নিয়ে ভাবছেন—তাদের জন্য এই বইটা সত্যিই বিশেষ কিছু।

বইটি রয়েছে আপনাদের প্রিয় ইউএফটিবি ইসলামিক লাইব্রেরিতে।

আলহামদুলিল্লাহ! ইউএফটিবি ইসলামিক লাইব্রেরিতে আরো ৪টি বই যুক্ত হয়েছে। আপনারাও চাইলে লাইব্রেরীতে বই দিয়ে লাইব্রেরীকে সমৃদ্...
20/11/2025

আলহামদুলিল্লাহ! ইউএফটিবি ইসলামিক লাইব্রেরিতে আরো ৪টি বই যুক্ত হয়েছে।
আপনারাও চাইলে লাইব্রেরীতে বই দিয়ে লাইব্রেরীকে সমৃদ্ধ করতে পারেন। লাইব্রেরীতে বই দিতে চাইলে লাইব্রেরীর পেইজে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন।

আসসালামু আলাইকুম।  এখন থেকে প্রতি সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে লাইব্রেরীর কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
03/11/2025

আসসালামু আলাইকুম। এখন থেকে প্রতি সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে লাইব্রেরীর কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ! Islamic Library Association  এর পাঠানো ম্যাগাজিন 'মাসিক আল কাউসার' লাইব্রেরী তে চলে আসছে।
16/09/2025

আলহামদুলিল্লাহ! Islamic Library Association এর পাঠানো ম্যাগাজিন 'মাসিক আল কাউসার' লাইব্রেরী তে চলে আসছে।

Address

University Of Frontier Technology
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when UFTB Islamic Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category