Kapasia, Gazipur

Kapasia, Gazipur নির্ভুল তথ্য, নিরপেক্ষ সংবাদ।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান, কাপাসিয়ায় কলেজছাত্রের মৃ/ত্যুকাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইক...
02/09/2026

মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান, কাপাসিয়ায় কলেজছাত্রের মৃ/ত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে বি/ষপানে এক কলেজশিক্ষার্থীর মৃ/ত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর বাস টার্মিনাল সংলগ্ন কাপাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম ওই গ্রামের দুবাইপ্রবাসী আবুল কাশেম জিমবির ছেলে। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিম ও তার এক বোনকে দেশে রেখে তাদের বাবা-মা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে দুবাইয়ে অবস্থান করছিলেন। সম্প্রতি ছেলের আবদার পূরণে প্রায় এক সপ্তাহ আগে তারা দেশে আসেন।

দেশে ফেরার পর ফাহিমের জন্য প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি আইফোন কিনে দেন তার বাবা-মা। এরপর তিনি একটি আর১৫ মডেলের মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে আবদার করেন।

তবে বাবা-মা তাকে জানান, পুনরায় প্রবাসে গিয়ে উপার্জন করার পর মোটরসাইকেল কিনে দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হলেও ফাহিম বিষয়টি মেনে নিতে পারেননি বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে তিনি কিটনাশক পান করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তার মৃ/ত্যু হয়।

নিহত ফাহিম বিবাহিত ছিলেন। তার এক বছরের একটি পুত্রসন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকে বলেন, সন্তানদের মানসিক অবস্থা, চাহিদা ও দৈনন্দিন জীবনযাপনের প্রতি অভিভাবকদের আরও বেশি নজর দেওয়া প্রয়োজন।

তবে ঘটনাটির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

02/09/2026

ফুটবল তারকা লামিন ইয়ামালের সঙ্গে চেহারার মিল, কেরালার ১৫ বছর বয়সী কিশোরকে ঘিরে কৌতূহল

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে অ/পহরণ করার অভিযোগ উঠেছ...
02/09/2026

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে অ/পহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুনাকী নামে এক নারীকে আ/টক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টোক ঘোষেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোছা. জান্নাতুল মাহাকে নিয়ে এ ঘটনা ঘটে। মাহা ঘোষেরকান্দী এলাকার জালাল উদ্দীনের মেয়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীন মোহাম্মদ জানান, দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর মাহা বাড়ির উদ্দেশে রওনা হয়। বিদ্যালয় থেকে প্রায় আধা কিলোমিটার পূর্বে যাওয়ার পর এক নারী তাকে রাস্তা থেকে নিয়ে যান বলে জানতে পারেন তাঁরা। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই নারীকে আটক করে পুলিশে খবর দেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে কাপাসিয়ার ৫৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়কাপাসিয়া (গাজীপুর):কাপাসিয়া উপজেলার ৫৭টি সরকা...
02/09/2026

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে কাপাসিয়ার ৫৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়

কাপাসিয়া (গাজীপুর):
কাপাসিয়া উপজেলার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো নিয়মিত প্রধান শিক্ষক। বছরের পর বছর ধরে এসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকদের ওপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব চাপিয়ে চালানো হচ্ছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ফলে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজের অতিরিক্ত চাপে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, কাপাসিয়া উপজেলার ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পুরো গাজীপুর জেলাজুড়ে ৭৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৯৩টিতেই নিয়মিত প্রধান শিক্ষক নেই, যার মধ্যে কাপাসিয়া উপজেলার এই চিত্র বেশ উদ্বেগজনক।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষক-কর্মচারীদের সমন্বয়, শিক্ষার্থীদের উপস্থিতি তদারকি ও সরকারি বিভিন্ন দাপ্তরিক কাজ সামলাতে হয়। একই সঙ্গে তাদের নিয়মিত ক্লাসও নিতে হচ্ছে। শিক্ষকরা জানান, দাপ্তরিক কাজে বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি ও প্রশাসনিক ব্যস্ততার কারণে শ্রেণিকক্ষে প্রয়োজনীয় মনোযোগ দেওয়া তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।

অন্যদিকে, জেলা শিক্ষা প্রশাসনেও রয়েছে নেতৃত্বের সংকট। সহকারী মনিটরিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, গত চার বছর ধরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চালানো হচ্ছে। বছরের পর বছর ধরে চলা এই পদশূন্যতা দ্রুত পূরণ করে প্রাথমিক শিক্ষার মান ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সচিব আবদুস ছামাদ সরকারকে বদলি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবু...
02/09/2026

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সচিব আবদুস ছামাদ সরকারকে বদলি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেওয়া একটি অসংলগ্ন পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনার পর আরটিভি নিউজে বিষয়টি প্রচারের পর প্রশাসনিকভাবে তাকে বদলি করা হয়।

রোববার (৩০ আগস্ট) অফিসিয়াল আদেশে আবদুস ছামাদ সরকারকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

কাপাসিয়া উপজেলার জনসাধারণের  কাছে দ্রুত ও হয়রানি মুক্ত ভূমি সেবা পৌঁছে  দিতে চান  কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ...
02/09/2026

কাপাসিয়া উপজেলার জনসাধারণের কাছে দ্রুত ও হয়রানি মুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে চান কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। ভূমি নামজারি প্রক্রিয়া সহজ করা, মিস মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নানা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছেন তিনি বলে জানান তিনি।

কাপাসিয়ায় ট্রাকের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে জলসিড়ি পরিবহনের বাসকাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়া উ...
01/09/2026

কাপাসিয়ায় ট্রাকের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে জলসিড়ি পরিবহনের বাস

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধলাগর এলাকায় ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে একটি মালবাহী ট্রাকের চাপায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে গেছে জলসিড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার বিকেল ৪টার দিকে ধলাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল।

স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে চলাচলের সময় একটি মালবাহী ট্রাক জলসিড়ি পরিবহনের বাসটিকে চাপ দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে নেমে যায়।

তবে দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী বা পথচারী আহত হননি বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্ঘটনার পর সড়কের পাশে বাসটি আটকে থাকতে দেখা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

01/09/2026

৭ হাজার টাকার বিদ্যুতে পৃথিবীর কোথাও এত কিছু চালানো যায় না।

নির্বাচনী প্রচারণায় গরু চুরি হলে পরদিন টাকা দেওয়ার প্রতিশ্রুতি, এখন খোঁজ নেই কাপাসিয়ার এমপিরবিশেষ প্রতিনিধি:নির্বাচনী প্...
01/09/2026

নির্বাচনী প্রচারণায় গরু চুরি হলে পরদিন টাকা দেওয়ার প্রতিশ্রুতি, এখন খোঁজ নেই কাপাসিয়ার এমপির

বিশেষ প্রতিনিধি:
নির্বাচনী প্রচারণায় দেওয়া অভিনব ও মুখরোচক প্রতিশ্রুতির কথা বিশ্বাস করে প্র/তারিত বোধ করছেন গাজীপুরের কাপাসিয়ার কৃষকরা। "গরু চুরি হলে পরের দিনই পকেট থেকে সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে"— স্থানীয় এমপি সালাহউদ্দিন আইউবীর দেওয়া এমন প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো দেখা মিলছে না বলে ক্ষোভ ও নিরাশা প্রকাশ করেছেন ভূক্তভোগী কৃষকরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, নির্বাচনের আগে আয়োজিত গণসমাবেশে বর্তমান এমপি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, "কাপাসিয়ায় গরু চুরি বন্ধ হবে ইনশাল্লাহ। যদি আপনার এলাকায় গরু চুরি হয়, পরের দিন সকালে আইসেন—আমি আপনার গরুর সমপরিমাণ টাকা আপনার পকেটে দিয়ে দেব। এবং চোর ধরে সেই টাকা আদায় করব।" তিনি আরও দাবি করেছিলেন যে, কৃষকের গরু চুরি হওয়া মানে তাঁর নিজের গরু চুরি হওয়া।

তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি কাপাসিয়ার বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকভাবে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমনকি মাত্র দুই দিন আগে 'চাকৈল' এলাকা থেকে এক রাতেই সাতটি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

চুরির ঘটনায় সর্বস্বান্ত হয়ে কৃষকরা বারবার এমপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি। এক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, "পৃথিবীর সবাই এসে খোঁজ নিলেও আমাদের এমপি সাবকে দুই বার ফোন দিয়েও কোনো সাড়া পাইনি। তিনি আসেনও নাই, কোনো খোঁজখবরও নেন নাই।"

বর্তমানে কাপাসিয়ার কৃষকরা তীব্র নিরাপত্তা ও অর্থনৈতিক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। চোরের আতঙ্কে রাতে ঘুমাতে পারছেন না তারা। জনপ্রতিনিধির এমন দায়িত্বহীন আচরণে স্থানীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

নিরাপত্তার অভাব ও প্রতিশ্রুতি ভঙ্গের মুখে কাপাসিয়ার কৃষক সমাজ এখন প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও দ্রুত চোর চক্রকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

01/09/2026

ছাত্রশিবিরকে ১০ এ ৯ দিব: চবি ছাত্রী

Address

Kapasia
Gazipur
1730

Alerts

Be the first to know and let us send you an email when Kapasia, Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share