12/10/2026
📍 নবনিযুক্ত মহাপরিচালকের সঙ্গে টিএসসির কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা
টেলিযোগাযোগ স্টাফ কলেজ (টিএসসি), বিটিসিএল, গাজীপুরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রকৌশলী সাঈদ মাহমুদ, পিইঞ্জঃ আজ টিএসসি এর সম্মেলন কক্ষে টিএসসির সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের বিষয়ে আলোচনা করেন। সভায় কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
পারস্পরিক সৌহার্দ্য, দলগত প্রচেষ্টা ও পেশাগত দায়িত্ববোধের মাধ্যমে টিএসসির প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
টেলিযোগাযোগ স্টাফ কলেজ—দক্ষ মানবসম্পদ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
#মতবিনিময়সভা #প্রশিক্ষণ #প্রাতিষ্ঠানিকউন্নয়ন