District Police Gopalganj জেলা পুলিশ, গোপালগঞ্জ

District Police Gopalganj জেলা পুলিশ, গোপালগঞ্জ it's a government organization

[৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ]  "আনন্দধারা বহিছে ভুবনে,দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে" এই স্লোগান কে সামনে রেখে- ২০২...
30/07/2026

[৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ]

"আনন্দধারা বহিছে ভুবনে,দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে" এই স্লোগান কে সামনে রেখে- ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোপালগঞ্জ সদর,গোপালগঞ্জ। এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে জনাব ডা. রাবেয়া আক্তার, (এস.এম.সি.) এর সভাপতিত্বে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: কে এম বাবর,মাননীয় সংসদ সদস্য,গোপালগঞ্জ -০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক,গোপালগঞ্জ মহোদয় ও পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় ও জনাব মোছাঃ জ্যোৎস্না খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গোপালগঞ্জ। উক্ত সভায় ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন,তোমাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্য এক গৌরবময় অর্জন।নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অধ্যয়ন একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

এ সময় এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোপালগঞ্জ সদর,গোপালগঞ্জ এর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

[২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ]আজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে ব...
26/07/2026

[২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ]

আজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ,গোপালগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়,গোপালগঞ্জ এর সম্মেলন কক্ষে জনাব মোঃ আরিফ -উজ-জামান,জেলা প্রশাসক,গোপালগঞ্জ- এর সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয় ও র‍্যালি শেষে বৃক্ষরোপন করে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় । কর্মসূচির অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ফলজ,বনজ,ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং এর পাশাপাশি অতিথিগণ মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করেন।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: কে এম বাবর,মাননীয় সংসদ সদস্য,গোপালগঞ্জ -০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় ও জনাব মোঃ তারিকুল ইসলাম,বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, ফরিদপুর।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সবুজ বেষ্টনী গড়ে তুলতে এবং পরিবেশ রক্ষায় অনুষ্ঠানে সকলকে বেশি করে বৃক্ষরোপন ও পরিচর্যা এবং মৎস্য চাষের আহ্বান জানানো হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

[২০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]"গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনু...
20/07/2026

[২০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]

"গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত"

আজ সোমবার (২০ জুলাই) পুলিশ লাইনস্ ড্রিল শেড-এ সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় জুন-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি অফিসার ইনচার্জ, (গোপালগঞ্জ সদর থানা) পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব মোঃ আনিসুর রহমান মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জুন-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, জনাব মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), জনাব মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ।

[১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]"জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন"অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি...
16/07/2026

[১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]

"জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন"

অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি.জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার অন্তর্গত লঞ্চঘাটের মডেল মসজিদের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

এ সময় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

পরবর্তীতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান মহোদয়ের সভাপতিত্বে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব ডাঃ কে এম বাবর, সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ , জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় ও জেলা পরিষদ প্রশাসক জনাব শরীফ রফিকউজ্জামান মহোদয়।

সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

[১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"-এই স্লোগানকে সামনে...
12/07/2026

[১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]

"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"-এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপন"

আজ ১২ জুলাই ২০২৬ খ্রি. সকালে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, গোপালগঞ্জ-এর আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জের সম্মেলন কক্ষে জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক, গোপালগঞ্জ-এর সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: কে এম বাবর, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

এসময় গোপালগঞ্জ জেলার স্থানীয় সব গণমাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ বুধবার ৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে  পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জে জেলা কমিউনিটি পুলিশিং সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।স...
08/07/2026

আজ বুধবার ৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জে জেলা কমিউনিটি পুলিশিং সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময় করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় জেলা কমিউনিটি পুলিশিং সভায় উপস্থিত জেলা কমিউনিটি পুলিশ কমিটির সকল সদস্যদের সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি, মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও সাইবার অপরাধ মোকাবিলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন । বক্তারা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক জনাব এস এম মাহমুদুল হক (পাটগাতী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ) এবং সদস্য-সচিব জনাব বিভূতি ভূষণ বিশ্বাস (সাতপাড়, গোপালগঞ্জ)সহ অন্যান্য সদস্যগণ সভায় বক্তব্য রাখেন।

কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অধ্যাপক এম নাজমুল হুদা পিন্টু, অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট এম এ আলম সেলিম, অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম, শিকদার শহীদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দারা, মাওলানা কাউছার আহমদ, মুফতি ইনজিমামুল ইসলাম, মুফতি ইমরান আফসারি, মুফতি হেদায়েতুল্লাহ গওহরি, কাজী ইজাহারুল ইসলাম, শওকত আলম, ফজলুল হক, মুফতি দিদারুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নূর ইসলাম লেলিন, ডাঃ মোহাম্মদ আকরাম এলাইহি, কাজী আঃ মান্নান, মোঃ মোজাম্মেল হোসেন মুন্না, আরিফুল হক আরিফ, শৈলেন্দ্রনাথ মজুমদার ও আরিফ শেখ।

সভায় বক্তারা কমিউনিটি পুলিশিংকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ গোপালগঞ্জ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রেস রিলিজঃজেলা পুলিশ গোপালগঞ্জ তাং-০৭/০৭/২০২৬ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশের কর্মতৎপরতায় ১২ ঘন্টার মধ্যে  চান্ঞ...
07/07/2026

প্রেস রিলিজঃ
জেলা পুলিশ
গোপালগঞ্জ
তাং-০৭/০৭/২০২৬

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশের কর্মতৎপরতায় ১২ ঘন্টার মধ্যে চান্ঞল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার ও জবানবন্দি গ্রহণ।

কাশিয়ানী থানায় রুজুকৃত মামলায় আল আমিন ব্যাপারী ওরফে আলামিন(৩৭), পিতা-নুর ইসলাম ব্যাপারী, সাং-রঘুনন্দপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এবং ভিকটিম বর্না খানম (২৮), পিতা-মিজানুর রহমান মুন্সী, সাং-ধানকোড়া দক্ষিনপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ উভয়ে সম্পর্কে স্বামী-স্ত্রী, তাদের ১৪ বছরের দাম্পত্য জীবনে ০১টি ছেলে ও ০২টি মেয়ে আছে। আসামী প্রায়ই সাংসারিক বিষয়াদি নিয়ে ভিকটিমকে গালীগালাজসহ মারধর করত।

গত ইং-০৪/০৭/২০২৬ তারিখ বেলা অনুমান ১১:০০ ঘটিকায় ভিকটিম বর্না খানম (২৮), তার স্বামী-আল আমিন ব্যাপারী ওরফে আলামিন(৩৭) এবং তাঁদের ছেলে-মেয়েদের নিয়ে তার পিতা-মিজানুর রহমান মুন্সী, সাং-ধানকোড়া দক্ষিনপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ এর বাড়ীতে বেড়াতে আসে।
ইং-০৬/০৭/২০২৬ তারিখ বেলা অনুমান ১১:৩০ ঘটিকায় আসামী আল আমিন ব্যাপারী ওরফে আলামিন তার স্ত্রী বর্না খানমকে ডেকে তার শ্বশুরের বসত বাড়ির পিছনে নিয়ে যায়। আসামী পূর্বপরিকল্পিতভাবে একই তারিখ বেলা অনুমান ১১:৩০ ঘটিকার হতে বেলা অনুমান ১২:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় তার স্ত্রী বর্না খানমকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরের কিনারায় রেখে পালিয়ে যায়। আসামী ভেজা লুঙ্গি, গামছা ও গেঞ্জি নিয়ে দৌড়ে রাস্তার দিকে চলে যাবার সময় আসামীর ছেলে ইস্রাফিল দেখতে পারে। তখন সে ডাক চিৎকার করলে আসামীর শ্বশুর মিজানুর রহমান মুন্সীসহ অন্যরা পুকুর পাড়ে গিয়ে দেখতে পারে যে, তার বসত বাড়ির পিছনে পুকুরের পূর্ব পাড়ে পানির কিনারে তার মেয়ে বর্না খানমের গলায় ওড়না পেঁচানো লাশ পড়ে আছে। পরবর্তীতে কাশিয়ানী থানা পুলিশকে সংবাদ দিলে এসআই/নিঃ রোবহান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মর্গে প্রেরন করেন।

গৃহীত ব্যবস্থা: এই সংক্রান্তে কাশিয়ানী থানায় হত্যা মামলা রুজু করা হলে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহফুজুর রহমানের তত্বাবধানে এসআই/নিঃ মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে সঙগীয় অফিসার ফোর্সের সহায়তায় মামলা রুজুর মাত্র ১২ ঘন্টার মধ্যেই ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে আসামী আল আমিন ব্যাপারী ওরফে আলামিন'কে গ্রেফতার করা হয় এবং ইং ০৭/০৭/২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ ও ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহন করা হয়।

[০৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে, জাতীয় পল্লী উন্নয়ন দিব...
06/07/2026

[০৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে, জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন"

আজ ০৬ জুলাই ২০২৬ খ্রি. সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গোপালগঞ্জ-এর আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জের সম্মেলন কক্ষে জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক, গোপালগঞ্জ-এর সভাপতিত্বে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: কে এম বাবর, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

এসময় গোপালগঞ্জ জেলার স্থানীয় সব গণমাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[০৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ]"অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”আজ ০৪ জুলাই ২০২৬...
04/07/2026

[০৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ]

"অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”

আজ ০৪ জুলাই ২০২৬ খ্রি: গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জনাব মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), গোপালগঞ্জ মহোদয় এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়। বিদায় বেলায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ গোপালগঞ্জ এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং উত্তরোত্তর ভবিষ্যত সাফল্য কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ হাসানুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

[০৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]"এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার"আজ ০৩ জুলাই ২০২৬ খ্রি. সকালে গোপালগঞ্জ জেলা...
03/07/2026

[০৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ]

"এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার"

আজ ০৩ জুলাই ২০২৬ খ্রি. সকালে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সংসদ সদস্য মহোদয় ও পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, এনটিভি সবসময় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও মানুষের কথা বলে থাকে, আশাকরি আগামীতেও সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার এ ধারা অব্যাহত রাখবে।
নিরপেক্ষ সংবাদ ছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জনগণের মাঝে বিশেষ স্থান দখল করে নিয়েছে। দেশ ও জনগণের কল্যাণে পুলিশ ও গণমাধ্যম ভবিষ্যতেও একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

এসময় গোপালগঞ্জ জেলার স্থানীয় সব গণমাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জ
Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when District Police Gopalganj জেলা পুলিশ, গোপালগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share