Gopalganj Palli Bidyut Samity

Gopalganj Palli Bidyut Samity গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
কারারগাতী,গোপালগঞ্জ ।

সম্মানিত গ্রাহকগণ,ঝড় বৃষ্টি ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন সচল করতে গোপালগঞ্জ  পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ নিরল...
27/05/2026

সম্মানিত গ্রাহকগণ,
ঝড় বৃষ্টি ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন সচল করতে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্ণিত পরিস্থিতি মোকাবিলায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। পাশাপাশি আপনার এলাকায় ভারী বর্ষণে যেকোনো অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করুন:-
** ভেজা বৈদ্যুতিক খুঁটি/পোল হাত দিয়ে স্পর্শ করবেন না বা ধরবেন না।
** পড়ে থাকা বৈদ্যুতিক তার/কন্ডাকটর হাত দিয়ে ধরা বা সরানো থেকে বিরত থাকুন।
** কোন পোল/খুঁটি হেলে বা পড়ে গেলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** তার/কন্ডাকটর ছিড়ে বা খুলে পড়ে থাকলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** শিশুদেরকে বৈদ্যুতিক লাইন ও খুটি হতে নিরাপদ দূরত্বে রাখুন।
** পানিতে বৈদ্যুতিক তার/কন্ডাকটর পড়ে থাকলে সেই পানিতে নামবেন না।
** লাইনের উপর গাছ বা গাছের শাখা পড়ে থাকলে সেই গাছ বা গাছের শাখা নিজে সরাতে যাবেন না, সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** বজ্রসহ ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক যন্ত্রাংশের প্লাগ খুলে রাখুন।

--অনুরোধক্রমে
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি- কর্তৃপক্ষ।

21/05/2026
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় শিক্ষানবিশ লাইনম্যান...
19/05/2026

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
নিয়োগ কার্যক্রমে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন।
এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালিত হচ্ছে।
⚡ গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবায় প্রতিশ্রুতিবদ্ধ

🌟 **বিদায় সংবর্ধনা অনুষ্ঠান** 🌟আজ গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলাম আমরা। আমাদের প্রিয় স...
14/05/2026

🌟 **বিদায় সংবর্ধনা অনুষ্ঠান** 🌟

আজ গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলাম আমরা। আমাদের প্রিয় সহকর্মী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) জনাব রওশন জাহান-এর সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) পদে পদোন্নতি পাওয়ায় পদোন্নতি উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সুযোগ্য সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়। সভা সঞ্চালনায় ছিলেন **এজিএম-মানব সম্পদ** মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ বিদায়ী সহকর্মীর সাথে কর্মজীবনের নানা স্মৃতি ভাগ করে নেন। বিদায়ী বন্ধু নিজেও তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতি স্মরণ করেন আবেগের সাথে।

সভাপতি মহোদয় তাঁর কর্মনিষ্ঠা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল ও সাফল্য কামনা করেন।

জনাব রওশন জাহান, আপনার নতুন পথচলায় শুভকামনা রইল। 💐
আপনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। 🤝

** #গোপালগঞ্জ_পল্লী_বিদ্যুৎ_সমিতি #বিদায়_সংবর্ধনা #পদোন্নতি**

***বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ***আগামী ০৯/০৫/২০২৬, শনিবার, ১৩২/৩৩ কেভি পিজিসিবি গোপালগঞ্জ উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি (নতু...
08/05/2026

***বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ***

আগামী ০৯/০৫/২০২৬, শনিবার, ১৩২/৩৩ কেভি পিজিসিবি গোপালগঞ্জ উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি (নতুন ট্রান্সফর্মার সংযোজন) কাজের জন্য ১৩২ কেভি মেইন বাস শাটডাউন হবে। এ কারণে দুপুর ১:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত গোপালগঞ্জ জেলার ওজোপাডিকো ও গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তাই উক্ত সময়ে গুরুত্বপূর্ণ সভা ও অনুষ্ঠান সূচিতে না রাখার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) এর অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে "শিক্ষানবিশ লাইনম্যান" পদে লোক নিয়োগ দেওয়া হ...
03/05/2026

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) এর অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে "শিক্ষানবিশ লাইনম্যান" পদে লোক নিয়োগ দেওয়া হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন
https://reb.gov.bd
https://pbs.gopalganj.gov.bd

প্রিয় গোপালগঞ্জবাসী,রাত হয়ে গেলেও আমাদের বিদ্যুৎ কর্মীবাহিনী থামেননি। লাইনে পড়া গাছ কাটার কাজ এখনো চলমান থাকায় অনেক ...
02/05/2026

প্রিয় গোপালগঞ্জবাসী,
রাত হয়ে গেলেও আমাদের বিদ্যুৎ কর্মীবাহিনী থামেননি। লাইনে পড়া গাছ কাটার কাজ এখনো চলমান থাকায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক করা সম্ভব হয়নি।
🌙 রাতের অন্ধকারেও আমাদের কর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন। গাছ কাটা ও লাইন পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এই দীর্ঘ অপেক্ষা ও অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
আপনাদের ধৈর্য ও সহযোগিতা আমাদের কর্মীদের অনুপ্রেরণা। 🙏
📢 প্রচারেঃ গোপালগঞ্জ পবিস কর্তৃপক্ষ

⚡ বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ⚡প্রিয় গোপালগঞ্জবাসী,ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটি ভাঙা ও লাইনে গাছ পড়...
02/05/2026

⚡ বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ⚡
প্রিয় গোপালগঞ্জবাসী,
ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটি ভাঙা ও লাইনে গাছ পড়াসহ বিভিন্ন কারণে গোপালগঞ্জ পবিসের প্রায় সকল এলাকায় বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
আমাদের বিদ্যুৎ কর্মীবাহিনী অত্যন্ত দ্রুততার সাথে বিরামহীনভাবে লাইন পুনরুদ্ধারের কাজ করে যাচ্ছেন। যত দ্রুত সম্ভব স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। 🙏
📢 প্রচারেঃ গোপালগঞ্জ পবিস কর্তৃপক্ষ

বৈদ্যুতিক দূর্ঘটনা হতে নিজেকে রক্ষা করার স্বার্থে সতর্কতা অবলম্বন করা অত্যাবশ্যক।
20/04/2026

বৈদ্যুতিক দূর্ঘটনা হতে নিজেকে রক্ষা করার স্বার্থে সতর্কতা অবলম্বন করা অত্যাবশ্যক।

বিদ্যুৎ সাশ্রয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা।
20/04/2026

বিদ্যুৎ সাশ্রয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা।

Address

Karargati
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when Gopalganj Palli Bidyut Samity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gopalganj Palli Bidyut Samity:

Share