Syedunnesa High School

Syedunnesa High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Syedunnesa High School, Public School, Syedunnesa High School, Tilchara , Kasiani, Gopalganj.

04/08/2025

সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা আগামীকাল সকল ৮:৩০ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হবে। আদেশক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নববর্ষের অনুষ্ঠান। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ।
14/04/2025

সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নববর্ষের অনুষ্ঠান। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ।

আগামী কাল রাত  ৯ টা থেকে  ৮ম এবং নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অনলাইনে পাইথন প্রোগ্রামিং এর ক্লাস করানো হবে । অগ্রহী ছাত্র...
22/10/2024

আগামী কাল রাত ৯ টা থেকে ৮ম এবং নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অনলাইনে পাইথন প্রোগ্রামিং এর ক্লাস করানো হবে । অগ্রহী ছাত্র-ছাত্রীরা ইনবক্স নক কর। গুগল মিট সফটওয়্যার ইনস্টল করে রাখো। ধন্যবাদ সকলকে।

আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে: শিক্ষা উপদেষ্টা **************************নতুন শিক্ষাক্রম উপযোগী নয়। এক্ষেত্রে পরিমার্...
18/08/2024

আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে: শিক্ষা উপদেষ্টা
**************************
নতুন শিক্ষাক্রম উপযোগী নয়। এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে এটি করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

রোববার (১৮ আগস্ট) দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে এ কথা বলেন তিনি।

এর আগে নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণসহ সব কাজ স্থগিত করে পাঠ্যপুস্তক বোর্ড। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে। পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ।

সবক্ষেত্রে নতুন শিক্ষাক্রম উপযোগী নয়। এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। তবে যেসকল শিক্...

নবম শ্রেণির ডিজিটাল প্রযুক্তিঃ শিখন অভিজ্ঞতা -০১, সেশন -০৯ঃ বুলেটিন উদ্বোধন ।
04/07/2024

নবম শ্রেণির ডিজিটাল প্রযুক্তিঃ শিখন অভিজ্ঞতা -০১, সেশন -০৯ঃ বুলেটিন উদ্বোধন ।

SYEDUNNESA HIGH SCHOOL CLASS NINE

15/06/2024

সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এখন খেলা হচ্ছে এস এস সি ২০১২(ব্লাক জার্সি ) বনাম এস এস সি ২০১৫(স্কাইব্লু জার্সি ) ব্যাচ। ম্যাচটা লাইভ দেখানো হচ্ছে।

15/06/2024

সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এখন খেলা হচ্ছে এস এস সি ২০১৩(এয়াসব্লু জার্সি ) বনাম এস এস সি ২০১৪(কমলা জার্সি ) ব্যাচ।

"" স্যালুট 🇧🇩 আসিম  জাওয়াদ ""যুদ্ধবিমান টা তখন বেশি উপরে ছিলনা, সবে মাত্র শুরু হয়েছিল প্রশিক্ষণ। চির চেনা হাতে বিমানের ক...
10/05/2024

"" স্যালুট 🇧🇩 আসিম জাওয়াদ ""
যুদ্ধবিমান টা তখন বেশি উপরে ছিলনা, সবে মাত্র শুরু হয়েছিল প্রশিক্ষণ। চির চেনা হাতে বিমানের কন্ট্রোল ইউনিট টা সাবলীল ভাবে চলছিলো।
সবই ঠিক ছিল, শুধু ভগবান চাইলেন না আসিম, দেশ সেরা মেধা, সোর্ড অফ অনার প্রাপ্ত এই সোলজার আর ফিরবেনা মা মাটির কাছে।
২য় জন বলছিল বার বার """ স্যার ককপিট থেকে রিলিজ নিন "" কিন্তু এই যোদ্ধা নিচে তাকিয়ে আর রিলিজ নিলোনা, সে নিজেকে সেইফ করতে পারত, তার তখন মনে আসেনি ৬ বছর আর ২ বছরের বাবুদের মুখ, মা, বাবা, স্ত্রী,,, কারো কথা।।।। সে কোন ভাবেই রিলিজ নিলোনা, যার জন্য ২ য় সোলজার নিজেকে রিলিজ করার সিন্ধান্ত নিলো।
আসিম নিজের বিমান ঘাটি বেস, হাজার হাজার মানুষের প্রানের বিনিময়ে নিজেকে শেষ হতে দিল শেষ পযর্ন্ত। ভেবেছিল লোকালয় এ না ফেলে নদীতে ফেলে দিবে ফাইটার টাকে, কিন্তু ততক্ষনে আগুন ধরে গেছে ককপিটে, ধোঁয়া তার ফুসফুসের প্রতিটি বালব ফাটিয়ে দিল, তবু্ও রিলিজ নয়, মানুষের উপর ফেলা যাবেনা ফাইটার, ২ য় জন কে বল্ল রিলিজ নিতে, নিজেও নিল, বাট একটু দেরি,,,,,
তুমি বাংলার গর্ব, পরের প্রজন্ম শিখবে তোমাকে দেখে দেশপ্রেম।
ভাল থেক তুমি, স্যালুট তোমায়।
( আমার কল্পনার কথা, জানিনা এর থেকেও ভয়ংকর ছিল কিনা)
(Copy Paste)

23/04/2024

সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের জানান যাচ্ছে যে, আগামী ২৭ এপ্রিল ২০২৪ খ্রীস্টাব্দ রোজ শনিবার সকাল ১০:৩০ মিনিটে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনারা সবাই আমন্ত্রিত।
আয়োজনে: বিদ্যালয় কর্তৃপক্ষ।
স্থান: সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হলরুম।

Address

Syedunnesa High School, Tilchara , Kasiani
Gopalganj
8130

Alerts

Be the first to know and let us send you an email when Syedunnesa High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Syedunnesa High School:

Share

Category