সিভিল সার্জন,হবিগঞ্জ।

সিভিল সার্জন,হবিগঞ্জ। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সিভিল সার্জন,হবিগঞ্জ।, Public & Government Service, Habiganj Sadar.

হবিগঞ্জের প্রাক্তন সিভিল সার্জন, জনাব ডা. মোহাম্মদ নূরুল হক মহোদয় আজ উপপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। স্যারকে জেলা স্...
20/08/2026

হবিগঞ্জের প্রাক্তন সিভিল সার্জন, জনাব ডা. মোহাম্মদ নূরুল হক মহোদয় আজ উপপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। স্যারকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

সিভিল সার্জন কার্যালয় ও ইহার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
15/08/2026

সিভিল সার্জন কার্যালয় ও ইহার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের নিয়োগ পরীক্ষার অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক এবং ড্র...
10/08/2026

সিভিল সার্জন কার্যালয় ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের নিয়োগ পরীক্ষার অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক এবং ড্রাইভার পদে ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচী প্রকাশিত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের নিয়োগ পরীক্ষার অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক এবং ড্র...
06/08/2026

সিভিল সার্জন কার্যালয় ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের নিয়োগ পরীক্ষার অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক এবং ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও ভেন্যু প্রকাশিত হয়েছে।

মৌখিক পরীক্ষায় আসার সময় সকল পরীক্ষার্থীদের নিম্নোক্ত ভাবে কাগজপত্র গুছিয়ে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
06/08/2026

মৌখিক পরীক্ষায় আসার সময় সকল পরীক্ষার্থীদের নিম্নোক্ত ভাবে কাগজপত্র গুছিয়ে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ”০৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ...
05/08/2026

“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ”
০৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুইপ ও হবিগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব জি কে গউছ মহোদয়। উক্ত সভায় জেলা প্রশাসক জনাব ড. জি.এম. সরফরাজ মহোদয়, সিভিল সার্জন জনাব ডা. রত্নদ্বীপ বিশ্বাস মহোদয়, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব মহোদয়, পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়, বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মোস্তফা রফিক মহোদয়সহ জুলাই শহীদদের পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

৫ আগস্ট, ২০২৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্...
05/08/2026

৫ আগস্ট, ২০২৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মহোদয় এবং সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সিভিল সার্জন ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আগামীকাল ৩ আগস্ট,...
02/08/2026

সিভিল সার্জন ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আগামীকাল ৩ আগস্ট, ২০২৬ রোজ সোমবার থেকে সিভিল সার্জন কার্যালয়ে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মহোদয় গত ২৫ জুলাই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন...
30/07/2026

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মহোদয় গত ২৫ জুলাই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান মহোদয়, বানিয়াচং এর ইউএইচএফপিও ডা. শামীমা আক্তার মহোদয়সহ বানিয়াচং উপজেলার চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে সিভিল সার্জন মহোদয় হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তর্বিভাগ, এনসিডি কর্ণার, আইএমসিআই ও পুষ্টি কর্ণার, ডটস কর্ণার, এএনসি ও পিএনসি কর্ণার, ল্যাবরেটরি, জিন এক্সপার্ট রুম, স্টোর, ইপিআই স্টোর, রান্নাঘরসহ সবগুলো বিভাগ ও কর্ণার পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। তিনি চলমান সেবা কার্যক্রম ও সামগ্রিক রোগী ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং সেবার মানোন্নয়নে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মহোদয় গত ১৮ জুলাই চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শ...
22/07/2026

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মহোদয় গত ১৮ জুলাই চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান মহোদয়, চুনারুঘাটের ইউএইচএফপিও ডা. মোঃ মোজাম্মেল হোসেন সহ চুনারুঘাট উপজেলার চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে সিভিল সার্জন মহোদয় হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তর্বিভাগ, এনসিডি কর্ণার, আইএমসিআই ও পুষ্টি কর্ণার, ডটস কর্ণার, ল্যাবরেটরি, জিন এক্সপার্ট রুম, স্টোর, ইপিআই স্টোর, রান্নাঘরসহ সবগুলো বিভাগ ও কর্ণার পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। তিনি চলমান সেবা কার্যক্রম ও সামগ্রিক রোগী ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং সেবার মানোন্নয়নে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Address

Habiganj Sadar

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88083162002

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিভিল সার্জন,হবিগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সিভিল সার্জন,হবিগঞ্জ।:

Shortcuts

Share