Zilla Parished Habiganj

Zilla Parished Habiganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zilla Parished Habiganj, City Hall, Zila parished Habiganj, Habiganj.

জেলা পরিচিতি
পটভূমি

সুফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দিন (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী সুতাং, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম । ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হবিব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন । তাঁর নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হব

িগঞ্জে পরিণত হয় । ইংরেজ শাসনামলে ১৮৬৭ সালে হবিগঞ্জকে মহকুমা ঘোষণা করা হয় এবং ১৮৭৮ সালে হবিগঞ্জ মহকুমা গঠনকরা হয় । আসাম প্রাদেশিক সরকারের ২৭৩ নং নোটিফিকেশনের মাধ্যমে ১৮৯৩সালের ০৭ এপ্রিল হবিগঞ্জ থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৬০ সালে সার্কেল অফিসার (উন্নয়ন) এর অফিস স্থাপিত হয় এবং সর্বশেষ ১৯৮৪ সালের ০১ মার্চ ( ১৭ ফাল্গুন ১৩৯০ বাংলা) জেলায় উন্নীত হয় । ২৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার আয়তনের এ জেলার উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা এবং পশ্চিমে ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা। একটি পাতা দুটি কুঁড়ির চির সবুজ চা বাগান, দিগন্ত বিস্তৃত হাওড় এবং জীববৈচিত্রে ভরপুর ঘন বনাঞ্চল এই জনপদকে একটি আলাদা স্বত্বায় দাঁড় করিয়েছে।
ভৌগলিক পরিচিতি

অবস্থান : ২৩˚৫৭” হতে২৪˚৪২” উত্তর অক্ষাংশ এবং ৯১˚১০” হতে ৯১˚৪০” পূর্ব দ্রাঘিমাংশ ।

আয়তন : ২৬৩৬. ৫৮ বর্গকিলোমিটার ।

সীমানা : উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, পূর্বে মৌলভীবাজার জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে কিশোরগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ।

জনসংখ্যা : ১৮,৩০,৫৫৪ জন (সর্বশেষ আদম শুমারী অনুযায়ী সমন্বিত) : পুরুষ- ৯,২৬,৫৩১ জন। মহিলা-৯,০৪,০২২ জন।

জনসংখ্যার ঘনত্ব :প্রতি বর্গকিলোমিটরে ৬৯৩ জন ।

Address

Zila Parished Habiganj
Habiganj
3600

Alerts

Be the first to know and let us send you an email when Zilla Parished Habiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Zilla Parished Habiganj:

Share

Category